এক্সপ্লোর

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি, চিকিৎসায় মিলছে না সাড়া, ভেন্টিলেশনেই রয়েছেন

প্রণব মুখোপাধ্যায় দ্রুত সেরে উঠুন, এখন এই প্রার্থনাই করছে গোটা দেশ...

নয়াদিল্লি: শরীরে থাবা বসিয়েছে করোনা। তার মধ্যে আবার মাথায় অস্ত্রোপচার করতে হয়েছে। মঙ্গলবার প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে বলে জানিয়েছে দিল্লির সেনা হাসপাতাল। এখনও ভেন্টিলেশনেই রয়েছেন তিনি।

রবিবার রাত দেড়টার সময় দিল্লির বাড়ির বাথরুমে পড়ে যান প্রণব মুখোপাধ্যায়। তাঁর মাথায় আঘাত লাগে। সকালে দেখা যায়, তিনি ডান হাতটি ঠিকমতো নাড়াচাড়া করতে পারছেন না।

চিকিৎসক গিয়ে পরীক্ষা করে বলেন, মাথায় আঘাতের কারণেই হয়তো শারীরিক সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসার জন্য তাঁকে দিল্লির সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানেই তাঁর করোনা পরীক্ষা হলে রিপোর্ট পজিটিভ আসে। সোমবার রাতে প্রাক্তন রাষ্ট্রপতির মাথায় অস্ত্রোপচারের পর তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। প্রসঙ্গত, কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর নিজেই ট্যুইট করে জানান প্রাক্তন রাষ্ট্রপতি। তিনি লেখেন,

" অন্য চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলাম। করোনা-পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এসেছে। গত এক সপ্তাহে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের অনুরোধ করছি, সেলফ আইসোলেশনে থাকুন এবং করোনা পরীক্ষা করিয়ে নিন। "
-

মঙ্গলবার সকালে প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় জানান, চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি। ৯৬ ঘণ্টা রাখা হবে পর্যবেক্ষণে। প্রাক্তন রাষ্ট্রপতির পরিবারের বাকি সদস্যদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ।

কিন্তু, বিকেলের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়,  অবস্থার অবনতি হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতির। দিল্লির আর আর হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা সঙ্কটজনক। তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি বরং অবনতি হয়েছে। বুলেটিনে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ।

প্রণব মুখোপাধ্যায়ের অসুস্থতার কথা শোনার পর থেকে বীরভূমের মিরিটি গ্রামের মন ভাল নেই। এখানেই প্রণব মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে। এখানেই তাঁর বেড়ে ওঠা। মিরিটি গ্রামের বাসিন্দাদের কাছে তিনি প্রাক্তন রাষ্ট্রপতির থেকে বেশি ঘরের ছেলে। তাঁর আরোগ্য কামনা করে গ্রামে শুরু হয়েছে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ।

প্রতিবছর মিরিটি গ্রামে নিজের বাড়ির দুর্গাপুজোয় আসেন প্রণব মুখোপাধ্যায়। এমনকী, রাষ্ট্রপতি থাকাকালীনও এর ব্যতিক্রম হয়নি। পুজোয় সর্বক্ষণ উপস্থিত থাকেন। নিজে চণ্ডীপাঠ করেন।

এবারও প্রণব মুখোপাধ্যায়ের মিরিটির বাড়িতে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। কিন্তু, গৃহকর্তার অসুস্থতার খবর পাওয়ার পর থেকে চারদিকে একটা মন খারাপের পরিবেশ।

প্রণব মুখোপাধ্যায় দ্রুত সেরে উঠুন। এখন এই প্রার্থনাই করছে গোটা দেশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget