এক্সপ্লোর

হাত পরিষ্কারের প্রয়োজনীয়তা ইনিই বলেছিলেন, করোনা মহামারীর মাঝে গুগল স্মরণ করল চিকিৎসক ইগনাস সেমেলউইসকে

ইগনাস উদাহরণ সহ ব্যাখ্যা করেন, রোগী বিশেষত প্রসূতি মায়েদের দেখার আগে কেন চিকিৎসকদের ভালভাবে হাত পরিষ্কার করা উচিত। তাঁর উপদেশ মানার পরেই সংক্রমণ করে যায় উল্লেখযোগ্যভাবে।

নয়াদিল্লি: সাহেবরা তো কাঁটা-চামচে খায়, আমাদের মত গ্রাসে করে মুখে খাবার তোলে না। কিন্তু তা সত্ত্বেও সেই উনিশ শতকে হাত পরিষ্কারের উপকারিতা বুঝতে পেরেছিলেন হাঙ্গারির ইগনাস সেমেলউইস। এই ডাক্তারবাবুই প্রথম ব্যক্তি, যিনি বলেছিলেন, বেশিরভাগ রোগ ছড়ায় নোংরা হাত থেকে, তাই মুড়ি মুড়কির মত ওষুধ না খেয়ে স্বাস্থ্যরক্ষার প্রাথমিক উপায়, হাতদুটো পরিষ্কার রাখা। ইগনাস জন্মেছিলেন হাঙ্গারির বুদাপেস্টে, তারিখটা ছিল ১ জুলাই, ১৮১৮। ভিয়েনা বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পাশ করার পর ধাত্রীবিদ্যায় করেন মাস্টার্স ডিগ্রি। ১৮৪৭ সালে তিনি ভিয়েনা জেনারেল হাসপাতালের মেটারনিটি ক্লিনিকের চিফ রেসিডেন্ট ডক্টর হন। সে সময় ইউরোপের হাসপাতালগুলির মেটারনিটি ওয়ার্ডগুলোয় সদ্য প্রসূতিদের মড়ক লেগেছে, চাইল্ডবেড ফিভার নামে এক রহস্যময় সংক্রমণের কারণ খুঁজে পাচ্ছেন না চিকিৎসকরা। তখন ইগনাস উদাহরণ সহ ব্যাখ্যা করেন, রোগী বিশেষত প্রসূতি মায়েদের দেখার আগে কেন চিকিৎসকদের ভালভাবে হাত পরিষ্কার করা উচিত। তাঁর উপদেশ মানার পরেই সংক্রমণ করে যায় উল্লেখযোগ্যভাবে। তাঁর এই আবিষ্কারকে স্বীকৃতি দেন ভিয়েনার তরুণ চিকিৎসক ও পড়ুয়ারা। শুরু হয় রোগী দেখার আগে হাত ধোয়ার চল। ১৮৫৫-য় পেস্ট বিশ্ববিদ্যালয়ে প্রসূতিবিদ্যা বিভাগের অধ্যাপক হন ইগনাস। ১৮৬১-তে প্রকাশিত হয় তাঁর বই দি এটিওলজি, কনসেপ্ট অ্যান্ড প্রফিল্যাক্সিস অফ চাইল্ডবেড ফিভার। ১৮৬৫ সালে অসুস্থ হয়ে পড়েন তিনি, নিয়ে যাওয়া হয় মানসিক রোগের হাসপাতালে, সেখানেই মৃত্যু হয়। যে ডাক্তার হাত পরিষ্কারের কথা বলেছিলেন, তাঁর মৃত্যু হয় ডান হাতের একটি ক্ষতে সংক্রমণের জেরে। সেই রোগই তাঁর জীবন কেড়ে নেয়, যার বিরুদ্ধে সারা জীবন লড়াই করেন তিনি। বহু বছর পর তাঁর গবেষণা স্বীকৃত হয় জার্ম থিওরি অফ ডিজিজ নামে। আর এবার গুগল ডুডল মনে পড়াল ভুলে যাওয়া এই চিকিৎসকের কথা।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP: নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
ABP Ananda Top 10, 29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Adjournment of Lok Sabha: প্রশ্নফাঁস ইস্যুতে ফের উত্তপ্ত লোকসভা, মুলতুবি অধিবেশন, আজ বক্তব্য রাখবেন রাহুল গান্ধী
প্রশ্নফাঁস ইস্যুতে ফের উত্তপ্ত লোকসভা, মুলতুবি অধিবেশন, আজ বক্তব্য রাখবেন রাহুল গান্ধী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget