এক্সপ্লোর

Shakti Programme: মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার উদ্বোধন আজ, বদল ট্রাফিক পরিষেবায়

Traffic News: আজ বেঙ্গালুরুর একাধিক আজ যাত্রাপথে কিছুটা বদল আনা হয়েছে। ট্রাফিক পুলিশের তরফে জানান হয়েছে, ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত এই পরিষেবা দেওয়া হবে বিভিন্ন রাস্তায়।

কলকাতা: রবিবার থেকে কর্ণাটকে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা চালু করতে চলেছে কংগ্রেস সরকার। পরিষেবা শুরুর দিন একটি বাসে নিজে থাকবেন মুখ্যমন্ত্রী। সিদ্দারামাইয়া উদ্বোধক বা বাসের যাত্রী হিসেবে নয়, বাসের কন্ডাক্টর হিসেবে থাকবেন বাসে। নিজে হাতে বিনা মূল্যে মহিলা যাত্রীদের  টিকিট দেবেন। কর্ণাটক প্রশাসন সূত্রে খবর, রবিবার সে রাজ্যের মন্ত্রীরা বেঙ্গালুরু থেকে এবং বিধায়করা তাঁদের নিজের কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে এই বাস পরিষেবা চালু করবেন। কংগ্রেস সরকারের তরফে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘শক্তি’।

সেই কারণে আজ বেঙ্গালুরুর একাধিক আজ যাত্রাপথে কিছুটা বদল আনা হয়েছে। ট্রাফিক পুলিশের তরফে জানান হয়েছে, ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত এই পরিষেবা দেওয়া হবে বিভিন্ন রাস্তায়। ফলে কেআর সার্কেল থেকে বালেকুন্দ্রি সার্কেল এবং বালেকুন্দ্রি থেকে কেআর সার্কেল পর্যন্ত ভিজিটরদের প্রবেশের কোনও অনুমতি নেই। 

কেআর সার্কেল থেকে তাই ন্রুপাথুঙ্গা রোডে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে, বালেকুন্দ্রি সার্কেল থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে কুইন্স সার্কেলের দিকে। পাশাপাশি সিটিও সার্কেল দিয়ে যে রাস্তা রাজভবনের দিকে গিয়েছে এবং বাম দিকে ঘুরে কেআর সার্কেলের দিকে গিয়েছে সেখানে গাড়ি এবং জনগণের প্রবেশেও নিষেধাজ্ঞা রয়েছে। 

নিখরচায় সরকারি বাসে ওঠার এই প্রকল্পের নাম ‘শক্তি’ (Shakti)। এই প্রতিশ্রুতি যে কর্নাটকের ভোটে মহিলাদের হাতের দিকে টেনেছে, তা মনে করছে রাজনৈতিক মহল। সরকারে আসার এক মাসের মধ্যেই এই প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে বলে আশ্বাস দিয়েছিল কংগ্রেস। সেই মতোই শুরু হতে চলেছে ফ্রি বাস সার্ভিস। 

মুখ্যমন্ত্রীর দফতর থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে,  জাতি-ধর্ম নির্বিশেষে সব মহিলারা এই সুবিধে পাবেন। নির্বাচনী সভার সময়ই কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল, মূল্যবৃদ্ধির জেরে মানুষের অবস্থা নাজেহাল। এই পরিস্থিতিতে মহিলাদের কিছুটা স্বস্তি দেবে এই প্রকল্প। এতে বহু অর্থব্যয় হবে ঠিকই। কিন্তু তা সত্ত্বেও মানুষের জন্য এই প্রতিশ্রুতি সরকার ক্ষমতায় আসার এক মাসের মধ্যে বাস্তবায়িত হবে।        

স্থানীয় ইস্যুকে ফোকাস করা প্রদেশ নেতৃত্বের ওপর সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দেওয়া- রাজনৈতিক মহলের মতে, কর্ণাটক বিধানসভা নির্বাচনে এই দুটি বিষয়কেই সামনে রেখে বাজিমাত করেছে কংগ্রেস আর সেই সাফল্যের অন্যতম দাবিদার, কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার এবং বিরোধী দলনেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কর্ণাটকের মাটি চষে তাঁরা প্রচার করেছেন। ১৩৬ জন প্রার্থীকে জিতিয়ে এনেছেন। নিজেরাও নিজেদের কেন্দ্র থেকে বড় ব্যবধানে জয়ী হয়েছেন। ভোটে জিতে কর্ণাটকে ফের মুখ্যমন্ত্রী হন সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী হন ডি কে শিবকুমার। 

 

আরও পড়ুন, কর্নাটকে বিনা খরচে সরকারি বাসে চড়তে পারবেন মহিলারা, কন্ডাকটর হবেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Cockroach Janta Party : এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
PM Modi : প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...

ভিডিও

Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | প্রত্যেক মাসে কখন ঢুকবে Annapurna Yojna-এর টাকা? জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget