এক্সপ্লোর

Food price rise : গত এক দশকে বিশ্বে সর্বোচ্চ খাদ্যমূল্যের বৃদ্ধি, বলছে রাষ্ট্রপুঞ্জের সূচক

করোনাকালে রেহাই দিচ্ছে না খাদ্যমূল্য। আর্থিক পরিস্থিতি না শোধারালেও বেড়েই চলেছে খাবারের জিনিসের দাম। রাষ্ট্রপুঞ্জের খাদ্যমূল্যের সূচক বলছে, গত এক দশকের মধ্যে সর্বোচ্চ খাবারের মূল্য বেড়েছে এপ্রিল থেকে মে মাসে।

নিউইয়র্ক: টানা ১২ মাস বেড়েই চলেছে বিশ্বের খাদ্যমূল্য। মে মাস পর্যন্ত হিসেব বলছে, প্রতি বছর প্রায় ৪০ শতাংশের কাছাকাছি বেড়েছে খাদ্যের দাম। এই তথ্য দিচ্ছে রাষ্ট্রপুঞ্জের খাদ্যমূল্যের সূচক।

করোনাকালে রেহাই দিচ্ছে না খাদ্যমূল্য। আর্থিক পরিস্থিতি না শোধারালেও বেড়েই চলেছে খাবারের জিনিসের দাম। রাষ্ট্রপুঞ্জের খাদ্যমূল্যের সূচক বলছে, গত এক দশকের মধ্যে সর্বোচ্চ খাবারের মূল্য বেড়েছে এপ্রিল থেকে মে মাসে। ৪.৮ শতাংশ মূল্য বেড়েছে এই মাসে। যা সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। এ প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংগঠনের সিনিয়র অর্থনীতিবিদ আবদুলরেজা আবাসেইন বলেন, ''হঠাৎ করে ভুট্টার ব্যাপক চাহিদা বেড়ে গিয়েছে চিনে। পাশাপাশি ব্রাজিলের খরা প্রভাব ফেলেছে খাবারের মূল্য বৃদ্ধিতে। এ ছাড়াও ভেজিটেবিল অয়েল, চিনি ও খাদ্যশস্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিশ্বের খাদ্য মূল্য বেড়ে গিয়েছে।''

আবাসেইন জানান, যেভাবে বিশ্বে হঠাৎ করে খাদ্যের চাহিদা বেড়েছে তা অবাক করেছে অনেককেই। পাশাপাশি এই চাহিদার জোগান দেওয়া একটা কঠিন কাজ। তবে শুধু খাদ্যের দাম বেড়েছে এমনটা নয়। খাবারের পাশাপাশি দাম বেড়েছে স্টিল, শক্তি সম্পদ ছাড়ও প্রায় সবকিছুর। এ ক্ষেত্রে যে দেশগুলি 'অর্গানাইজেশন ফর ইকোনমিক কর্পোরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট'-এর গোষ্ঠীভুক্ত তাদের দ্রব্যমূল্য বেড়েছে সবথেকে বেশি। ২০০৮ সালের পর গত এপ্রিল মাসে এই মূল্য সূচক সর্বোচ্চ স্থানে পৌঁছেছে।

এখানেই শেষ নয়। বিভিন্ন দেশে বায়োডিজেল, মাংসের ও দুধের দাম বৃদ্ধির ফলে খাদ্যমূল্য অনেকটাই বেড়েছে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছে, ২০১১ সালের ফেব্রুয়ারির পর পাম অয়েলের কোটেশন সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে। যা স্বাভাবিকভাবেই বিশ্বের খাদ্যমূল্য বৃদ্ধিতে ইন্ধন জুগিয়েছে। দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলিতে এই পাম অয়েল কম উৎপাদন হওয়ায় মূল্যবৃদ্ধিতে তা প্রভাব ফেলেছে। 

আবাসেইনের মতে, ব্রাজিলের খরা চিন্তা বাড়িয়েছে বিশ্বের শস্য বাজারের। চলতি বছরে খরার ফলে সেখানে ভুট্টার চাষের ক্ষতি হয়েছে। বর্তমানে যা নিয়ে চিন্তিত খোদ রাষ্ট্রপুঞ্জ। নতুন করে শস্য উৎপাদিত না হলে আরও দাম বাড়ার আশঙ্কা রয়েছে। তথ্য বলছে, গত বছর থেকে আমেরিকায় খাদ্যের দাম আকাশ ছুঁয়েছে। এখনও সেই দাম স্বাভাবিক হয়নি। আমেরিকায় এপ্রিল মাসে খাবারের দাম বেড়েছে ২.৪ শতাংশ।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget