এক্সপ্লোর

Omicron: "আমরা আবার বিপদক্ষেত্রে প্রবেশ করছি", ওমিক্রন বৃদ্ধিতে আশঙ্কা বার্তা নীতি আয়োগের

Omicron Cases Rise in India: দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রাবল্য কমতে শুরু করেছে। কিন্তু যেভাবে মাস্ক পরার অনীহা দেখা দিচ্ছে সেখানে ফের করোনার বিপদ সীমায় প্রবেশ করছে ভারত।

নয়া দিল্লি: শুক্রবার সরকার করোনভাইরাসের (Coronavirus) নয়া প্রজাতি ওমিক্রন (Omicron) নিয়ে দেশবাসীকে সতর্ক করেছে। তবে প্রতিদিন যেভাবে দেশের একাধিক রাজ্য থেকে একের পর এক ওমিক্রন আক্রান্তের খবর সামনে আসছে তা নিয়ে চিন্তা মেঘ জমা হচ্ছে স্বাস্থ্যমহলে। NITI আয়োগের সদস্য (স্বাস্থ্য) ডক্টর ভি কে পল একটি সাংবাদিক সম্মেলনে বলেন, দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রাবল্য কমতে শুরু করেছে। কিন্তু যেভাবে মাস্ক পরার অনীহা দেখা দিচ্ছে সেখানে ফের করোনার বিপদ সীমায় প্রবেশ করছে ভারত। এমনটাই আশঙ্কা। 

এদিকে, এবার কেরলেও প্রথম ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলল। ওই ব্যক্তি গত ৬ ডিসেম্বর ইংল্যান্ড থেকে কোচি ফিরেছিলেন। এনিয়ে দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮। আজ চণ্ডীগড়, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র ও কেরলে একজন করে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সন্ধান মেলে। এর মধ্যে চণ্ডীগড়, অন্ধ্রপ্রদেশ ও কেরলে প্রথম। ইতালি থেকে চণ্ডীগড়ে পৌঁছনো ২০ বছরের এক যুবকের শরীরে করোনার এই নয়া ভ্যারিয়েন্টের হদিশ মেলে। জানা যায়, গত ২২ নভেম্বর ওই যুবক ভারতে আসেন। পরীক্ষায় তাঁর দেহে কোভিড ১৯ সংক্রমণ ধরা পড়েছিল। তিনি এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। এছাড়াও অন্ধ্রপ্রদেশেও এক ব্যক্তির শরীরে ওমিক্রন সংক্রমণ ধরা পড়ে। জানা যায়, ওই ব্যক্তি আয়ারল্যান্ড থেকে ভারতে এসেছিলেন।

আরও পড়ুন, সাবধান ! বেশি সংক্রামক, ভ্যাকসিনের কার্যকারিতাও ওমিক্রন ভ্যারিয়েন্টের উপর কম

চণ্ডীগড়ে যে তরুণ ওমিক্রন আক্রান্ত হয়েছেন, তিনি ফাইজার ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছিলেন বলে জানা গেছে। চণ্ডীগড়ের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ওই তরুণকে করোনা রিপোর্ট পজিটিভ আসার পর জিনোম সিক্যুয়েন্সিং করা হয়েছিল। রিপোর্টে ওমিক্রন পজিটিভ আসে।

দু-সপ্তাহে কলকাতায় (Kolkata) করোনা সংক্রমণের (Coronavirus) হার ৫ দশমিক তিন আট শতাংশ। কেন্দ্রের এই তথ্য নিয়েই তুঙ্গে তরজা। পর্যাপ্ত টেস্ট হচ্ছে না বলেই এই অবস্থা। মন্তব্য বিশেষজ্ঞদের একাংশের। কলকাতা ভাল অবস্থায় থাকলেও, তা অন্যভাবে দেখানো হচ্ছে। অভিযোগ রাজ্যের শাসকদল তৃণমূলের (Trinamool Congress)। শনিবার রাজ্যকে পাঠানো কেন্দ্রের এই অ্যানেক্সার ঘিরে। যেখানে ১০টি রাজ্যের ২৭টি জেলার, করোনা সংক্রণের হার তুলে ধরা হয়েছে। যার মধ্যে রয়েছে কলকাতার নামও। কেন্দ্রের এই পরিসংখ্যানে জানানো হয়েছে, গত ২ সপ্তাহে কলকাতায় করোনা টেস্ট হয়েছে ২৮ হাজার ৫৩৮ জনের। 

যদিও তৃণমূল সাংসদ ও সাধারণ সম্পাদক শান্তনু সেন বলেন, "মায়ের চেয়ে মাসির দরদ বেশি, আর তখন যদি মাসির সঙ্গে বৈমাতৃ সুলভ....যখন ২ পার্সেন্ট ছিল, তখন ভোট করিয়ে ৩০ শতাংশ বাড়িয়েছে, এখন যখন কলকাতা সেরা জায়গায়, তখন বাড়িয়ে দেখানো হচ্ছে..."। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
Cockroach Janta Party Protests: মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, একাধিক ধারায় মামলা তরুণীর বিরুদ্ধে, ককরোচ জনতা পার্টি বলল...
মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, একাধিক ধারায় মামলা তরুণীর বিরুদ্ধে, ককরোচ জনতা পার্টি বলল...
Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget