এক্সপ্লোর

Elon Musk: প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন ইলন মাস্ক! কী বলছেন ট্যুইটারের নতুন মালিক

Twitter Elon Musk: হত্যা করা হতে পারে ইলন মাস্ককে, গুলিবিদ্ধ হতে পারেন তিনি, এমনই আশঙ্কা প্রকাশ করেছেন ট্যুইটারের সিইও।

Twitter: হত্যা করা হতে পারে ইলন মাস্ককে (Elon Musk)! এমনকি গুলিবিদ্ধও হতে পারেন তিনি! সম্প্রতি এমন চাঞ্চল্যকর দাবি করেছেন ট্যুইটারের (Twitter) নতুন মালিক ইলন মাস্ক। জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যমের সিইও- র দাবি তাঁর সঙ্গে খুব খারাপ কিছু হতে পারে। গুলিবিদ্ধ হয়েও মৃত্যু হতে পারে তাঁর, এটাও অসম্ভব নয় বলেই দাবি করেছেন তিনি। সম্প্রতি Twitter Spaces- এ একটি দু'ঘণ্টার অডিয়ো চ্যাটে অংশ নিয়েছিলেন ধনকুবের মাস্ক। সেখানেই নিজের বক্তব্য রাখার সময় ট্যুইটারের নতুন মালিক জানিয়েছেন, তিনি কোনওভাবেই open-air car parade করবেন না। ইলন মাস্কের কথায়, তাঁর সঙ্গে কোনও কিছু খারাপ ঘটে যাওয়া, কিংবা তিনি গুলিবিদ্ধ হওয়া, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু হঠাৎ কেন প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন ইলন মাস্ক? তাহলে কি তিনি কোনও হুমকি পেয়েছেন? এইসব প্রশ্ন আমজনতার মনে ঘুরলেও কোনও সদুত্তর পাওয়া যায়নি এখনও। ইলন মাস্ক আরও বলেছেন যে, কাউকে মেরে ফেলতে চাইলে সেটা এমন কোনও কঠিন ব্যাপার নয়। তবে তিনি আশা করেন এমনটা হবে না। কিন্তু আশঙ্কা যে থেকেই যাচ্ছে সেকথাও বারবার বলেছেন ইলন মাস্ক। 

এই আলোচনার পরবর্তী পর্যায়ে টেসলা এবং স্পেস এক্স কোম্পানির সিইও ট্যুইটারের 'ফ্রি স্পিচ' অর্থাৎ ইউজারদের বাক-স্বাধীনতা নিয়ে কথা বলেছেন। সেই সঙ্গে আগামী দিনে ট্যুইটার নিয়ে তাঁর কী কী পরিকল্পনা রয়েছে সেকথাও তিনি জানিয়ছেন। আগামী দিনে ইউজাররা যাতে ট্যুইটারের মাধ্যমে নিজেদের মনের সব কথা মনখুলে নির্ভয়ে বলতে পারেন, কোনওভাবেই যেন কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা না হয়, সেই লক্ষ্যই রয়েছে নতুন ট্যুইটারের, একথা বারবার বলেছেন ইলন মাস্ক। সেই সঙ্গে তিনি সতর্কবার্তাও দিয়েছেন এবং বলেছেন, একজন ইউজার যতক্ষণ পর্যন্ত অন্য কাউকে আঘাত না দিয়ে কথা বলবেন, ততক্ষণ পর্যন্ত তাঁকে বাক-স্বাধীনতা দেওয়া হবে। 

ট্যুইটার ফিচার

ট্যুইটারের (Twitter) নতুন মালিক ইলন মাস্ক (Elon Musk) দায়িত্ব নেওয়ার পরই ঘোষণা করেছিলেন যে জনপ্রিয় এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের নিয়ম কানুনে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। ইতিমধ্যেই তা শুরু হয়ে গিয়েছে। এবার ট্যুইটারের একটি নতুন ফিচারের কথা প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ইউজাররা এবার থেকে সেইসব অ্যাকাউন্টের ট্যুইটও দেখতে পাবেন যেই অ্যাকাউন্ট তাঁরা ফলো করে রাখেননি। অর্থাৎ ট্যুইটার তার রেকমেন্ডেশন ফিচার আরও বিস্তার করছে। আগে যেসব ইউজার এই ফিচার এড়িয়ে চলতেন এবার আর এড়ানোর উপায় নেই। পছন্দ না হলেও অন্য অ্যাকাউন্টের ট্যুইট দেখতে হবে। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের তরফে বিবৃতিতে জানানো হয়েছে কর্তৃপক্ষ চায় সমস্ত ইউজার যেন সব গুরুত্বপূর্ণ ট্যুইট দেখতে পান। আর সেই স্বার্থেই এবার থেকে ফলো না করা ট্যুইটার হ্যান্ডেলের ট্যুইটও দেখতে হবে ইউজারকে। 

আরও পড়ুন- ভারতে হাজির ভিভোর নতুন ফোন, দাম ১০ হাজারেরও কম, কী কী ফিচার রয়েছে?

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
ABP Ananda Top 10, 18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget