এক্সপ্লোর

ভুল শুধরে ৩৬ বছর পর হকির সেমিফাইনালে ওঠার লক্ষ্যে ভারত

রিও ডি জেনেইরো: ইতিহাসের সামনে দাঁড়িয়ে শ্রীজেশ-রুপিন্দররা। ৩৬ বছর পরে অলিম্পিকে হকির কোয়ার্টার ফাইনালে ওঠা ভারতের লড়াই এবার শেষ চারে যাওয়ার। আগামীকাল শেষ আটের ম্যাচে প্রতিপক্ষ বেলজিয়াম। রক্ষণের ভুল শুধরে এবং সামগ্রিকভাবে পারফরম্যান্সের উন্নতি ঘটিয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিততে চাইছে ভারতীয় দল।   এবারের অলিম্পিকে এখনও পর্যন্ত ভারতীয় দলের পারফরম্যান্স গ্রাফ মাঝারি। ধারাবাহিকভাবে ভাল খেলতে পারছে না ভারত। তাছাড়া চতুর্থ কোয়ার্টারে গোল খাওয়া যেন অভ্যাস করে ফেলেছে রোল্যান্ট অল্টম্যানসের দল। গ্রুপ লিগে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছিল ভারত। তবে দ্বিতীয় ম্যাচেই জার্মানির কাছে ১-২ গোলে হেরে যান শ্রীজেশরা। তাঁরা আর্জেন্টিনাকে ২-১ গোলে হারালেও, পরের ম্যাচেই আবার নেদারল্যান্ডসের কাছে ১-২ গোলে হেরে যান। শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে দুর্বল কানাডার সঙ্গে ২-২ ড্র করেছে ভারত।   কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ বেলজিয়াম গ্রুপ এ থেকে সেরা দল হয়ে শেষ আটে উঠেছে। পাঁচটির মধ্যে চারটি ম্যাচই জিতেছে বেলজিয়াম। ফলে ভারতের সামনে কঠিন লড়াই। বেলজিয়ামের গোটা দলটাই দুরন্ত ফর্মে আছে। সামান্য ভুল করলেই গোল হজম করতে হবে। ফলে কাল ভারতের রক্ষণভাগকে চূড়ান্ত সতর্ক থাকতে হবে। পাশাপাশি গোলের সুযোগ নষ্ট করলে চলবে না। সর্দার সিংহরা সেটা জানেন। তাঁরা সেভাবেই তৈরি হচ্ছেন। ইতিহাস তৈরির সুযোগ হারাতে নারাজ ভারতীয় দল।

সেরা শিরোনাম

পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা বিজেপি-শাসিত রাজ্যে
পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা বিজেপি-শাসিত রাজ্যে
West Bengal News Live : ফিরহাদ হাকিমের ২টি সংস্থার অফিসে তল্লাশি চালাল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন
ফিরহাদ হাকিমের ২টি সংস্থার অফিসে তল্লাশি চালাল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন
ABP Ananda Top 10, 4 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 4 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Nepal Flash Flood: 'হড়পা বানের খবর পেয়েই....', প্রিন্সিপালের বুদ্ধিতে নেপালে প্রাণ বাঁচল ১৬০০ পড়ুয়ার
'হড়পা বানের খবর পেয়েই....', প্রিন্সিপালের বুদ্ধিতে নেপালে প্রাণ বাঁচল ১৬০০ পড়ুয়ার

ভিডিও

Jadavpur University News | যাদবপুর ক্যাম্পাসের ভিতরে ABVP-র মিছিল, বাইরে প্রতিবাদ এসএফআই-এর। বিজয়গড়ে মিছিল বাম ছাত্র সংগঠনের।
Suvendu Adhikari on Jadavpur University | দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK? যাদবপুর নিয়ে ফের মন্তব্য মুখ্যমন্ত্রীর
Train Cancelled | উত্তরবঙ্গের বেশিরভাগ ট্রেন বাতিল। বাতিল আজ রাতের শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস
Nepal Flash Flood | নেপাল বিপর্যয়ের ৮ দিন পার। মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও নিখোঁজ বহু মানুষ
Suvendu on Jadavpur University | রাষ্ট্রবিরোধী স্লোগান উঠলে, কেন সহ্য করতে হবে? দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget