এক্সপ্লোর

Google messages new feature : গুগল মেসেজে পিন অপশন, নয়া ফিচার আনছে কোম্পানি

গুগল মেসেজে এবার থেকে পাওয়া যাবে নতুন ফিচার। চাইলেই নিজের কথোপকথন পিন টপ করে রাখতে পারবেন গ্রাহক। এমনকী প্রয়োজন অনুযায়ী মেসেজের পাশে দেওয়া যাবে স্টার ব্যাজ। সম্প্রতি এই দুই নতুন ফিচারের ওপর কাজ করছে টেক জায়ান্ট।

ওয়াশিংটন: গুগল মেসেজে এবার থেকে পাওয়া যাবে নতুন ফিচার। চাইলেই নিজের কথোপকথন পিন টু টপ করে রাখতে পারবেন গ্রাহক। এমনকী প্রয়োজন অনুযায়ী মেসেজের পাশে দেওয়া যাবে স্টার ব্যাজ। সম্প্রতি এই দুই নতুন ফিচারের ওপর কাজ করছে টেক জায়ান্ট।

সম্প্রতি গুগল মেসেজের নতুন এই ফিচারের বিষয়ে জানতে পারে এক্সডিএ ডেভেলপারস। যেখানে বলা হয়েছে, ফেসবুকের মতো পিন পোস্ট করা যাবে গুগল মেসেজে। চাইলেই নিজের মেসেজ সবার ওপরে রাখতে পারবেন গ্রাহক। সেক্ষেত্রে পিন পোস্টই হবে একমাত্র সমাধান। একবার অ্যাপ খুললেই নিজেদের পিনড মেসেজেস দেখতে পারবেন ইউজাররা। টেক সাইটগুলোর মতে, একসঙ্গে তিনটে মেসেজ পিন করে রাখার সুবিধা দেবে গুগল অ্যাপ।

এছাড়াও রয়েছে স্টার মেসেজের সুবিধা। যেখানে ইচ্ছে মতো মেসেজকে স্টার দিয়ে চিহ্ণিত করে রাখতে পারবেন ইউজার। এই সব মেসেজের শুরুতেই থাকবে স্টার ব্যাজ। ফলে সহজেই প্রয়োজনীয় মেসেজগুলো খুঁজে পেতে সমস্যা হবে না গ্রাহকের। মাশাবেলের খবর বলছে, এখনও নিজেদের চলতি অ্যাপের ভার্সনে এই সুবিধা দেয়নি গুগল। এই নতুন ফিচার স্পট করা গেছে বেশকিছু জায়গায়। এমনকী অনেক টেক ব্লগাররাও এই নিয়ে আলোচনা শুরু করেছেন। 

শোনা যাচ্ছে, এখানেই থেমে থাকছে না গুগল। নতুন করে 'সেভ টু ফটোজ' বাটন আনছে এই জনপ্রিয় সার্চ ইঞ্জিন নির্মাতা। যার মাধ্যমে উপকৃত হবেন পার্সোনাল জিমেইল ইউজার, গুগল ওয়ার্কস্পেস, জি স্যুট বেসিক, জি স্যুট বিজনেস কাস্টমাররা। নতুন এই ফিচারের মাধ্যমে ইমেলে আসা ছবি সরাসরি গুগল ফটোজে সেভ করতে পারবেন গ্রাহক। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে এই পরিষেবা।

গুগলের দাবি, জিমেইলে ফটো এলেই আর ডাউনলোড করতে হবে না ইউজারকে। ফাইল বড় না ছোট সেই নিয়েও কমে যাবে চিন্তা। সরাসরি জিমেইল থেকে গুগল ফটোজে সেভ করা যাবে ছবি। নয়া ফিচার চালু হলে ডিফল্ট অপশন হিসাবেই পাওয়া যাবে 'সেভ টু ফটোজ' বাটন। আগামী ১৫ দিনের মধ্যেই নয়া ফিচারের পুরোপুরি সুবিধা লাভ করতে পারবেন গ্রাহকরা। কোম্পানির তরফে বলা হয়েছে, ১ জুন থেকে ফটো , ভিডিয়ো রাখার জন্য নয়া নিয়ম চালু করছে গুগল। 

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
India's Cleanest City : ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget