এক্সপ্লোর

Air India Plane Crash: নানা তত্ত্ব উঠে আসছে বিমান দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে, এবার বিশেষ যান্ত্রিক ত্রুটির কথা তুলে ধরলেন এই বিশেষজ্ঞ ক্যাপ্টেন

Air India Boeing Crash: বিমান বিপর্যয়ে মৃত্যুমিছিলের পর এই প্রশ্ন উঠে আসছে বারবার। ইতিমধ্যেই সরকারিভাবে তদন্ত শুরু হয়েছে। তবে এর পাশাপাশি বিমান বিশেষজ্ঞদের মতামত উঠে আসছে। 

কলকাতা: আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ধ্বংসে এখনও রহস্য রয়েছে। উড়ানের ২৭ সেকেন্ডেই কীভাবে দুর্ঘটনা? কেন স্বপ্নের উড়ানের ভয়ঙ্কর পরিণতি? বিমান বিপর্যয়ে মৃত্যুমিছিলের পর এই প্রশ্ন উঠে আসছে বারবার। ইতিমধ্যেই সরকারিভাবে তদন্ত শুরু হয়েছে। তবে এর পাশাপাশি বিমান বিশেষজ্ঞদের মতামত উঠে আসছে। 

যেমন প্রাক্তন মার্কিন নৌবাহিনীর পাইলট এবং বিমান বিশেষজ্ঞ ক্যাপ্টেন স্টিভ শেইবনার দাবি করেছেন, Dual Engine Failure হয়েই এক ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে। বেশ কিছু কারণ ও প্রমাণও তিনি দেখিয়েছেন। তবে এ ধরনের বিমান বিপর্যয়ের অন্যান্য কারণের কথাও তিনি একটি ভিডিওতে জানিয়েছেন। 

যেমন- Loss Of Power- অনেক সময়ই হয় ইঞ্জিনে পাখি ঢুকে পড়ে। আবার অনেক সময় ফুয়েল কন্টামিনেশন অর্থাৎ জ্বালানিতে সমস্যা হয়। যার ফলে Dual Engine Failure হয়ে থাকে। দ্বিতীয়ত, No Flaps On Take Off- অনেকসময় বিমানের ডানায় যে ফ্ল্যাপ থাকে, সেটিকে সঠিকভাবে চালনা করতে ব্যর্থ হন পাইলট। সেটি বন্ধ না থাকলে টেক অফের পর ভারসাম্য হারায় বিমানটি এবং কিছুদূর গিয়ে ভেঙে পড়তে পারে। তৃতীয়ত, Flaps Retracted Prematurely- বেশ কিছু ক্ষেত্রে সময়ের আগে ফ্ল্যাপটিকে বন্ধ করার ঘটনা ঘটে। এই ঘটনা ঘটে যখন একজন পাইলট গিয়ার আপ প্রসেসে থাকে আর অপরজন ভুল করে সময়ের আগে ফ্ল্যাপ রিট্র্যাকশন করে দেন। 

ক্যাপ্টেন স্টিভের মতে, 'ইঞ্জিনের সমস্যার জন্য এভাবে ফ্লাইটটি ভেঙে পড়েছে এটা আমার মনে হচ্ছিল না প্রথমে। কারণ কোনও আগুন নেই, কোনও পাখি ঢুকে গিয়েছে সেখানে তেমন কিছুই দৃশ্যমান নয়। তাই এর পর আমার প্রথমে মনে হচ্ছিল হয়তো ফ্ল্যাপ অন- ফ্ল্যাপ অফের বিষয়টি এর নেপথ্যের কারণ হতে পারে। কিন্তু এখন যে ভিডিও আমার কাছে এসেছে। সেটা দেখে আমার ভাবনাই বদলে গিয়েছে।' 

কী কী হতে পারে সেই বিষয়টি ভিডিও দেখে বিশ্লেষণ করেন ক্যাপ্টেন স্টিভ। একটি ফ্রেম দেখিয়ে তিনি বলেন যে টেক অফের পর পরই বিমান থেকে RAT Deploy করা হয়। RAT অর্থাৎ  Ram Air Turbine। এই ধরনের ঘটনা বিমানে Power Failure এর ফলে হয়ে থাকে। সেই সময় এই RAT Deployment হয়। 


Air India Plane Crash: নানা তত্ত্ব উঠে আসছে বিমান দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে, এবার বিশেষ যান্ত্রিক ত্রুটির কথা তুলে ধরলেন এই বিশেষজ্ঞ ক্যাপ্টেন

বিমানের কোন অংশে থাকে এটি? 

ক্যাপ্টেন স্টিভের কথায়, 'বিমানের ডান দিকে ডানার পিছনে একটি ছোটো দরজার মতো অংশ থাকে। সেখানেই থাকে এই RAT। এটি দুই ব্লেড বিশিষ্ট পাখার মতো দেখতে হয় কিছুটা। এর কাজ হল চূড়ান্ত আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে বিমানে সেই সময় ইলেক্ট্রিকাল এবং হাইড্রোলিক প্রেসার তৈরি করে দেওয়া। 

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-এ কেন এটি হল? 

ক্যাপ্টেন স্টিভের মতে, 'এক্ষেত্রে RAT Deployment হওয়ার তিনটি কারণ থাকতে পারে। প্রথমত, বিরাট ইলেক্ট্রিকাল গোলযোগ হয়েছিল, দ্বিতীয়ত, বিরাট হাইড্রোলিক সমস্যা হয়েছিল, তৃতীয়ত, দুটি ইঞ্জিনই কার্যক্ষমতা হারিয়েছিল। এর মধ্যে যেকোনও একটা হয়ে থাকতে পারে। যদিও আমার মনে হচ্ছে Dual Engine Failure হয়েছে এক্ষেত্রে।' 

কিন্তু ইঞ্জিন খারাপ হয়েই RAT Deployment হয়েছে এটা কতটা নিশ্চিত? 

বিমান বিশেষজ্ঞ ক্যাপ্টেন স্টিভের মতে, 'ভিডিওতে এটা স্পষ্ট যে বিমানের ডানদিকের অংশ থেকেই এটি বেরিয়েছে। যেখানে এটি থাকার কথা। আর শব্দ। RAT Deployment হলে একটি আলাদা ধরনের শব্দ হয়ে থাকে। এক্ষেত্রেও সেটা কানে আসল। যদি মূল ভিডিওটি চোখে না দেখে শুধু শোনা যায়, তাহলে মনে হবে যেন কোনও ছোট সিঙ্গল ইঞ্জিন এয়ারক্রাফট বেরিয়ে যাচ্ছে মাথার উপর দিয়ে। কিন্তু বোয়িং ড্রিমলাইনার তা নয়।   

তিনি এও বলেন, এই বিমান দুর্ঘটনা যে ইঞ্জিন বিকলের ফলেই হয়েছে তার আরেকটি তথ্য হল- এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তির বয়ান। বিশ্বাস কুমার রমেশ সংবাদমাধ্যমকে বলেছিলেন, 'টেক অফের পরই ৫ থেকে ৭ সেকেন্ডের জন্য মনে হয়েছিল বিমানটি আটকে গিয়েছে কোথাও। এরপর ফ্লাইটের মধ্যে সবুজ আর সাদা আলো জ্বলে উঠেছিল। এরপর মনে হল প্লেনটি বেশ কিছুটা জোরে ওড়ার চেষ্টা করছে। গাড়ি যেমন আটকে গেলে রেস দিয়ে থাকি, কিছুটা সেরকম'। এই তথ্যটি উদ্ধৃত করেই ক্যাপ্টেন স্টিভ বলেন, 'এই যে তিনি বললেন যে বিমানের মধ্যে আলো জ্বলে উঠেছে, আর গাড়িতে জোর করে রেস দেওয়ার মতো আওয়াজ হয়েছে, এর অর্থ হল সেই সময়ই বিমানে RAT Deployment হয়েছিল।' 

আর ইঞ্জিন বিকলের সর্বশেষ তথ্য হিসেবে ক্যাপ্টেন স্টিভ রাখেন, পাইলটের 'Mayday' কলটিকে। একাধিক রিপোর্টে বলা হয়েছে পাইলট বলেছিলেন, 'Mayday...No Power'। ফলে অভিজ্ঞ এই বিমান বিশেষজ্ঞের কথায়, দুটি ইঞ্জিন বিকল হয়েই ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান বিপর্যয়টি ঘটেছে। 

তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা? কী ত্রুটি তা বিশ্লেষণ করে দেখতে ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে ভারত সরকার। স্বরাষ্ট্র মন্ত্রক এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের যৌথ উদ্যোগে এই কমিটি সম্পূর্ণ স্বাধীনভাবে তদন্ত করবে। এই কমিটিতে একদিকে যেমন থাকছেন আমদাবাদের পুলিশ কমিশনার ও তাঁর অ্যান্টি টেররিজিম স্কোয়াডের স্পেশাল টিম, তেমনই ভারতের সর্বোচ্চ গুপ্তচর সংস্থা আইবির স্পেশাল ডিরেক্টরও। কমিটির সদস্য হবে দেশের সর্বোচ্চ পর্যায়ের ফরেনসিক বিশেষজ্ঞ টিম। এর পাশাপাশি উদ্ধার করা ২টি ব্ল্যাক বক্সের একটি থেকে কী তথ্য পাওয়া যায়, তা খতিয়ে দেখা হচ্ছে।    

সম্পূর্ণ ভিডিওটি দেখুন- 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget