এক্সপ্লোর

EU to donate 100mn vaccine : WHO-এর পাশে EU, কোভ্যাক্স প্রোগ্রামে ১০ কোটি ভ্যাকসিন দানের পরিকল্পনা

কোভ্যাক্স উদ্যোগের অধীনে ১০কোটি ভ্যাকসিন দানের পরিকল্পনা নিল ইউরোপিয়ান ইউনিয়ন। জি-২০ গ্লোবাল হেলথ সামিটে এই ঘোষণা করেছেন ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভ্যানডার লিন। চলতি বছর শেষের আগেই এই উদ্যোগ বাস্তবায়িত করতে চাইছে (EU)।

লন্ডন : ১০ কোটি ভ্যাকসিন দানের পরিকল্পনা নিল ইউরোপিয়ান ইউনিয়ন। জি-২০ গ্লোবাল হেলথ সামিটে এই ঘোষণা করেছেন ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভ্যানডার লিন। চলতি বছর শেষের আগেই এই উদ্যোগ বাস্তবায়িত করতে চাইছে EU।

ভ্যাকসিনের অভাবে ধাক্কা খেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র কোভ্যাক্স প্রোগ্রাম। মূলত, অভাবীদের ভ্যাকসিন দিতেই এই উদ্যোগ নিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার 'হু'-এর সেই উদ্যোগে পাশে দাঁড়াল ইউরোপিয়ান ইউনিয়ন। আফ্রিকায় ভ্যাকসিন প্ল্যান্ট গড়ে টিকার অভাব দূর করতে চাইছে EU। সেকারণে ১ বিলিয়ন ইউরো বরাদ্দ করেছে সংস্থা। এমনই জানিয়েছেন ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভ্যানডার লিন।

শুক্রবার জি-২০ সামিটের উদ্বোধনী ভাষণে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি বলেছেন, ''করোনা মহামারী রুখতে আন্তর্জাতিক সাহায্যের গুরুত্ব কতটা তা এখন আমরা সবাই বুঝতে পেরেছি।'' অনলাইন মিটিংয়ে মূলত 'রোম সিদ্ধান্ত' নিয়ে নিজেদের মতামত প্রকাশ করে অন্যরা। যেখানে ১৬টি সিদ্ধান্ত নেয় জি-২০ ভুক্ত দেশগুলি। যার মধ্যে ভ্যাকসিন সরবরাহ নিয়ে মূল সিদ্ধান্ত হয়। 

তবে এই প্ল্যাটফর্ম থেকেই আগামী দিনে মহামারী রোখার শপথ নেয় দেশগুলি। এ প্রসঙ্গে ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট বলেন, ''ভবিষ্যতে এই ধরনের মহামারীর খবর পেলে আগেই সতর্কীকরণের ব্যবস্থা নেবে ইইউ। সেক্ষেত্রে নিজেদের মধ্যে মহামারীর তথ্য শেয়ার করব আমরা। গ্লোবাল সাপ্লাই চেইন গড়ে তুলবে ইউরোপিয়ান ইউনিয়ন।''

এই বিষয়ে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মরকেল বলেন, ''অভিজ্ঞতা বলছে, টিকা পেলেই এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাবে বিশ্ব। তাই কোভ্যাক্স প্রোগ্রামে ৩০ মিলিয়ান ভ্যাকসিন দানের সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। এ ছাড়াও হু-এর সাহায্যে ১০০ মিলিয়ন ইউরো দেবে দেশ।'' বিশ্বের এই মহামারী পরিস্থিতি নিয়ে মুখ খোলেন ইউএন সেক্রেটারি জেনারেল আন্তনিও গুতেরেস। তিনি বলেন, ''আগামী দিনেও করোনা ভাইরাস আরও ক্ষতি করতে পারে। তাই টেস্ট ও ভ্যাকসিনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। এখনও এই ভাইরাস আমাদের সঙ্গে রয়েছে। প্রতিদিন নতুন করে মিউটেট করছে করোনা। আমার আশঙ্কা, শীত এলে এই ভাইরাস আরও মানুষের ক্ষতি করবে।''
   

সেরা শিরোনাম

Lal Krishna Advani : অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget