এক্সপ্লোর

করোনাভাইরাস ঠেকাতে তুরস্কের অস্ত্র থার্মাল ক্যামেরা!

তুরস্ক সরকার করোনাভাইরাসের ছড়ানো রুখতে একাধিক পদক্ষেপ করছে। যেমন, সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত বিদেশ থেকে পর্যটকদের আসা কমানো হবে। দেশে করোনাভাইরাস থেকে বিরাট বিপর্যয় ঘটে গেলে ঘরোয়া বাজারে যাতে মাস্ক বা মুখোশ ও ওষুধপত্র, চিকিত্সা সরঞ্জামের ঘাটতি না হয়, সেজন্য তার রপ্তানি বন্ধ করা হবে।

আঙ্কারা: তুরস্কে প্রথম করোনাভাইরাস সংক্রমণের খবর সত্যি বলে জানার পরই নড়েচড়ে বসেছেন সেদেশের প্রেসিডেন্ট রিসেপ তায়াপ এরডোগান। প্রতিবেশী ইরানে লাফিয়ে লাফিয়ে মারণ-ভাইরাসে মৃত্যুর সংখ্যা। চিন, ইতালির পর ইরানেই সবচেয়ে বেশি লোক মরেছে। এই প্রেক্ষাপটে এরডোগান প্রকাশ্যে অতিথি-অভ্যাগতদের সঙ্গে হাত মেলানো বন্ধ করেছেন। এবার তাঁকে মারণ ভাইরাসের হাত থেকে পুরোপুরি সুরক্ষিত রাখতে জ্বর হওয়া লোকজনকে তাঁর থেকে দূরে রাখতে থার্মাল ক্যামেরার সাহায্য নেওয়া হচ্ছে। বুধবার তিনি যখন পার্লামেন্টে আসেন, তখন আশপাশে জ্বরে আক্রান্ত কেউ আছেন কিনা, জানতে নজরদারি চালানো হয় থার্মাল ক্যামেরা দিয়ে। এ ধরনের ক্যামেরার শরীরের তাপমাত্রা বুঝতে পারে, জ্বর থাকলে ধরে ফেলে। এর ব্যবহার চলবে বলে জানিয়েছে তুরস্কের মিডিয়া। গত মঙ্গলবার তুরস্কের প্রথম করোনাভাইরাস সংক্রমণের খবর নিশ্চিত করে স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোসা জানান, সংশ্লিষ্ট রোগী ইউরোপে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, বাকি সদস্যদেরও সংক্রমণ হতে পারে, এহেন আশঙ্কায় তাঁর পরিবারের ওপরও নজর রাখা হচ্ছে। তুরস্ক সরকার করোনাভাইরাসের ছড়ানো রুখতে একাধিক পদক্ষেপ করছে। যেমন, সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত বিদেশ থেকে পর্যটকদের আসা কমানো হবে। দেশে করোনাভাইরাস থেকে বিরাট বিপর্যয় ঘটে গেলে ঘরোয়া বাজারে যাতে মাস্ক বা মুখোশ ও ওষুধপত্র, চিকিত্সা সরঞ্জামের ঘাটতি না হয়, সেজন্য তার রপ্তানি বন্ধ করা হবে। ৮ কোটির বেশি মানুষের দেশ তুরস্কে বিশ্বের সবচেয়ে বেশি উদ্বাস্তুরও ভিড়। প্রায় ৫০ লক্ষ শরণার্থী, মূলত সিরিয়া থেকে গৃহযুদ্ধ এড়াতে পালিয়ে চলে আসা ঠাঁই নিয়েছে সেদেশে। ইতিমধ্যেই ইতালি, দক্ষিণ কোরিয়া ও ইরাকে যাত্রীবিমান যাওয়া নিষিদ্ধ করেছে তুরস্ক। বিদেশ থেকে আসা লোকজনকেও বিমানবন্দরে স্ক্রিনিং করা হচ্ছে।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : অনুমতি ছাড়াই যন্তর মন্তর এলাকায় প্রবেশের অভিযোগ, CJP-র নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ দিল্লি পুলিশের...
অনুমতি ছাড়াই যন্তর মন্তর এলাকায় প্রবেশের অভিযোগ, CJP-র নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ দিল্লি পুলিশের...
Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget