এক্সপ্লোর

Florida University: বিশ্ববিদ্যালয় চত্বরে এলোপাথাড়ি গুলি, রক্তাক্ত হয়ে লুটিয়ে মৃত্যু! লকডাউন ঘোষণা ফ্লোরিডার ক্যাম্পাসে

Florida State University Open Fire:যে ব্যক্তি সেখানে এলোপাথারি গুলি চালায় তার পরিচয়ও জানা গিয়েছে। জানা গিয়েছে, মায়ের বন্দুক নিয়ে সেখানে হামলা চালিয়েছিল ফোনেক্স ইনকার।

নয়া দিল্লি: পর পর কানফাটানো আওয়াজ। বিশ্ববিদ্যালয় চত্বরে বীভৎস শব্দ। হঠাৎই দেখা গেল রক্তাক্ত অবস্থায় পর পর লুটিয়ে পড়ছেন পড়ুয়ারা। বৃহস্পতিবার ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে এক বন্দুকধারীর গুলিতে মৃত্যু হল দু'জনের। ঘটনায় অন্তত ২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। তবে নিহতরা শিক্ষার্থী নয় বলে জানিয়েছে পুলিশ, এমনটাই খবর সংবাদমাধ্যম বিবিসির সূত্রে। 

যে ব্যক্তি সেখানে এলোপাথারি গুলি চালায় তার পরিচয়ও জানা গিয়েছে। জানা গিয়েছে, মায়ের বন্দুক নিয়ে সেখানে হামলা চালিয়েছিল ফোনেক্স ইনকার। ফ্লোরিডা অঙ্গরাজ্যের রাজধানী তালাহাসি লিওন কাউন্টির শেরিফ ওয়াল্টার ম্যাকনিল বলেন, অভিযুক্ত বন্দুকধারী ২০ বছর বয়সী এক তরুণ। বন্দুকধারী আমাদের বাহিনীর এক কর্মকর্তার ছেলে। ঘটনাস্থল থেকে যে সব বন্দুক উদ্ধার করা হয়েছে, সেগুলোর মধ্যে একটি ওই অফিসারের।                                                    

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন বন্দুকধারীকে গুলি করেছে পুলিশ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই তরুণ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির (এফএসইউ) শিক্ষার্থী। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, এফএসইউ পরিবারের সঙ্গে আমরাও প্রার্থনা করছি। রাজ্যের আইন প্রয়োগকারীরা দ্রুত কাজ করছেন। তবে বৃহস্পতিবার দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, ফ্লোরিডার বিশ্ববিদ্যালয়ে হামলার পরেও বন্দুক আইন পরিবর্তনের কথা ভাবা হচ্ছে না। সাংবাদিক সম্মেলনেই নিজেদের অবস্থানের কথা জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। কী কারণে ওই আইনে বদল আনা হবে না তার ব্যাখ্যাও দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘বন্দুক নিজে থেকে গুলি চালায় না। গুলি চালায় মানুষ।’

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকের আগে, ট্রাম্প ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে গুলি চলার হওয়ার ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছিলেন। ট্রাম্প বলেন, ‘আমি দ্বিতীয় সংশোধনীর একজন বড় সমর্থক। যা হচ্ছে শুরু থেকেই ঘটছে। আমি এটি রক্ষা করেছি। এই রকম ঘটনা বা জিনিস ভয়াবহ। কিন্তু বন্দুক গুলি করে না, মানুষ করে।’                                                                

সেরা শিরোনাম

Neha Bora: 'বাংলাদেশ থেকে প্রেরণা', নেহা বোরাকে আক্রমণ বিজেপির, আন্দোলন চলবে, হুঁশিয়ারি AISA নেত্রীর
'বাংলাদেশ থেকে প্রেরণা', নেহা বোরাকে আক্রমণ বিজেপির, আন্দোলন চলবে, হুঁশিয়ারি AISA নেত্রীর
BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Job News: উচ্চমাধ্যমিক পাশে রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ১৬৮৮টি, আবেদনের শেষ তারিখ কবে ?
উচ্চমাধ্যমিক পাশে রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ১৬৮৮টি, আবেদনের শেষ তারিখ কবে ?

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget