এক্সপ্লোর

পড়ুয়াদের ওপর হামলার নিন্দায় মুখর প্রিয়ঙ্কা চোপড়া, বললেন, ‘প্রত্যেক মতামত গুরুত্বপূর্ণ’

জামিয়া মিলিয়া ইসলামিয়া ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত পড়ুয়াদের ওপর পুলিশি হামলার বিরুদ্ধে সোচ্চার হন ‘বাজিরাও মস্তানি’ অভিনেত্রী।

নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে সহমর্মিতা দেখালেন বলিউড অভিনেত্রী তথা ইউনিসেফ-এর শুভেচ্ছা দূত প্রিয়ঙ্কা চোপড়া। জামিয়া মিলিয়া ইসলামিয়া ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত পড়ুয়াদের ওপর পুলিশি হামলার বিরুদ্ধে সোচ্চার হন ‘বাজিরাও মস্তানি’ অভিনেত্রী। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে টুইটারে নিজের মতামতও প্রকাশ করেন প্রিয়ঙ্কা। একইসঙ্গে, এই দুই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ওপর শক্তি-প্রয়োগের তীব্র নিন্দা করেন। অভিনেত্রী লেখেন, আমাদের স্বপ্ন হল প্রত্যেক শিশুর শিক্ষা নিশ্চিত করা। শিক্ষাই তাঁদের মধ্যে স্বাধীনভাবে চিন্তাভাবনা করার ক্ষমতা জুগিয়েছে। আমরা তাঁদের মতামতের মাধ্যম হিসেবে গড়ে তুলেছি। একটি উন্নয়নশীল গণতন্ত্রে শান্তিভাবে নিজের মতামত জানানোয় যদি বলপ্রয়োগের সম্মুখীন হতে হয়, তাহলে সেটা ভুল। প্রত্যেক মতামত গুরুত্বপূর্ণ। প্রত্যেক মতামত ভারতের পরিবর্তনে সাহায্য করছে।

প্রিয়ঙ্কা একা নন। বলিউডের একাধিক সেলিব্রিটি সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনরত পড়ুয়াদের ওপর পুলিশের বলপ্রয়োগের নিন্দায় মুখর হয়েছেন হৃতিক রোশন, ফারহান আখতার, দিয়া মির্জা প্রমুখ। হৃতিক লেখেন, অভিভাবক ও ভারতীয় নাগরিক হিসেবে, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে অস্থিরতা রয়েছে, তাতে আমি মর্মাহত। যত দ্রুত সম্ভব যাতে সেখানে শান্তি ফিরে আসে, তার জন্য আমি আশা ও প্রার্থনা করছি। শিক্ষকরাও ছাত্রদের থেকে অনেক কিছু শেখে। দেশে সর্বকনিষ্ঠ গণতন্ত্রকে আমি কুর্নিশ জানাচ্ছি।

দিয়া মির্জা লেখেন, আমার মা হিন্দু, ঔরসজাত বাবা খ্রীশ্চান আবার পালক-বাবা মুসলিম। সব সরকারি নথিতে ধর্মের জায়গায় আমি ফাঁকা ছেড়ে দিই। ধর্ম ঠিক করে দেবে যে আমি ভারতীয় নাগরিক কি না? এখনও পর্যন্ত হয়নি। আশা করব, ভবিষ্যতেও হবে না।

সেরা শিরোনাম

US-Iran Conflict : 'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের
'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের
News Live Updates: নরেন্দ্রপুর থেকে নাবালক ও তার বাবাকে অপহরণের অভিযোগ, খোঁজ মিলল দেশপ্রিয় পার্কে বিজেপি-র কার্যালয়ে, গ্রেফতার ৩
নরেন্দ্রপুর থেকে নাবালক ও তার বাবাকে অপহরণের অভিযোগ, খোঁজ মিলল দেশপ্রিয় পার্কে বিজেপি-র কার্যালয়ে, গ্রেফতার ৩
China News : প্রেসিডেন্টের দুর্নীতিবিরোধী অভিযান, দুর্নীতির দায়ে প্রাক্তন সরকারি আধিকারিককে প্রাণদণ্ড আদালতের
প্রেসিডেন্টের দুর্নীতিবিরোধী অভিযান, দুর্নীতির দায়ে প্রাক্তন সরকারি আধিকারিককে প্রাণদণ্ড আদালতের
Rural Tax in Bihar: গ্রামীণ এলাকায় কলের জল, রাস্তায় আলোর জন্য বাড়তি কর, প্রস্তাব দিল কেন্দ্র, বিহারের পাশাপাশি অন্য রাজ্যেও কি চালু হবে?
গ্রামীণ এলাকায় কলের জল, রাস্তায় আলোর জন্য বাড়তি কর, প্রস্তাব দিল কেন্দ্র, বিহারের পাশাপাশি অন্য রাজ্যেও কি চালু হবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget