এক্সপ্লোর

ভারতের নিরাপত্তা, সার্বভৌমত্বের পরিপন্থী আরও ৪৩টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করল সরকার

লাদাখে ভারত-চিন সীমান্ত সংঘাতের পরিপ্রেক্ষিতে চিনা অ্যাপগুলির বিরুদ্ধে পদক্ষেপ করা হয় ভারতের স্বার্থবিরোধী কাজকর্মের অভিযোগে। এবার ভারত সরকার আরও ৪৩টি মোবাইল অ্যাপের বিরুদ্ধে পদক্ষেপ করার সিদ্ধান্ত নিল।

নয়াদিল্লি: পাবজির মতো গেমিং অ্যাপের পাশাপাশি একাধিক চিনা মোবাইল অ্যাপ ভারতে নিষিদ্ধ হয়েছে আগেই। লাদাখে ভারত-চিন সীমান্ত সংঘাতের পরিপ্রেক্ষিতে চিনা অ্যাপগুলির বিরুদ্ধে পদক্ষেপ করা হয় ভারতের স্বার্থবিরোধী কাজকর্মের অভিযোগে। এবার ভারত সরকার আরও ৪৩টি মোবাইল অ্যাপের বিরুদ্ধে পদক্ষেপ করার সিদ্ধান্ত নিল। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি আইনের ৬৯ এ ধারার আওতায় ওই অ্যাপগুলি ভারতীয় ব্য়বহারকারীদের অ্যাকসেস করার সুবিধা বন্ধ করে দেওয়া হল। সেগুলি ব্লক করা হল কেন্দ্রীয় সরকারের তরফে। সরকারি সূত্রে বলা হয়েছে, ভারতের সার্বভৌমত্ব, সংহতি, প্রতিরক্ষা,সুরক্ষা, নিরাপত্তা ও জনসুরক্ষা বিরোধী কাজকর্মে জড়িত বলে নানা সূত্রে পাওয়া ইনপুটের ভিত্তিতেই কঠোর পদক্ষেপ করল সরকার। সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রকের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার থেকে পাওয়া সার্বিক রিপোর্টের ভিত্তিতেই ভারতে অ্যাপগুলি ব্যবহারের সুযোগ ব্লক করে দেওয়ার নির্দেশ দেওয়া হল। অ্যাপগুলির মালিকানা কয়েকটি চিনা কোম্পানির। সেগুলির মধ্য়ে আছে চিনের বৃহত্ খুচরো ব্যবসায়ী সংস্থা আলিবাবা গ্রুপের চারটি কোম্পানি। অ্যাপগুলির মধ্যে আছে আলিসাপ্লায়ার্স মোবাইল অ্যাপ, আলিবাবা ওয়ার্কবেঞ্চ, আলি এক্সপ্রেস, স্মার্টার শপিং, বেটার লিভিং ও আলিপে ক্যাশিয়ার। এর আগে গত ২৯ জুন ও ২ সেপ্টেম্বর ভারতের সার্বভৌমত্ব ঐক্য, সংহতি রক্ষার স্বার্থে বলে সওয়াল করে অসংখ্য অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। সেগুলির অধিকাংশই চিনা অ্যাপ।২৯ জুন নিষিদ্ধ হয় ৫৯টি মোবাইল অ্যাপ, ২ সেপ্টেম্বর আরও ১১৮টি অ্যাপ। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সব দিক থেকে ভারতের সার্বভৌমত্ব, সংহতি ও দেশের নাগরিকদের স্বার্থরক্ষায় সরকার দায়বদ্ধ। তা সুনিশ্চিত করতে যা যা সম্ভব, সবই করবে সরকার।

সেরা শিরোনাম

Weekly Insulin: রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
News Live: তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
US Attacks Iran: ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত
ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত

ভিডিও

Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Middle East War News | US-র মিসাইলে জ্বলছে ইরানের একাধিক শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা
Weather News: ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ! আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত?
Bangladesh News | দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান
Sharadwat Mukherjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget