এক্সপ্লোর

সরকারের সঙ্গে শর্তাধীন আলোচনায় প্রস্তুত কৃষক সংগঠন, ২৯ ডিসেম্বর বৈঠকের প্রস্তাব

চলতি বছর সেপ্টেম্বর মাসে পাশ হয় ৩ কৃষি আইন। সিঙ্ঘু, টিকরি, গাজিপুর সীমান্তে গত একমাস ধরে আন্দোলন করছেন হাজার হাজার কৃষক। কৃষকদের দাবি, ৩ আইন পুনর্বিবেচনা করতে হবে। ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে।

নয়াদিল্লি: তিন নয়া কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছেন কৃষকরা।  আন্দোলনকারী কৃষকদের সংগঠন সরকারের সঙ্গে আলোচনা ফের শুরুর সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী ২৯ ডিসেম্বর পরবর্তী পর্বের আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। কৃষক নেতা রাকেশ টিকায়ত এ কথা জানিয়েছেন। তিনি বলেন, আজই এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তা স্থগিত হয়ে যায়। কৃষি আইনের প্রতিবাদে দিল্লির  সীমানা সংলগ্ন এলাকাগুলিতে আন্দোলনরত ৪০ কৃষক ইউনিয়নের প্রধান সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষক নেতা রাকেশ টিকায়ত বলেন, একইসঙ্গে শর্তও জুড়েছেন টিকায়ত। তিনি বলেছেন, তিন কৃষি আইন প্রত্যাহারের রীতিনীতি ও ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) সংক্রান্ত নিশ্চয়তার মতো বিষয় সরকারের সঙ্গে আলোচনার বিষয়বস্তুতে সামিল হওয়া দরকার। টিকায়ত জানিয়েছেন, আগামী ২৯ ডিসেম্বর আমরা সরকারের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছি। চলতি বছর সেপ্টেম্বর মাসে পাশ হয় ৩ কৃষি আইন। সিঙ্ঘু, টিকরি, গাজিপুর সীমান্তে গত একমাস ধরে আন্দোলন করছেন হাজার হাজার কৃষক। কৃষকদের দাবি, ৩ আইন পুনর্বিবেচনা করতে হবে। ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে। কৃষি আইন পাশ হওয়ার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন কৃষকরা। তাঁদের বক্তব্য, ৩ আইনই কৃষক বিরোধী। এর প্রতিবাদে গত ২৬ নভেম্বর থেকে লাগাতার আন্দোলন শুরু করেন কৃষকরা। শুরু করেছেন রিলে অনশনও। উল্লেখ্য, এর আগেও একাধিকবার কেন্দ্রের সঙ্গে বৈঠক হয়েছে। কেন্দ্র প্রস্তাব দিয়েছিল, কৃষকদের দাবি শোনার জন্য় একটি কমিটি গঠন করা হবে। কিন্তু বৈঠকে উপস্থিত কৃষক সংগঠনগুলির প্রতিনিধিরা সেই প্রস্তাবে রাজি হননি। কৃষকদের সঙ্গে বৈঠকে বসেছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  রাজধানীর কনকনে ঠান্ডায় আন্দোলন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অনেকেই। কিন্তু এত কিছুর পরেও অনমনীয় কৃষকরা। আগামী মঙ্গলবারের বৈঠকের দিকে তাকিয়ে দুপক্ষই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

USA-Iran Conflict: 'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget