এক্সপ্লোর

New Raw Chief: 'র' এর নতুন প্রধান পদে আইপিএস রবি সিনহা,কোন যোগ্যতায় পেলেন দায়িত্ব ?

Ravi Sinha RAW Chief : মন্ত্রিসভার সিলমোহরের পরই এল খবর। ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW) এর পরবর্তী প্রধান পদের দায়িত্ব পেলেন সিনিয়র আইপিএস অফিসার রবি সিনহা। 

Ravi Sinha RAW Chief : মন্ত্রিসভার সিলমোহরের পরই এল খবর। ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW) এর পরবর্তী প্রধান পদের দায়িত্ব পেলেন সিনিয়র আইপিএস অফিসার রবি সিনহা। 

ছত্তিশগড় ক্যাডারের ১৯৮৮ ব্যাচের অফিসার সিনহা। বর্তমানে ক্যাবিনেট সেক্রেটারিয়েটের স্পেশ্যাল সেক্রেটারি পদের দায়িত্বে রয়েছেন তিনি। শীঘ্রই সামন্ত গোয়েলের জায়গায় 'র' প্রধানের দায়িত্ব নেবেন এই আইপিএস অফিসার। আগামী ৩০ জুন এই পদের মেয়াদ শেয় হচ্ছে গোয়েলের। 

সিনিয়র আইপিএস অফিসার রবি সিনহা, তার পেশাদার দক্ষতার জন্য গোয়েন্দাদের মধ্যে সম্মানিত এক ব্যক্তি। ভারতের প্রতিবেশী দেশগুলির বিষয়ে বিশেষজ্ঞ হিসাবেই তাঁকে চেনে নয়াদিল্লি। ইতিমধ্যেই সংস্থার দুই নম্বরে থেকে তিনি দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন। আধুনিক প্রযুক্তি নিয়োগ করে RAW-কে আরও উন্নত করতে বড় ভূমিকা রয়েছে রবি সিনহার। 

গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষেত্রে সিনহা বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় করতে পারবেন বলে মনে করছে সরকার। বিশেষ করে প্রযুক্তিগত ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাত্রাকে সিনহা আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা করছে নয়াদিল্লি। সেই কারণেই মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি ৫৯ বছর বয়সী সিনহাকে এই গুরুদায়িত্ব দিয়েছেন। 

সিনহার এই নিয়োগ ভারতের বিদেশ নীতির প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। মূলত, প্রতিবেশী দেশগুলির অস্থিরতার মধ্যে তাঁর ভূমিকা সবেতেই কাজে লাগবে। বর্তমানে পাকিস্তানে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা চলছে। শিখ চরমপন্থাকে বিদেশ থেকে উত্সাহিত করা হচ্ছে। দেশের মধ্যেই উত্তর-পূর্বে বিশেষ করে মণিপুরে হিংসা ছড়ানোর চেষ্টা চলছে।

সিনহা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW)-এর অপারেশন শাখার প্রধান। তাঁর ব্যাচমেট তপন ডেকা ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান। দিল্লির সেন্ট স্টিফেন কলেজের প্রাক্তন ছাত্র সিনহা বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন। এর আগে তিনি জম্মু ও কাশ্মীর, উত্তর-পূর্ব ও বামপন্থী চরমপন্থা প্রভাবিত এলাকাগুলিতে কাজ করেছে। এ ছাড়াও ভারতের প্রতিবেশী অঞ্চলে বিভিন্ন দায়িত্বে উল্লেখযোগ্য অবদান রয়েছে সিনহার। সেই কারণেই এই দুঃসময়ে সিনহার ওপরই আস্থা রেখেছে সরকার। 

তবে দেশের ভূ-রাজনৈতিক স্থিতি স্বাভাবিক রাখতে সিনহার পূর্বসূরি গোয়েলের অবদান কম নয়। ২০১৯ সালের জুন মাসে দুই বছরের জন্য RAW-এর প্রধান পদে নিযুক্ত হন তিনি। পরবর্তীতে তাঁকে ২০২১  জুন ও ২০২২-এ দুটি করে এক বছরের জন্য এক্সটেনশন দেওয়া হয়েছিল। গোয়েল জম্মু ও কাশ্মীর বিশেষজ্ঞ। পাকিস্তানের বালাকোটে ফেব্রুয়ারিতে ২০১৯-এ সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনায় তাঁর হাত ছিল। পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পাল্টা হিসাবে  সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত। পুলওয়ামায় ৪০ জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) কর্মী পাকিস্তানের জইশ-ই-মোহাম্মদ (জেএম) এর আত্মঘাতী বোমা হামলাকারীর হানায় শহিদ হন। ভারতীয় বিমান বাহিনী ২৬ ফেব্রুয়ারি ২০১৯-এ বালাকোটে জেএম সন্ত্রাসবাদী প্রশিক্ষণ শিবিরে আঘাত করেছিল।

 

সেরা শিরোনাম

Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন
Kolkata Fire Incident: বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget