এক্সপ্লোর

Gaza Strike: গাজায় ফের হামলা, নিহত আল জাজিরার অন্তত ৫ সাংবাদিক, এক রিপোর্টারকে 'হামাস জঙ্গি' তকমা ইজরায়েলের

Al Jazeera: আল-শিফা হাসপাতালে মূল গেটের বাইরে সংবাদমাধ্যমের একটি তাঁবু ছিল। সেটিকে লক্ষ্য করেই হামলা চালায় ইজরায়েল। আর এই হামলায় মৃত্যু হয়েছে মোট ৭ জনের। তাঁদের মধ্যেই ছিলেন আল জাজিরার ৫ জন। 

Gaza Strike : গাজা শহরের আল-শিফা হাসপাতালের কাছে হামলা চালিয়েছে ইজরায়েল। আর এই ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৫ জন সাংবাদিকের যাঁরা সকলেই আল জাজিরায় কর্মরত ছিলেন। আল জাজিরার তরফে জানানো হয়েছে নিহদের মধ্যে ছিলেন করসপনডেন্ট আনাস আল-শরিফ এবং মহম্মদ কুরেইকেহ। এছাড়াও ছিলেন আল জাজিরার ক্যামেরাম্যান ইব্রাহিম জাহির, মোয়ামেন আলিওয়া এবং মহম্মদ নউফাল। আল-শিফা হাসপাতালে মূল গেটের বাইরে সংবাদমাধ্যমের একটি তাঁবু ছিল। সেটিকে লক্ষ্য করেই হামলা চালায় ইজরায়েল। আর এই হামলায় মৃত্যু হয়েছে মোট ৭ জনের। তাঁদের মধ্যেই ছিলেন আল জাজিরার ৫ জন। 

এই হামলার অল্প কিছুক্ষণ পরেই ইজরায়েলি সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে সাংবাদিক আনাস আল-শরিফকে নিশানা করে তারা হামলা চালিয়েছে। তবে নিহত ওই রিপোর্টারকে 'জঙ্গি' তকমা দিয়েছে ইজরায়েলের সেনাবাহিনী। ওই রিপোর্টার হামাসের একটি জঙ্গি সেলের প্রধান হিসেবে কাজ করছিলেন বলে দাবি করেছে ইজরায়েল। ২৮ বছরের আনাস আল-শরিফ তাঁর মৃত্যুর আগের বেশ কিছু মুহূর্ত এক্স মাধ্যমে পোস্ট করেছিলেন। গাজা শহরে ইজরায়েলের বোমাবর্ষণের তীব্রতা সম্পর্কে রিপোর্টিং করেছিলেন আল-শরিফ। তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর তাঁর অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়েছে একটি পোস্ট। এই বার্তা আগে থেকেই আল-শরিফের এক বন্ধু লিখেছিলেন এবং প্রকাশ করেছিলেন। 

আনাস আল-শরিফের লাস্ট পোস্ট 

এক্স মাধ্যমে আল-শরিফ লিখেছিলেন, 'যদি আমার এই কথাগুলো আপনাদের কাছে পৌঁছয়, তাহলে জানবেন ইজরায়েল আমায় হত্যা করতে এবং আমার কণ্ঠস্বর স্তব্ধ করতে সফল হয়েছে।' বিগত ২২ মাস ধরে গাজায় চলছে যুদ্ধ। সেখানে বারবার নিশানা হয়েছিলেন সাংবাদিকরা। তার সাম্প্রতিকতম নিদর্শন এবারের এই ঘটনা। বিগত ২২ মাসের সংঘর্ষে, প্রায় ২০০ জন মিডিয়া কর্মী নিহত হয়েছেন বলে বিভিন্ন সংবামাধ্যম সূত্রে খবর।

ইজরায়েলের হামলায় নিহত আনাস আল-শরিফ- কে আল জাজিরা নিজেদের সাংবাদিক বলে দাবি করলেও ইজরায়েলের সেনাবাহিনীর দাবি, তিনি একজন সাংবাদিকের ছদ্মবেশে থাকা সন্ত্রাসী এবং হামাসের জঙ্গি। 

সেরা শিরোনাম

Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য

ভিডিও

Tarapith Hotel Fire | বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল! গ্রেফতার বাবা-ছেলে
R G Kar News: অভয়া ধর্ষণ-খুনের তদন্তে আর জি কর মেডিক্যালে CBI-র SIT | ABP Ananda
Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget