এক্সপ্লোর

কোভিড বিধি লঙ্ঘনের অভিযোগে এফআইআর সোহেল, আরবাজের বিরুদ্ধে

জানা গিয়েছে, বিমানবন্দরে নামার পর সোহেল খান, নির্বান খান, আরবাজ খানরা জানান, তাঁরা তাজ হোটেলে যাবেন। সেখানে ঘর বুক করা আছে। কিন্তু কোয়ারান্টিনে থাকার বদলে তাঁরা সরাসরি বাড়ি চলে যান।

মুম্বই: কোভিড বিধি লঙ্ঘন করার অভিযোগে খান পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বৃহন্মুম্বই পুরসভা। এই তালিকায় আছেন অভিনেতা তথা প্রযোজক সোহেল খান, তাঁর ছেলে নির্বান খান, তাঁর দাদা আরবাজ খান। গত ২৫ ডিসেম্বর দুবাই থেকে ফেরেন তাঁরা। অভিযোগ, কিন্তু কোয়ারান্টিনে থাকেননি খান পরিবারের সদস্যরা। বিমানবন্দরে এই বিধি ভাঙেন তাঁরা। এমনটাই অভিযোগ বৃহন্মুম্বই পুরসভার।

 সংবাদ সংস্থা সূত্রে খবর, গত বছর ২৫ ডিসেম্বর দুবাই থেকে মুম্বই ফেরেন সোহেল খান, নির্বান খান, আরবাজ খান। তাঁদের কোয়ারান্টিনে থাকতে বলা হয়। কিন্তু সেই নিয়ম মানেনি তাঁরা। তাই তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে বৃহন্মুম্বই পুরসভা। বৃহন্মুম্বই পুরসভা ভারতীয় দন্ডবিধির ১৮৮ ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। জানা গিয়েছে, বিমানবন্দরে নামার পর সোহেল খান, নির্বান খান, আরবাজ খানরা জানান, তাঁরা তাজ হোটেলে যাবেন। সেখানে ঘর বুক করা আছে। কিন্তু কোয়ারান্টিনে থাকার বদলে তাঁরা সরাসরি বাড়ি চলে যান। এদিকে ব্রিটেনে হদিশ মিলেছে ভাইরাসের নতুন স্ট্রেনের। সেই স্ট্রেনে আক্রান্ত হয়েছেন বিদেশ ফেরত ভারতীয়রা। এই আবহে সতর্ক হতে বলেছে স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, বিদেশ থেকে কোনও ব্যক্তি দেশে এলে তাঁকে বাধ্যতামূলকভাবে ৭ দিনের কোয়ারান্টিনে থাকতে হবে।

উল্লেখ্য, সোহেল খানকে এরপর দেখা যাবে রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই ছবিতে। যে ছবির প্রযোজক সলমান খান। সোহেল খান ছাড়াও ছবিতে দেখা যাবে সলমান খান, দিশা পাটানি, রনদীপ হুডা, জারিনা ওয়াহবকে। অন্যদিকে আরবাজ খানকে শেষ দেখা গিয়েছে বিগ ব্রাদার ছবিতে। ২০২০ সালে মুক্তি পায় মালায়ালম এই ছবি। ছবিতে ছিলেন মোহনলাল, হানি রসকে।

সেরা শিরোনাম

Red Sea Shipwreck: অভিবাসী বোঝাই নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসী বোঝাই নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
Ashutosh Ranka Press Meet: 'গত ৭২ ঘণ্টায় এই দেশ স্বৈরতন্ত্রের নগ্ন রূপ দেখেছে, যা ১৯৭৫ সালকেও ছাপিয়ে যায়', তোপ আশুতোষ রাঙ্কার
'গত ৭২ ঘণ্টায় এই দেশ স্বৈরতন্ত্রের নগ্ন রূপ দেখেছে, যা ১৯৭৫ সালকেও ছাপিয়ে যায়', তোপ আশুতোষ রাঙ্কার

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget