এক্সপ্লোর

বলিউডের নয়া 'সর্পিণী' শ্রদ্ধা কপূর, দেখা যাবে ‘নাগিন’ ট্রিলজি-তে

ছবির পরিচালনা করবেন বিশাল ফুরিয়া, যিনি কিনা ২০১৭ সালে মারাঠি ছবি লাপাচ্ছাপি পরিচালনা করে সিনেদর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন।

মুম্বই: আজকের কথা নয়। প্রায় সাড়ে তিন দশক আগে ১৯৮৬ সালে মুক্তি পেয়েছিল শ্রীদেবী অভিনীত ছবি ‘নাগিন’। দীর্ঘ বছরের অপেক্ষার পর ফের বড় পর্দায় দেখা যাবে ‘ইচ্ছেধারী নাগিন’-এর গল্প। এবার ‘ইচ্ছেধারী নাগিন’-এর ভূমিকায় শ্রদ্ধা কপূর। আসতে চলেছে ‘নাগিন’ ট্রিলজি। এমন সুপারন্যাচরাল চরিত্রে কাজ করতে যে তিনি তুমুল উৎসাহী তা শ্রদ্ধা বারবারই বলেছেন। অবশ্য এই খবর প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় ট্রোলড হন শ্রদ্ধা। এবারে অবশ্য প্রযোজক নিখিল দ্বিবেদীর দৌলতে বড় পর্দায় ফিরতে চলেছে শ্রদ্ধা অভিনীত ‘নাগিন’। যদিও একতা কপূর ইতিমধ্যেই ছোট পর্দায় নিয়ে এসেছেন ‘নাগিন’। তবে খুব শীঘ্র বড় পর্দায় ধামাকা হতে চলেছে নিখিল দ্বিবেদী প্রযোজিত ‘নাগিন’ ট্রিলজি। সম্প্রতি সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতদন্তে মাদকযোগে এনসিবির জেরার মুখে পড়তে হয়েছিল শ্রদ্ধাকে। এদিকে চলতি বছরের গোড়ার দিকেই টাইগার শ্রফের বিপরীতে তাঁকে ‘বাগী’ ছবিতে দেখা গিয়েছিল। খবরের শিরোনামে খুব একটা তাঁর দেখা মেলে না। সেই অভিনেত্রীকেই নাকি নাগিন হিসেবে প্রযোজক নিখিল দ্বিবেদীর মনঃপূত হয়েছে। শ্রদ্ধাই তাঁর প্রথম পছন্দ। ছবির পরিচালনা করবেন বিশাল ফুরিয়া, যিনি কিনা ২০১৭ সালে মারাঠি ছবি লাপাচ্ছাপি পরিচালনা করে সিনেদর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন। বর্তমানে সেই ছবিরই হিন্দি রিমেক ছোড়ির কাজে ব্যস্ত তিনি। বর্তমানে নাগিন-এর মত সুপারন্যাচরাল চরিত্রে দর্শকদের মন কাড়তে হলে যে অতি উন্নতমানের ভিএফএক্স এবং স্পেশ্যাল এফেক্টসের দরকার হয়, তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন পরিচালক এবং প্রযোজক। শ্রদ্ধার কথায় পর্দায় ‘নাগিনের চরিত্রে অভিনয় করা আমার কাছে খুবই আনন্দের। শ্রীদেবী অভিনীত ‘নাগিন’ এবং ‘নিগাহে’র মতো সিনেমা দেখেই একসময় বড় হয়েছি এবং তাঁদের সিনেমা আমাকে আজও মুগ্ধ করে। অনেক দিন থেকেই ভারতীয় লোককথা থেকে অনুপ্রাণিত কোনও চরিত্রে অভিনয় করার ইচ্ছে ছিল আমার। এটা সকলেই মানতে বাধ্য যে নাগিন দর্শকদের কাছে আইকনিক চরিত্রের মতো, যা চিরকালই খুব আকর্ষণীয়।‘

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Heatwaves: তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget