এক্সপ্লোর

করোনা আতঙ্কে শেয়ারে বিরাট ধস, সরকার অসাড়তায় আচ্ছন্ন, আক্রমণ রাহুলের, ভিডিও কনফারেন্সিংয়ে সার্ক নেতাদের বৈঠক চান মোদি

শুক্রবার শেয়ার বাজার খোলার ১৫ মিনিটের মধ্যেই বিপুল ধসের ধাক্কায় বিনিয়োগকারীদের প্রায় ১২ লক্ষ কোটি টাকা স্রেফ উবে গিয়েছে। করোনাভাইরাস আতঙ্কে শেয়ার সূচকে ১০ শতাংশের বেশি পতন হয়েছে।

নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কে দুনিয়াজুড়ে শিল্প, ব্যবসা-বাণিজ্য, লেনদেনে নিষেধাজ্ঞার জেরে শেয়ার বাজারে বিরাট ধস নামায় ফের কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে গতকালের পর আক্রমণ রাহুল গাঁধীর। গতকাল ট্যুইটে তিনি বলেছিলেন, করোনাভাইরাস আমাদের জনগণ, অর্থনীতির সামনে চরম মারাত্মক বিপদ। কিন্তু সরকার তাকে তেমন গুরুত্ব দিয়ে দেখছে না বলেই আমার অভিমত। আজ সেই ট্যুইট ট্যাগ করেই তিনি কেন্দ্রের সরকার নিদ্রামগ্ন বলে কটাক্ষ করেন। লেখেন, বারবার এটা বলে যাব। করোনাভাইরাস একটা বিরাট সমস্যা। সেই সমস্যাকে উপেক্ষা করা সমাধান নয়। কঠোর ব্যবস্থা না নিলে ধ্বংস হয়ে যাবে ভারতীয় অর্থনীতি। সরকার অসাড়তায় আচ্ছন্ন। শুক্রবার শেয়ার বাজার খোলার ১৫ মিনিটের মধ্যেই বিপুল ধসের ধাক্কায় বিনিয়োগকারীদের প্রায় ১২ লক্ষ কোটি টাকা স্রেফ উবে গিয়েছে। করোনাভাইরাস আতঙ্কে শেয়ার সূচকে ১০ শতাংশের বেশি পতন হয়েছে। শুক্রবার বাজার খোলার কিছুক্ষণ বাদেই ৩০টি শেয়ারের বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক সেনসেক্স ৩৩৮০.৫৯ পয়েন্ট বা ১০.৩১ শতাংশ পড়ে থামে ২৯৩৯৭.৫৫ পয়েন্টে। সেখান থেকে আরও পড়ে হয় ৩৩৮৯.১৭ পয়েন্ট। ৪৫ মিনিট লেনদেন বন্ধ থাকে। বিশ্বব্যাপী শেয়ার বেচে দেওয়ার ধুম, তার সঙ্গে লাগাতার বিদেশি তহবিল খালি হওয়া-বিনিয়োগকারীদের ভাবনায় প্রভাব ফেলেছে বলে মত ট্রেডারদের। ধাক্কা লেগেছে আন্তর্জাতিক বাজারেও। সাংহাইয়ের শেয়ার বাজারে পতন হয় ৩.৩২ শতাংশের ওপর, হংকঙ ৫.৬১ শতাংশ, সিওলের বাজারে ৭.৫৮ শতাংশ ধস নামে। বিশ্বব্যাপী ১১৬টি দেশে নোভেল সংক্রমণের ১ লক্ষ ৩০ হাজারের বেশি ঘটনার কথা জানা গিয়েছে। অন্তত ৪৯০০ জনের মৃত্যু হয়েছে। ভারতেও মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৫। প্রায় সব ভিসা মাসখানেকের জন্য বাতিল করা হয়েছে। ফলে কার্যত অঘোষিত অচলাবস্থা বা লকডাউনের দিকে যাচ্ছে দেশ। বিদেশ থেকে বিমানবন্দরগুলিতে নামা লোকজনের স্ক্রিনিং চলছে। পরীক্ষা চলছে সমুদ্র বন্দরগুলিতেও। প্রচুর জনসমাগম হয়, এমন সব ধরনের কর্মসূচি, অনুষ্ঠান বন্ধ রাখা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের ট্যুইট করে বললেন, আমাদের এই গ্রহ কোভিড-১৯ নোভেল করোনাভাইরাসের সঙ্গে লড়ছে। নানা স্তরে সরকার ও জনসাধারণ তাদের সেরা উদ্যম ঢেলে এর সঙ্গে লড়ার চেষ্টা করছে। গোটা দুনিয়ার জনসংখ্যার একটা বড় অংশ থাকে দক্ষিণ এশিয়ায়। আমাদের জনসমাজ যাতে সুস্থ থাকেন, তা সুনিশ্চিত করতে কোনও চেষ্টাই বাদ দেওয়া উচিত নয়। আমার প্রস্তাব, করোনাভাইরাস মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলির নেতৃত্ব একটা শক্তিশালী কৌশল তৈরি করুন। আমাদের নাগরিকদের সুস্থ রাখতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আলোচনা করতে পারি আমরা। একজোট হয়ে আমরা গোটা বিশ্বের সামনে নজির স্থাপন করে আরও স্বাস্থ্যকর বিশ্ব গড়ায় কিছু অবদান রাখতে পারি।

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
Reservation Hatao Andolan : ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget