এক্সপ্লোর

India News: উদয়পুরের কাছে রেললাইনে বিস্ফোরণ, নেপথ্যে কারা? তদন্তে এনআইএ

Explosion Shakes Railway Track:কিছুক্ষণের মধ্যেই ওই রেললাইনের উপর দিয়ে যাওয়ার কথা ছিল আসারওয়া-উদয়পুর এক্সপ্রেসের। তার আগেই বিস্ফোরমে ক্ষতিগ্রস্ত এলাকা। উদয়পুর থেকে ৩৫ কিলোমিটার দূরে ওধা ব্রিজের ওপরে ঘটনাটি ঘটেছে। 

উদয়পুর: কিছুক্ষণের মধ্যেই ওই রেললাইনের (railway track) উপর দিয়ে যাওয়ার কথা ছিল আসারওয়া-উদয়পুর এক্সপ্রেসের (train)। তার আগেই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলাকা। উদয়পুর (udaipur) থেকে ৩৫ কিলোমিটার দূরে ওধা ব্রিজের ওপরে ঘটনাটি ঘটেছে। ‘রেললাইনে বিস্ফোরক (explosive) উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। নেপথ্যে কারা? জানতে খোঁজ করছে পুলিশ।

কী হল?
প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, এই বিস্ফোরণে ‘সুপারপাওয়ার ৯০’ ব্যবহার করা হয়েছিল। খনিতে সাধারণত এই ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়ে থাকে। ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছে যায় ফরেন্সিক ও সন্ত্রাসদমন স্কোয়াড। তদন্ত শুরু করেছে এটিএস, এনআইএ ও আরপিএফ। স্থানীয় স্টেশন হাউস অফিসার অনিল কুমার বিষ্ণোই বলেন,'স্থানীয়রাই এদিন সকালে আমাদের বিস্ফোরণের খবর দেন। রেললাইনে কিছু বিস্ফোরকের হদিশ পেয়েছি। কারা এর নেপথ্যে জানার চেষ্টা করছি।' রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত ঘটনাটিকে 'উদ্বেগজনক' বলে ইতিমধ্যেই ডিজিপি উমেশ মিশ্রকে বিশদ তদন্তের নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, অন্তর্ঘাত-সহ সব দিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে আপাতত যতটুকু জানা গিয়েছে তাতে, রীতিমতো আঁটঘাঁট বেঁধে এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলেই ধারণা তদন্তকারীদের। স্থানীয়রা বিষয়টি নিয়ে দ্রুত সজাগ হয়ে যাওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। প্রসঙ্গত, হালেই চালু আসারওয়া-উদয়পুর এক্সপ্রেসের যাওয়ার কথা ছিল এই রেললাইনের উপর দিয়ে। গত ৩১ অক্টোবর এই ট্রেনটির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিস্ফোরণের পর দুঙ্গারপুর স্টেশনেই আটকে দেওয়া হয় ট্রেনটিকে। 

রেললাইনে বিস্ফোরণ বঙ্গেও...
রেলের লাইনে বিস্ফোরণের ঘটনা দেশের নানা প্রান্তেই মাঝেমধ্যে ঘটেছে। গত এপ্রিলে যেমন শিয়ালদা-কৃষ্ণনগর মেন লাইনে কাঁকিনাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারে একটি বিস্ফোরণ হয়। তবে সে বার বড়সড় বিপদের হাত থেকে রক্ষা মিলেছিল। রেল সূত্রে খবর, ঘটনার দিন সকালে গ্যাংম্যানরা লাইনের কাজ করছিলেন। সেইসময় রেললাইনের ধারে বোমা বিস্ফোরণ হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি তাজা বোমা। কে বা কারা, কী উদ্দেশ্যে রেললাইনের ধারে বোমা রেখেছিল, জানতে তদন্ত শুরু করে পুলিশ। এতেই শেষ নয়। গত অগাস্টে জগদ্দল স্টেশনে রেল লাইনে একটি বোমা বিস্ফোরণ হয়। উদ্ধার হয়েছিল তাজা বোমাও। একজনকে গ্রেফতারও করে রেল পুলিশ। কী উদ্দেশে বোমা ফাটানো হয়েছে, জানার চেষ্টা করেন তদন্তকারীরা।

 

আরও পড়ুন:শেষবেলায় ফের নায়ক স্টোকস, পাক বধ করে টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্য়ান্ড

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar: নাম বদলাচ্ছে NCPI দলের? তৃণমূলত্যাগী সাংসদদের মধ্যে কি মতবিরোধ ঘটছে? জল্পনা তুঙ্গে
নাম বদলাচ্ছে NCPI দলের? তৃণমূলত্যাগী সাংসদদের মধ্যে কি মতবিরোধ ঘটছে? জল্পনা তুঙ্গে
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari : '১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget