এক্সপ্লোর

'আদতে অসাংবিধানিক', কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত নাগরিকত্ব সংশোধন বিলের তীব্র বিরোধিতা কংগ্রেসের

সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, আমরা সবসময় বলেছি, দেশ সম্পর্কে আমাদের ভাবনা হল মহাত্মা গাঁধী, নেহরুজি, মৌলানা আজাদ, ডঃ অম্বেডকর যা বলেছেন। অর্থাত্ ধর্ম জাতীয় পরিচয় স্থির করতে পারে না। সংবিধান সংশোধন বিল, ২০১৯ সংবিধানের এই মৌলিক ভিত্তিকেই গুরুত্বহীন করেছে।

নয়াদিল্লি: বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সবুজ সঙ্কেত পাওয়া বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯ নিয়ে তীব্র আপত্তি প্রকাশ কংগ্রেসের। বিলে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে ধর্মীয় পরিচয়ের জন্য নির্যাতিত হয়ে ভারতে উদ্বাস্তু হয়ে এলে অ-মুসলিমদের এদেশের নাগরিকত্ব প্রদানের আশ্বাস রয়েছে। এর ফলে ওই বিলে ভারতের সংবিধানের মৌলিক ভিতকেই লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের। দলের সাংসদ শশী তারুর বলেছেন, বিলে ভারতের মৌলিক ধারণাকেই অগ্রাহ্য করা হয়েছে। এটি আদতে অসাংবিধানিক বলে মনে করছি। যারা বিশ্বাস করে, ধর্ম জাতীয় পরিচয় নির্ধারণের ভিত্তি হওয়া উচিত, তারা পাকিস্তানের ভাবনাকেই পুষ্ট করছে। তারাই পাকিস্তান বানিয়েছে। সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, আমরা সবসময় বলেছি, দেশ সম্পর্কে আমাদের ভাবনা হল মহাত্মা গাঁধী, নেহরুজি, মৌলানা আজাদ, ডঃ অম্বেডকর যা বলেছেন। অর্থাত্ ধর্ম জাতীয় পরিচয় স্থির করতে পারে না। সংবিধান সংশোধন বিল, ২০১৯ সংবিধানের এই মৌলিক ভিত্তিকেই উপেক্ষা করেছে। তারুর বলেন, আমাদের দেশটা ধর্ম নির্বিশেষে সকলের, এখানে সবার অধিকার সমান। ওঁদের লেখা সংবিধানে তারই প্রতিফলন আছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকরের অবশ্য দাবি, এতে ভারতের স্বার্থ মাথায় রাখা হয়েছে। আমি নিশ্চিত, বিলের বিধিগুলি ঘোষিত হলে অসম, উত্তরপূর্ব ও গোটা দেশ তাকে স্বাগত জানাবে। জাভরেকর বিলটি দুএকদিনেই সংসদে পেশ করা হবে বলে জানান। বলেন, পেশ হলেই বিস্তারিত আলোচনা হবে বিলটি নিয়ে। বিলের ধারাগুলি জাতীয় স্বার্থ, স্বাভাবিক ন্যয়নীতি মেনেই তৈরি হয়েছে। বিলের উদ্দেশ্য, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধন করে নির্দিষ্ট কিছু ক্ষেত্রের বেআইনি অভিবাসনকারীদের নাগরিকত্ব পাওয়ার জন্য বৈধ করা। সংখ্যালঘু সংগঠনগুলি, বিরোধীরা বিলে আপত্তি তুলেছে মুসলিমদের তার পরিধির বাইরে রাখায়, তা যে সংবিধান ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে বিভাজন করে না, তার পরিপন্থী বলে দাবি করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Free Online Coaching: শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget