এক্সপ্লোর

Facebook News: প্ল্যাটফর্মের নতুনত্বে জোর, ‘ক্রিয়েটরদের’ জন্য বিপুল অর্থ বিনিয়োগ ফেসবুক, ইনস্টাগ্রামের

মার্ক জুকেরবার্গ নিজেই এই ঘোষণা করেছেন।

নয়াদিল্লি: ‘ক্রিয়েটরদের’ উৎসাহ জোগাতে ১ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭ হাজার কোটি টাকা) বিনিয়োগ করছে ফেসবুক, ইনস্টাগ্রাম। আগামী বছর থেকেই পোস্টের ভিত্তিতে ক্রিয়েটাররা এই টাকা পাবেন। ফেসবুকের স্রষ্টা মার্ক জুকেরবার্গ নিজেই এই ঘোষণা করেছেন।

গতকাল ফেসবুকে একটি পোস্টে মার্ক জুকেরবার্গ লেখেন, ক্রিয়েটারদের জন্য সেরা প্ল্যাটফর্ম বানাতে চাই আমরা। তাই ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। ২০২২ সালে ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্টের ভিত্তিতে ক্রিয়েটাররা উপহার স্বরূপ টাকা পাবেন। ক্রিয়েটারদের জন্য বিনিয়োগ করা নতুন কিছু নয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই কাজের পরিসর বাড়াতে পেরে আমি খুশি। একইসঙ্গে এই বিষয়ে আরও তথ্য আসতে চলেছে বলে জানান মার্ক জুকেরবার্গ।

ফেসবুক সহ ইনস্টাগ্রামে বিভিন্ন পেজ থাকে। ব্যক্তিগত উদ্যোগ ছাড়াও অনেক সংস্থার পেজও থাকে। ফেসবুক, ইনস্টাগ্রামে সেই সব ব্যবহারকারীদের বলা হয়ে থাকে ক্রিয়েটর। নতুন ফিচার সহ পেমেন্ট এবং পরিষেবার মাধ্যমে  ক্রিয়েটরদের মন জয় করে থাকে একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। দিন কয়েক আগে জানা গিয়েছে, সারা বিশ্বে ৩ বিলিয়ন ডাউনলোড করা অ্যাপ টিকটক। আর এই ঘোষণার এক মাসের মধ্যেই টক্কর দিতে নামল ফেসবুক। জানা গিয়েছে, ফেসবুকের নিয়ম অনুযায়ী, কোনও ক্রিয়েটর নির্দিষ্ট মাইলফলক ছুঁতে পারলেই উপহার পাবেন তাঁরা। একইভাবে ইনস্টাগ্রামে ফটো শেয়ারের মাধ্যমে এই উপহার পেতে পারেন ক্রিয়েটররা। 

গত ৩ বছরের বেশি সময় ধরে ক্রিয়েটরদের জন্য প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে চলেছে টিকটক। ছোট ভিডিও পোস্ট করার জন্য প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে স্ন্যাপচ্যাট। এদিকে ফেসবুক জানিয়েছে, বিনিয়োগের যে কর্মসূচি চলছিল তার নবতম সংযোজন এটা। মাইলফলক ছুঁতে পারলেই ভিডিও ক্রিয়েটর, অনলাইন গেমাররা প্রত্যেক মাসে বোনাস পাবেন। অন্যদিকে ইনস্টাগ্রামে টিকটকের মতোই রয়েছে রিল। নতুন এই ফিচার আসার পর টিকটকের কপি কেটও বলা হতো। ক্রিয়েটরদের ভিডিও কেমন সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়ায় চলে তার উপর নির্ভর করে উপার্জন করতে পারবেন তাঁরা।

সেরা শিরোনাম

Hindu Inheritance Law: জন্মসূত্রে কি দাদুর সম্পত্তির উপর অধিকার জন্মায় নাতির? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
জন্মসূত্রে কি দাদুর সম্পত্তির উপর অধিকার জন্মায় নাতির? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
US News : হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget