এক্সপ্লোর

International Flight: টেক অফের পরেই বিমানের ইঞ্জিনে আগুন ! দ্রুত জরুরি অবতরণ

Plane Incident: লস এঞ্জেলসের আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই উড়েছিল ওই ডেল্টা বিমান। কিন্তু প্লেন টেক অফের পরমুহূর্তেই বোঝা যায় বাঁদিকে ইঞ্জিনে আগুন ধরে গিয়েছে।

টেক অফের পরেই আগুন ধরে যায় বিমানের ইঞ্জিনে। বাধ্য হয়েই জরুরি অবতরণ করতে হয় পাইলটদের। বিমান নামার পরেই অবশ্য আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে এবং এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে, অ্যাটলান্টা যাচ্ছিল একটি ডেল্টা বিমান (DL446)। কিন্তু টেক অফের পরেই লস এঞ্জেলস বিমানবন্দরে ওই ডেল্টা বিমানের জরুরি অবতরণ করানো হয়। কারণ টেক অফের পরেই বিমানের বাঁদিকের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল। তবে লস এঞ্জেলস বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

লস এঞ্জেলসের আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই উড়েছিল ওই ডেল্টা বিমান। কিন্তু প্লেন টেক অফের পরমুহূর্তেই বোঝা যায় বাঁদিকে ইঞ্জিনে আগুন ধরে গিয়েছে। তৎক্ষণাৎ ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বিমানের বাঁদিকের ইঞ্জিনে যে আগুন ধরে গিয়েছে তা প্রথমে বুঝতে পারেন পাইলটরাই। এরপর বিমানের ক্রু- এর তরফে ইমার্জেন্সি ল্যান্ডিং ঘোষণা করা হয় এবং বিমানটিকে লস এঞ্জেলস বিমানবন্দরেই ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতোই অ্যাটলান্টাগামী ডেল্টা বিমান (DL446) লস এঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা হয়। এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের তরফে বিমানবন্দরে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের বার্তা দেওয়া হয়। এয়ারপোর্ট ইমার্জেন্সি সার্ভিসকেও সজাগ থাকার বার্তা দেওয়া হয়। তারপর এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সহায়তাতেই ওই বিমানের জরুরি অবতরণ করানো হয়েছে। 

কদিন আগেই ঘটেছে একটি বিমান দুর্ঘটনা 

টেক অফের পরই ফের ভেঙে পড়েছিল বিমান। লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে ঘটেছিল দুর্ঘটনা। জানা যায়, একটি ছোট যাত্রীবাহী জেট ভেঙে পড়েছিল। বিমান ভেঙে পড়ার মুহুর্তের একটি ছবি দেখা প্রকাশ্যে এসেছিল। আগুনের গোলা এবং কুণ্ডলী পাকানো ধোঁয়া দেখা গিয়েছিল এসেক্স অঞ্চলে। জানা গিয়েছিল, Beech B200 Super King Air- এই বিমানটি ভেঙে পড়েছে। নেদারল্যান্ড যাচ্ছিল এই বিমানটি। টেক অফের পরমুহূর্তেই ভেঙে পড়েছিল এই বিমান। এই বিমানে কতজন যাত্রী ছিলেন এবং তাঁরা কী অবস্থায় রয়েছেন, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। 

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget