এক্সপ্লোর

Farmers Agitation: মুখে খাবার তুলে দেন, কৃষকদের রাগ, ক্ষোভ সহানুভূতির সঙ্গে দেখতে হবে, দাবি অলিম্পিক মেডেল জয়ী সুশীল কুমারের

বিষয়টি আরও খানিক ব্যাখ্যা করে সুশীল বলেন, কৃষকরা যে আন্দোলনটা করছেন তা কিন্তু বেশ অনেকদিন হয়ে গেল। একটা কারণ তো নিশ্চয়ই আছে। না হলে এতজন কৃষিজীবী মানুষ ঘরদোর ছেড়ে এসে পথে দিনের পর দিন বসে এমন একটা আন্দোলন করছেন কেন!

নয়াদিল্লি: দু বারের অলিম্পিক মেডেল জয়ী সুশীল কুমারও এবার আন্দোলনকারী কৃষকদের সমর্থনে আওয়াজ তুললেন। সুশীল বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত কৃষি আইনের ব্যাপারে ভাল কোনও গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়া যাতে কৃষকরা খুশি হতে পারেন। একটা কথা কোনও অবস্থাতেই ভুলে গেলে চলবে না গোটা দেশের মানুষের মুখে খাবার তুলে দেন এই কৃষকরাই। তাই এঁদের রাগ ও ক্ষোভকে সহানুভূতির সঙ্গে দেখতে হবে। এঁদের দাবিগুলি মানবিকতার সঙ্গে বিবেচনা করতে হবে। বিষয়টি আরও খানিক ব্যাখ্যা করে সুশীল বলেন, কৃষকরা যে আন্দোলনটা করছেন তা কিন্তু বেশ অনেকদিন হয়ে গেল। একটা কারণ তো নিশ্চয়ই আছে। না হলে এতজন কৃষিজীবী মানুষ ঘরদোর ছেড়ে এসে পথে দিনের পর দিন বসে এমন একটা আন্দোলন করছেন কেন! অথচ গোটা দেশের মানুষের খাদ্য সংস্থান করে থাকেন এই মানুষগুলোই। তাই তাঁদের কথা শুনতেই হবে। আর তাঁদের তোলা দাবি মাথায় রেখে দ্রুত সমস্যার নিষ্পত্তি ঘটাতে হবে। প্রসঙ্গত কৃষি সংক্রান্ত তিনটি আইন প্রত্যাহার করে নেওয়ার দাবিতে দিল্লির কাছে সিঙ্ঘু সীমান্ত এলাকায় প্রায় দু সপ্তাহ ধরে অবস্থান বিক্ষোভে যোগ দিয়েছেন কয়েক হাজার কৃষক। পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান-সহ বহু রাজ্যের কৃষকরা যোগ দিয়েছেন এই কৃষক বিক্ষোভ অভিযানে। সোনম কাপুর, প্রিয়ঙ্কা চোপড়া, সোনু সুদ, দিলজিৎ দোসাঞ্জ প্রমুখ নানা ফিল্ডের নামী মানুষ আগেই কৃষকদের সমর্থন জানিয়েছেন। এ বার যুক্ত হল অলিম্পিক পদকজয়ী সুশীল কুমারের নামও।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
ABP Ananda Top 10, 5 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 5 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget