এক্সপ্লোর

G20 Meeting: কাশ্মীরের সৌন্দর্যে মোহিত বিদেশি প্রতিনিধিদল, দেদার তুললেন সেলফিও

Kashmir Tourism: প্রায় ৬০ জন বিদেশি প্রতিনিধি ছিলেন, সকালটা শুরু হয়েছিল যোগব্যায়াম দিয়ে।

নয়াদিল্লি: শ্রীনগরে শেষ হল G20 গ্রুপের মিটিং। Third Tourism Working Group (TWG) -এর মিটিং শেষের পর  কাশ্মীর ভ্রমণে বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

প্রায় ৬০ জন বিদেশি প্রতিনিধি ছিলেন এই মিটিংয়ে। এদিন সকালটা শুরু হয়েছিল যোগব্যায়াম দিয়ে। যোগ-সেশনের পরে নিষাত গার্ডেনে ঘুরতে যান তাঁরা। পরে ডাল লেকের পাশে রয়্যাল স্প্রিং গল্ফ ক্লাবেও যান তাঁরা। 

কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক একটি ট্যুইটে জানিয়েছে, 'শ্রীনগরের বিভিন্ন এলাকার সৌন্দর্য ঘুরে দেখেছেন G20 মিটিংয়ের প্রতিনিধিরা। তারা নিষাত গার্ডেনে ঘুরে দেখেছেন।  3rd G20 TWG- মিটিংয়ের তৃতীয় দিনে শ্রীনগর ঘুরে দেখেছেন তাঁরা।'

এদিন শ্রীনগরের রাস্তায় ঘুরে বেড়ানোর সময় সেলফিতে মগ্ন হতে দেখা গিয়েছে তাঁদের। ঐতিহ্যশালী কাশ্মীরি পোশাকও পরখ করতে দেখা যায় তাঁদের। 

সূত্রের খবর, পর্যটনস্থল হিসেবে কাশ্মীরের (Kashmir) গুরুত্বের কথা বারবার শোনা গিয়েছে ওই বিদেশি প্রতিনিধিদের মুখে। পর্যটন মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা কাশ্মীর, এমনটাও জানিয়েছেন তাঁরা। কাশ্মীরিদের আতিথেয়তার প্রশংসাও করেছেন তাঁরা।  

কোথায় কোথায় ঘুরেছেন প্রতিনিধিরা?
ডাল লেকের বুলেভার্ড রোডে ঘুরেছেন তাঁরা। শ্রীনগরের লালচকে পোলো ভিউ মার্কেটে গিয়েছেন। যদিও তাঁর আগে সুরক্ষার জন্য ওই রাস্তায় সাধারণ জনগণের ঢোকা নিষিদ্ধ হয়ে গিয়েছিল। শুধুমাত্র দোকানদারেরা তাঁদের দোকানে ছিলেন। বেশ কিছু দোকান থেকে শাল, হাতের কাজের জিনিস, শুকনো ফল কেনেন বিদেশি প্রতিনিধিরা।

৩৭০ ধারা বাতিলের পর থেকে জম্মু-কাশ্মীরে হওয়া সবচেয়ে বড় আন্তর্জাতিক অনুষ্ঠান G20 মিটিং। এই বৈঠকে যোগ দেয়নি চিন। ওই গোষ্ঠীর বাকি সদস্যরা- আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ানের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে এসেছে।

গত ডিসেম্বর থেকে এই গোষ্ঠীর সভাপতিত্ব পেয়েছে ভারত। G20 সংক্রান্ত একাধিক অনুষ্ঠান আয়োজন করেছেন ভারত। কাশ্মীর ও অরুণাচল প্রদেশে আয়োজিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে মূলত ২টি কারণ রয়েছে এর পিছনে, প্রথমত ওই দুটি এলাকায় উন্নয়নের ছবি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা এবং ওই দুটি জায়গার উপর শত্রুমনোভাবাপন্ন দেশের দাবি নস্যাৎ করা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সেজে উঠেছিল শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দর থেকে অনুষ্ঠান স্থলের রাস্তা সেজে উঠেছে বিভিন্ন শিল্পকর্ম দিয়ে। পরিচ্ছন্নতার দিকেও নজর দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: জিমেলে স্টোরেজে সমস্যা? মেল ঢুকছে না? চটজলদি কী করবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget