এক্সপ্লোর

Black Fungus Prevention : ব্ল্যাক ফাঙ্গাস রুখতে উপযুক্ত ব্যবস্থা নিন, রাজ্যগুলিকে বার্তা কেন্দ্রের

কোভিডের পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। 'মিউকরমাইকোসিস' প্রতিরোধে এবার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিল স্বাস্থ্যমন্ত্রক। অবিলম্বে ফাঙ্গাস রুখতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণে পরামর্শ দিয়েছে কেন্দ্র।

নয়া দিল্লি: কোভিডের পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। মিউকরমাইকোসিস প্রতিরোধে এবার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিল স্বাস্থ্যমন্ত্রক। অবিলম্বে ফাঙ্গাস রুখতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ লিখেছেন, কোভিড হাসপাতালগুলিতে 'মিউকরমাইকোসিস' রুখতে বিশষে নজরদারি চালানো হোক। এ প্রসঙ্গে 'হসপিটাল ইনফেকশন কন্ট্রোল কমিটি' গড়ার কথা বলেছেন স্বাস্থ্যসচিব। পাশাপাশি প্রতিষ্ঠানের প্রধানকে এই কমিটির চেয়ারপার্সন করে বিষয়টি নজরদারির কথা বলেছেন রাজেশ ভূষণ। এ ছাড়াও ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ প্রতিরোধে একজন নোডাল অফিসার নিয়োগ করতে বলা হয়েছে। পরামর্শ মেনে কোনও মাইক্রোবায়োলজিস্ট বা সিনিয়র ইনফেকশন কন্ট্রোল নার্সকেই সেই নোডাল অফিসারের দায়িত্ব দেওয়া যেতে পারে।

এখানেই থেমে থাকলে চলবে না। পরামর্শ চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব জানিয়েছেন, 'ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল প্রোগ্রাম' প্রস্তুত করে অবিলম্বে ঝাঁপিয়ে পড়তে হবে হাসপাতালের নজরদারি কমিটিকে। এ বিষয়ে সংক্রমণ প্রতিরোধের ন্যাশনাল গাইডলাইন মানতে হবে সবাইকে। এ ক্ষেত্রে হাসপাতালগুলিতে সংক্রমণ ভিত্তিক রোগ ছড়ানোর ওপর বেশি নজর দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের পরামর্শ, ড্রপলেট ছাড়াও হাওয়া বা কোনও ব্যক্তির সংস্পর্শের মাধ্যমে যেন এই ভাইরাস হাসপাতালে না ছড়ায় সেদিকে নজর দিতে হবে।

এই সময়ে ভেন্টিলেশনের দিকেও নজর দিতে বলা হয়েছে রাজ্যগুলিকে। হাসপাতালে প্রাকৃতিক ভেন্টিলেশনের দিকেই জোর দেওয়া হয়েছে কেন্দ্রের চিঠিতে। যেখানে যন্ত্রের মাধ্যমে ফিল্টারেশনের ব্যবস্থা নেই সেখানেই এই কথা বলা হয়েছে। বার বার স্পর্শ করা হচ্ছে হাসপাতালের এরকম সারফেসে সংক্রমণ মুক্তির দিকে নজর দিতে বলেছে কেন্দ্র। এইসব জায়গাকে সোডিয়াম হাইপোক্লোরাইট অথবা ৭০ শতাংশ অ্যালকহল দিয়ে পরিষ্কার করতে বলা হয়েছে।

জেনারেল কোভিড বেডের পাশাপাশি ইনটেনসিভ কেয়ার ইউনিট(আইসিইউ)-এ সংক্রমণের দিকে বিশেষ নজরদারির কথা বলেছে কেন্দ্র। যেখানে বলা হয়েছে, রোগীর নিউমোনিয়ার সঙ্গে ভেন্টিলেটরের সম্পর্ক রয়েছে। ক্যাথিটার থেকে ইউরিনারি ইনফেকশন হতে পারে। তাই আইসিইউতে যেন সংক্রমণ রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।

তবে শুধু হাসপাতাল নয়, ক্লিনিক্যাল ল্যাবেও এই সংক্রমণ রোধী ব্যবস্থা নিতে বলেছে স্বাস্থ্যমন্ত্রক। বিশেষ করে যে ল্যাবগুলি হাসপাতালের সঙ্গে যুক্ত সেদিকে বেশি নজর দিতে বলা হয়েছে। কোভিড-১৯ রোগী যাঁরা স্টেরয়েড ট্রিটমেন্টে রয়েছেন বা ডায়াবেটিক এমন রোগীদের ক্ষেত্রে ল্যাবে সংক্রমণের আশঙ্কা বেশি। তাই ল্যাবের কর্মীদের বাঁচাতে সংক্রমণ-রোধী পরিবেশ বজায় রাখতে হবে সেখানে।

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
Prashant Kishor : 'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট
'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget