এক্সপ্লোর

G-20 Summit: India নয়, জি-২০ সম্মেলনে ‘ভারত’ লেখা ফলক ব্যবহার, দেশের নাম নিয়ে নিজের অবস্থান বুঝিয়ে দিলেন মোদি!

Narendra Modi: শনিবার রাজধানী দিল্লির প্রগতি ময়দানের 'ভারত মণ্ডপমে' জি-২০ সম্মেলন শুরু হয়েছে।

নয়াদিল্লি: রাষ্ট্রপতি ভবনের নিমন্ত্রণপত্র থেকে অন্য দেশকে পাঠানো পুস্তিকা, সাংবাদিকদের প্রবেশপত্র, সবেতেই দেশের নাম 'India'-র পরিবর্তে 'ভারত' লেখা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিদেশ সফরের বিজ্ঞপ্তিতেও পুনরাবৃত্তি হয় তার। সরকারি ভাবে দেশের নাম হিসেবে শুধুমাত্র 'ভারত' রাখার দাবিও উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। তার মধ্যেই জি-২০ সম্মেলন (G-20 Summity) চলাকালীন প্রধানমন্ত্রীর টেবিলে দেশের নাম হিসেবে 'ভারত' লেখা ফলক চোখে পড়ল। (Bharat)

শনিবার রাজধানী দিল্লির প্রগতি ময়দানের 'ভারত মণ্ডপমে' জি-২০ সম্মেলন শুরু হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন বিন আবদুলাজিজ আল সৌদ-সহ বিভিন্ন দেশের  রাষ্ট্রনেতারা উপস্থিত হয়েছেন সেখানে। তাঁদের সামনে এদিন উদ্বোধনী বক্তৃতা করেন মোদি। 

আর সেখানেই তাঁর সামনে দেশের নাম হিসেবে 'ভারত' লেখা ফলক চোখে পড়ল। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ওই মুহূর্তের ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে টেবিলে মোদির সামনে একটি ফলক দেখা গিয়েছে, যার একদিকে জি-২০ সম্মলনের প্রতীকী চিহ্ন রয়েছে, আর মধ্যিখানে ইংরেজি হরফে লেখা রয়েছে ভারত। 

আরও পড়ুন: N. Chandrababu Naidu: কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ, দুর্নীতি মামলায় গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু

দেশের নাম নিয়ে বেশ কিছু দিন ধরেই বিতর্ক চলছে। জি-২০ সম্মেলনের আগে, দেশের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিশেষ চিঠি দিয়ে নৈশভোজে নিমন্ত্রণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে ইংরেজিতে 'প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া'র পরিবর্তে লেখা হয়, 'প্রেসিডেন্ট অফ ভারত'। অন্য রাষ্ট্রের প্রতিনিধিদের যে পুস্তিকা পাঠানো হয়, তাতেও দেশের নাম লেখা হয় 'ভারত'। মোদির ইন্দোনেশিয়া সফরে যাওয়ার বিজ্ঞপ্তিতেও 'প্রধানমন্ত্রী অফ ভারত' লেখা হয়।

সেই নিয়ে বিতর্ক বাধতে সময় লাগেনি। দেশের সংবিধানে যেখানে  দেশের নাম হিসেবে 'India' এবং 'ভারত', দুইয়েরই উল্লেখ রয়েছে, সেখানে শুধুমাত্র 'ভারত' ব্যবহার করা হচ্ছে কেন, ওঠে প্রশ্ন। মোদি সরকার দেশের নাম পাল্টে দিতে চলেছে বলে অভিযোগ করেন বিরোধীরা। এর পাল্টা দেশের নাম পাল্টে 'ভারত' রাখার পক্ষেই সওয়াল করতে শুরু করেন বিজেপি-র নেতা-মন্ত্রীরা।  সংবিধানে সংশোধন ঘটিয়ে, সরকারি ভাবে দেশের নাম শুধুমাত্র ভারত রাখার দাবি তোলেন তাঁরা।

জি-২০ সম্মেলন শেষ হওয়ার পরই চলতি মাসে পাঁচ দিনের বিশেষ অধিবেশন রয়েছে সংসদে। সেখানে দেশের নাম শুধুমাত্র ভারত রাখা নিয়ে বিল জমা পড়তে পারে শোনা যাচ্ছে। সেই নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। এই আবহেই সম্প্রতি নেতা-মন্ত্রীদের সতর্ক করে দেন মোদি। দেশেরনাম নিয়ে অযথা মুখ না খোলাই শ্রেয় বলে তাঁদের জানান। কিন্তু এবার অন্য দেশের রাষ্ট্রনেতাদের সামনে মোদি খোদই দেশের নাম হিসেবে 'ভারত' লেখা ফলক তুলে ধরলেন। এর মাধ্যমে মোদি আসলে নিজের অবস্থান বুঝিয়ে দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indonesia Ferry Fire: মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget