এক্সপ্লোর

NHRC Chairperson: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন হলেন প্রাক্তন বিচারপতি, নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন কংগ্রেসের

National Human Rights Commission: সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ভি রামসুব্রহ্মণ্যম সোমবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন নিযুক্ত হয়েছেন।

নয়াদিল্লি: দেশের সংসদে স্বার্থের সংঘাত নিয়ে সম্প্রতি সরব হয়েছিলেন বিরোধী শিবিরের বেশ কয়েক জন। আর সেই আবহেই জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন হিসেবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নিযুক্তি সম্পন্ন হল। সেই নিয়ে ফের বিতর্ক দেখা দিয়েছে। এই নিযুক্তি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী বলে অভিযোগ করেছে সংসদের প্রধান বিরোধী দল কংগ্রেস। (NHRC Chairperson)

সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ভি রামসুব্রহ্মণ্যম সোমবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন নিযুক্ত হয়েছেন। নোটবন্দি নিয়ে মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বেঞ্চের সদস্য ছিলেন তিনি। সোমবার তাঁর নিযুক্তির ঘোষণা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর সেই নিয়ে তীব্র আপত্তি জানাল কংগ্রেস। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে জানিয়েছেন, সর্বসম্মতিতে এই নিযুক্তি হয়নি। (National Human Rights Commission)

রাহুল এবং খড়গে জানিয়েছেন, বুধবার সিলেকশন কমিটির বৈঠক হয়। কিন্তু আগে থেকেই সব ঠিক করে রাখা ছিল। সকলের মতামত নিয়েই এই ধরনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয়। কিন্তু এক্ষেত্রে কারও মতামতের ধার ধারেনি কেন্দ্র। সংখ্যার জোরে নিজেদের পছন্দকে প্রাধান্য দিয়েছে কেন্দ্র। স্বাধীন এবং নিরপেক্ষ সিদ্ধান্ত গৃহীত হয়নি বলে অভিযোগ করেছে কংগ্রেস। তাদের দাবি, সিলেকশন কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে। 

রাহুল এবং খড়গের মতে, জাতীয় মানবাধিকার কমিশন একটি গুরুত্বপূর্ণ সংস্থা। নাগরিকদের, বিশেষ করে সমাজের প্রান্তিক শ্রেণির মানবাধিকার রক্ষার দায়িত্ব ন্যস্ত তাদের উপর। সেখানে সব পক্ষের প্রতিনিধি থাকাই কাম্য। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। কংগ্রেসের তরফে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন হিসেবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রোহিন্তন ফলি নারিমান এবং কেএম জোসেফের নাম সুপারিশ করা হয়েছিল। যোগ্যতা এবং সবপক্ষেপ প্রতিনিধিত্বের কথা মাথায় রেখেই নাম সুপারিশ করা হয় বলে জানিয়েছে তারা। 

কংগ্রেসের যুক্তি, বিচারপতি নারিমান বিচার বিভাগের এক উল্লেখযোগ্য নাম। তিনি সংখ্যালঘু পার্সি সম্প্রদায়ের প্রতিনিধিও। একই ভাবে বিচারপতি জোসেফও সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি। ব্যক্তি স্বাধীনতা, প্রান্তিক মানুষের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তিনি। ফলে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন হিসেবে যোগ্যতার নিরিখে তাঁরাই সবচেয়ে এগিয়ে। 

জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে ওড়িশা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এস মুরলিধর, রাজস্থান এবং ত্রিপুরা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি আব্দুল হামিদ কুরেশির নামও সুপারিশ করে কংগ্রেস। সেই সুপারিশও মানা হয়নি বলে অভিযোগ করেছে কংগ্রেস। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে কেন্দ্র প্রিয়ঙ্ক কানুনগো, বিচারপতি বিদ্যুৎরঞ্জন সারঙ্গিকে নিয়োগ করা হয়েছে। কানুনগো শিশুর অধিকার রক্ষা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান। ঝাড়খণ্ড হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিদ্যুৎরঞ্জন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget