এক্সপ্লোর

Mumbai News: শ্মশানকালী থেকে মাদার মেরি! মুম্বইয়ের মন্দিরে দুধসাদা দেবীমূর্তি, কোলের জিশুকে ঘিরে হুলস্থুলকাণ্ড, গ্রেফতার পুরোহিত

Goddess Kali Turned into Mother Mary: মুম্বইয়ের চেম্বুর এলাকা থেকে এই ঘটনা সামনে এসেছে।

মুম্বই: কালীমূর্তির সঙ্গে মাদার মেরির চেহারার সাদৃশ্য থাকার অভিযোগ। সেই নিয়ে হুলস্থুল কাণ্ড বাণিজ্যনগরী মুম্বইয়ে। মন্দির ঘিরে বিক্ষোভ স্থানীয় মানুষ থেকে হিন্দুত্ববাদী সংগঠনগুলির। অশান্তি চরমে উঠলে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। ওই মন্দিরের পুরোহিতকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। (Goddess Kali Turned into Mother Mary)

মুম্বইয়ের চেম্বুর এলাকা থেকে এই ঘটনা সামনে এসেছে। সেখানকার আনিক গ্রামের শ্মশানেমাঠের মধ্যে অবস্থিত মন্দিরের কালীমূর্তিকে ঘিরেই বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় দেবীমূর্তির যে ছবি সামনে এসেছে, তাতে দেখা যায়, সোনালি কাপড় পরানো আছে দেবীমূর্তিকে। মাথায় রয়েছে মুকুট, যার উপর সোনালি ক্রুশও চোখে পড়ে। (Mumbai News)

কালো মেয়ে হিসেবেই সাধারণত পূজিত হন মা কালী। মূর্তির গায়ের রং নীলও হয়। কিন্তু ওই কালীমূর্তির গাত্রবর্ণ ছিল ধবধবে সাদা। ওই কালীমূর্তির কোলে আরও একটি মূর্তি চোখে পড়ে, যা আসলে শিশুকালের জিশু খ্রিস্ট বলে দাবি করেন মানুষজন। স্থানীয়রা দাবি করেন, আগের মূর্তি সরিয়ে ওই নতুন মূর্তিটি বসানো হয়। যে বেদির উপর বসানো ছিল মূর্তি, তার পিছনের সাজসজ্জা, আলোকসজ্জাও পাল্টে দেওয়া হয় বলে অভিযোগ। 

কালীমূর্তির ওই রূপের কথা ছড়াতেই উত্তেজনা ছড়ায়। মন্দির কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান কিছু মানুষ। এর পর স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনগুলি মাঠে নামে। মন্দিরকে ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পুরোহিতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সকলে। বৃহত্তর ষড়ন্ত্রের অভিযোগও তোলা হয়।

এর পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আসল কালীমূর্তি ফিরিয়ে আনা হয়। মন্দিরের পুরোহিতকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। ওই পুরোহিত জানান, মা কালীর স্বপ্নাদেশ পেয়েছেন তিনি। স্বপ্নে দেবীই তাঁকে সাজসজ্জা বদলের নির্দেশ দেন। মাদার মেরি হিসেবে সাজিয়ে তুলতে বলেন। সেই স্বপ্নাদেশ অনুযায়ীই মূর্তিটি তিনি তৈরি করান বলে জানান ওই পুরোহিত।

কিন্তু স্বপ্নাদেশের কথা হজম হয়নি অনেকেরই। কালীমূর্তি বদলে দিয়ে পুরোহিত তাঁদের ধর্মবিশ্বাসে আঘাত হেনেছেন বলে অভিযোগ তোলেন স্থানীয়দের একাংশ, ওই হিন্দুত্ববাদী সংগঠন। এমনকি এর নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে, পুরোহিতকে দিয়ে কেউ এই কাজ করিয়েছেন বলে মনে করছেন স্থানীয়দের কেউ কেউ। এই ঘটনায় মামলা দায়ের করে পুলিশ। গ্রেফতার করা হয় ওই পুরোহিতকে। 

আপাতত দু’দিনের পুলিশি হেফাজতে রয়েছেন ওই পুরোহিত। তিনি একা এই ঘটিয়েছেন কি না, তাঁর কী উদ্দেশ্য ছিল, জানার চেষ্টা করছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারায় মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে, অর্থাৎ ধর্মবিশ্বাসে আঘাত হানা এবং ধর্মস্থলের ক্ষতিসাধনের ধারায়। বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলের দাবি, এর নেপথ্যে বড় ষড়যন্ত্র থাকতে পারে। সকলকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে।

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget