এক্সপ্লোর

Mamata's Mumbai Visit: "বিজেপির বিরুদ্ধে যারা, তাদের সবাইকে একজোট হতে হবে,'' মমতার সঙ্গে বৈঠকের পর বার্তা শরদ পাওয়ারের

Mamata's Mumbai Visit Update:মুম্বইয়ে (Mumbai) এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ারের সঙ্গে প্রায় ১ ঘণ্টা ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন এনসিপি প্রধান এবং তৃণমূলনেত্রী।

মুম্বই: "বিজেপির (BJP) বিরুদ্ধে যারা, তাদের সবাইকে একজোট হতে হবে। বিজেপিকে রুখতে সমমনোভাবাপন্ন দলগুলিকে এক হতে হবে।'' মমতার (Mamata Banerjee) সঙ্গে বৈঠকের পরে জানিয়ে দিলেন শরদ পাওয়ার (Sharad Pawar)। এদিন মুম্বইয়ে (Mumbai) এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ারের সঙ্গে প্রায় ১ ঘণ্টা ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দুজন। সেখানেই একথা জানান শরদ পাওয়ার। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "যে যেখানে শক্তিশালী, তাকে নিয়েই লড়াই করতে হবে। কেউ লড়তে না চাইলে, কী করব, আমাদের লড়াই করতে হবে।'' "এখন ইউপিএ (UPA) বলে কিছু নেই,'' বিরোধী মুখ নিয়ে মন্তব্য মমতার। 

গতকালই মুম্বই পৌঁছন তৃণমূল নেত্রী। পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী, আজ দুপুর ১ টায় নরিম্যান পয়েন্টের ওয়াই বি চ্যবন সেন্টারে বিদ্বজ্জনেদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী। শরদ পাওয়ারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন এনসিপি নেতা নবাব মালিক। তিনি বলেন, "কংগ্রেস ছাড়া বিজেপি-বিরোধী জোট সম্ভব নয়।" নবাব মালিক বলেন, "মেঘালয়ে কয়েকজন কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূল গোয়াতেও গিয়েছে। সব রাজনৈতিক দলেরই সংগঠন বিস্তারের অধিকার রয়েছে। তবে আমরা মনে করি, কংগ্রেসকে বাইরে রেখে বিজেপি-বিরোধী কোনও জোট সম্ভব নয়।"   

এনসিপি নেতার মতে, "আমাদের নেতা শরদ পাওয়ার একাধিকবার এই কথা বলেছেন। ২০২৪-এর লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্য গড়ে তুলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।তবে তাঁর মুম্বই সফর চলাকালীন এই মন্তব্য করে বিরোধী জোট নিয়ে বিতর্ক উসকে দিলেন এনসিপি নেতা নবাব মালিক।" লোকসভা ভোটকে পাখির চোখ করে বিভিন্ন রাজ্যের বিজেপি বিরোধী আঞ্চলিক শক্তিগুলিকে একজোট করার বিষয়ে চেষ্টা করছেন মমতা, এমনটাই মনে করা হচ্ছে। 

আরও পড়ুন: Mamata Mumbai Visit: প্রধানমন্ত্রী কে হবেন সেটা বড় বিষয় নয়, গণতন্ত্র রক্ষাই এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ: মমতা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Cockroach Janta Party: CJP-র স্বেচ্ছাসেবকদের বৈঠকে হল ভাড়া দিতে বাধা, হুমকি দিচ্ছে BJP, অভিযোগ অভিজিৎ দীপকের
CJP-র স্বেচ্ছাসেবকদের বৈঠকে হল ভাড়া দিতে বাধা, হুমকি দিচ্ছে BJP, অভিযোগ অভিজিৎ দীপকের
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget