এক্সপ্লোর

Fact Check: ইরানের আক্রমণ থেকে বাঁচতে দৌড় নেতানিয়াহুর? ভাইরাল ভিডিও-র সত্যতা সামনে এল

Benjamin Netanyahu: ইরানের সমর্থক বেশ কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে নেতানিয়াহুর দৌড়নোর ভিডিওটি ছড়ায় সোশ্যাল মিডিয়ায়।

নয়াদিল্লি: যুদ্ধের মেঘ ঘনিয়ে এসেছে পশ্চিম এশিয়া জুড়ে। পরিস্থিতি কোন দিকে এগোয়, সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। সোশ্যাল মিডিয়া এই উদ্বেগে বাড়তি মাত্রা যোগ করছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি ভিডিও তাতে নয়া সংযোজন। ভিডিও-তে নেতানিয়াহুকে দৌড়তে দেখা গিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে তিনি দৌড়ে বাঙ্কারে আশ্রয় নিতে ছুটছিলেন বলে চাউর হয়েছে সর্বত্র। কিন্তু ভিডিওটির সত্যতা সামনে এল এবার। (Fact Check)

ইরানের সমর্থক বেশ কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে নেতানিয়াহুর দৌড়নোর ওই ভিডিওটি ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। দাবি করা হয়, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র থেকে মাথা বাঁচাতে বাঙ্কারে আশ্রয় নিতে ছুটে যান নেতানিয়াহু।  কিন্তু সত্যতা যাচাই করতে গিয়ে দেখা গিয়েছে, ভিডিওটি এখনকার নয়, বরং তিন বছর আগের। ২০২১ সালে প্রথম ওই ভিডিওটি সামনে আসে। (Benjamin Netanyahu)

জানা গিয়েছে, ২০২১ সালের ডিসেম্বর মাসে প্রথম বার ভিডিওটি সামনে আসে। কিন্তু বাঙ্কারে আশ্রয় নিতে নয়, দেশের সংসদের করিডর ধরে ছুটছিলেন তিনি। তাঁর পিছু পিছু অন্যরাও ছুটছিলেন। করিডর পেরিয়ে দৌড়ে সিঁড়ি বেয়েও ওঠেন সকলে। নেতানিয়াহু নিজেও দৌড়নোর ওই ভিডিওটি পোস্ট করেছিলেন। সেই ভিডিওটিই এখনকার বলে চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Benjamin Netanyahu - בנימין נתניהו (@b.netanyahu)

গত এক বছর ধরে ইজরায়েল বনাম হামাসের যুদ্ধ চলছে। সেই যুদ্ধে ইতি পড়া তো দূর, বরং যত সময় যাচ্ছে আরও তেতে উঠছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। লেবানন এবং ইয়েমেনেও হামলা চালিয়েছে ইজরায়েল। আর সেই আবহেই মঙ্গলবার রাতে ইজরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। গাজা এবং বেইরুটে ইজরায়েলি 'গণহত্যা'র বদলা নিতেই এই হামলা বলে দাবি করে তেহরান। ইজরায়েলের আয়রন ডোম প্রযুক্তি যদিও ইরানের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দেয়, কিন্তু বহু ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে দেশের অন্দরে।

এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় যুদ্ধের মেঘ ঘনিয়ে এসেছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। ইজরায়েল যদি পাল্টা হামলা চালায়, তার পরিণতি আরও ভয়ঙ্কর হবে বলে জানিয়েছে তেহরান। যদিও নেতানিয়াহু সাফ জানিয়েছেন, মারাত্মক 'ভুল' করেছে ইরান। এর ফল ভুগতে হবে তাদের। ঠিক সময়ে এর প্রতিশোধ তোলা হবে বলে জানিয়েছে তেল আভিভ। 

ভারতে ইজরায়েলি দূতাবাসের মুখপাত্র গায় নির এ নিয়ে NDTV-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ খোলেন। তিনি বলেন, "ইজরায়েলের সঙ্গে যদি পুরোপুরি যুদ্ধ শুরু করতে চান উনি (আয়াতোল্লা আলি খামেনেই), কৌশলগত ভাবে, একেবারে ঠিকঠাক প্রতিক্রিয়া জানাবে ইজরায়েল। পূর্ণাঙ্গ যুদ্ধ কোনও পক্ষই চায় না বলে মনে হয় আমার।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget