এক্সপ্লোর

Ganesh Chaturthi 2021 : জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে এই পুজোয় ; দেখে নিন গণেশ চতুর্থীর তারিখ-তিথি

ফি বছর দেশে অনেক উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয় গণেশ চতুর্থী উৎসব। এই দিনে ভগবান গণেশের পুজো করা হয়।

কলকাতা : ফি বছর দেশে অনেক উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয় গণেশ চতুর্থী উৎসব। এই বছর ১০ ​​সেপ্টেম্বর পালিত হবে দিনটি। ১১ দিনের এই উৎসব ২১ সেপ্টেম্বর শেষ হবে। এই দিনে ভগবান গণেশের পুজো করা হয়। মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন প্রান্তে পালিত হয় গণেশ চতুর্থী উৎসব। এই উৎসবে গৃহস্থের বাড়িতে গণেশের মূর্তি নিয়ে এসে পুজো করা হয়।

গণেশ চতুর্থীর শেষ দিনকে বলা হয়, 'অনন্ত চতুর্দশী'। ওই দিন ভক্তরা গণেশের কাছে প্রার্থনা করেন, আগামী বছর যেন আবার তিনি ফিরে আসেন। অনেকে এই উৎসবটিকে দুই দিনের জন্য উদযাপন করেন। কেউ কেউ এটি পুরো দশ দিন ধরে উদযাপন করেন। একে গণেশ মহোৎসব বলা হয়। 

বিশ্বাস অনুযায়ী, ভগবান গণেশের পুজো করলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। ‘সনাতন ধর্মে’ ভগবান গণেশের পুজো করা হয় কোনও শুভ কাজ শুরু করার আগে। তাই গণেশ চতুর্থীর বিশেষ গুরুত্ব রয়েছে।

এই বছর 'চতুর্থী তিথি' ১০ সেপ্টেম্বর বেলা ১২টা ১৭ মিনিটে শুরু হয়ে রাত ১০ টা পর্যন্ত চলবে। এই দিনে ভক্তদের তাড়াতাড়ি উঠে স্নান এবং তার পর বাড়ির মন্দির পরিষ্কার করা উচিত। এর পর ভগবান গণেশকে 'দূর্ব ঘাস', 'লাডু' এবং 'মোদক' দেওয়া হয়। ভগবান গণেশের পুজো আরতি দিয়ে সম্পন্ন হয়।

এটা বিশ্বাস করা হয় যে, যথাযথভাবে ভগবান গণেশের পুজো করলে সব সমস্যার সমাধান হয়ে যায়। ভগবান গণেশের মূর্তি, জলের পাত্র, 'পঞ্চামৃত', লাল কাপড়, 'রোলি', 'অক্ষত', এলাচ, নারকেল, 'সুপারি', ' ঘি কপূর', চৌকি এবং গঙ্গাজল পুজো সম্পন্ন করার জন্য সংগ্রহ করা প্রয়োজন। এছাড়া রয়েছে আরও কয়েকটি জিনিস।

মানুষ প্রতি বছর ভগবান গণেশকে তাঁদের বাড়িতে স্বাগত জানাতে যেমন ভালোবাসেন, তেমনই তিনি চলে যাওয়ার সময় তাঁদের দুঃখ হয়। কিন্তু, গণেশের স্বাগত ও বিদায় উভয়ই হয় একই রকম ভক্তির সাথে। গণেশকে সাধারণত 'বিঘ্নহর্তা' বলা হয়, যার অর্থ হল- সমস্ত বাধা দূর করা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Crime News : বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ড্রামের ভিতর থেকে যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ! ভয়ঙ্কর ঘটনা
বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ড্রামের ভিতর থেকে যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ! ভয়ঙ্কর ঘটনা
Sonam Wangchuk: দিল্লিতে সংসদ ভবন অভিযান শুরুর আগেই লাঠিচার্জ, অভিযানকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ
দিল্লিতে সংসদ ভবন অভিযান শুরুর আগেই লাঠিচার্জ, অভিযানকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget