এক্সপ্লোর

Gujarat Election 2022: গুজরাতের মসনদে ফিরবে কারা? কাদের রাস্তায় কাঁটা হবে আপ? কী বলছে সমীক্ষা?

ABP C Voter Survey: আর কদিন পরেই গুজরাতের বিধানসভা নির্বাচন। কী বলছে সমীক্ষা?

আমদাবাদ: গুজরাত। নরেন্দ্র মোদি যেখানকার ভূমিপুত্র। এই রাজ্য থেকেই লাগাতার জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদি। তারপরেই প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন তিনি। গুজরাত বিজেপির খাসতালুক। সেখানে বিরোধীরা কার্যত দাঁত ফোটাতে পারে না। কিন্তু এবার বেশ কয়েকটি প্রশ্ন উঠেছে। আর কদিন পরেই গুজরাতের বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগে বেশ কিছু ঘটনায় ভাঁজ পড়তে পারে বিজেপির কপালে? এবার গুজরাতের লড়াইয়ে নেমেছে আপও। তাতে কাদের সমস্যা হবে? বিজেপি না কি কংগ্রেস? এই সবই খোঁজার চেষ্টা হয়েছে এবিপি সি ভোটার সমীক্ষায়।

আপের জন্য ধাক্কা কাদের?
সমীক্ষায় উঠে এসেছে যে ভোটারদের মধ্যে অন্তত ৪৭ শতাংশ মনে করছেন আপের লড়াইয়ে সবচেয়ে বেশি ধাক্কা খাবে কংগ্রেস। কংগ্রেসের ভোটই কাটবে আপ। আবার উল্টোদিকে অন্তত ৩৭ শতাংশ মনে করছেন আপের কারণে জমি হারাতে পারে বিজেপি। কারণ আপ-তাদের প্রচারে একাধিক প্রস্তুতি দিয়েছে, যার মধ্যে অন্যতম 'দিল্লি এডুকেশন মডেল'।

ক্ষমতায় ফিরবে কারা?
সমীক্ষায় প্রকাশিত হয়েছে যে, অন্তত ৫৬ শতাংশ বাসিন্দা মনে করছেন বিজেপি সপ্তম বারের জন্য গুজরাতের মসনদে ফিরবে। এদিকে আপ জিততে পারে, এমন মনে করছেন ২০ শতাংশের মতো। কংগ্রেসের দিকে ভরসা করেছেন ১৭ শতাংশের মতো। 

২০১৭ সালে কে কোথায়?
গত বিধানসভা নির্বাচনে বিজেপি ৯৯ টি আসন জিতেছিল। কংগ্রেসের দখলে ছিল ৭৭টি আসন। গুজরাতের বিধানসভা ১৮২টি আসনের। সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৯২টি আসন। 
|
কী ভাবছেন ভোটাররা?
গুজরাতে দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি। পদ্মশিবিরে উপর ক্ষোভের ছবি উঠে এসেছে সমীক্ষায়। অন্তত ৪৩ শতাংশ বাসিন্দা বলেছেন সরকারের উপর তাঁরা ক্ষুব্ধ এবং তাঁরা সরকার পাল্টাতে চান। 

কী কী বিষয় ভাবাচ্ছে ভোটারদের?
এবিপি সি ভোটারের সমীক্ষায় উঠে এসেছে যে আগামী নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু হতে চলেছে বেকারত্ব। অন্তত ৩৩ শতাংশ বাসিন্দা এমনটাই মনে করছেন। পরিকাঠামো সংক্রান্ত বিষয়টিও উঠে এসেছে। ১৮ শতাংশ মনে করছেন, বিদ্যুৎ, জল এবং রাস্তার উপরে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। ১৫ শতাংশ বাসিন্দা মনে করছেন কৃষকদের সমস্যা অন্যতম বড় ইস্যু।

জাতীয় ইস্যু এবং নিরাপত্তা বিজেপির নির্বাচনী প্রচারের অন্যতম হাতিয়ার। একটা বড় অংশের বাসিন্দা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন। যা ভোটের ফলে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ১৯ শতাংশ লোক মনে করছেন ধর্মীয় বিভাজন নির্ধারণ করবে কারা সরকার গঠন করবে। 

কে হবেন মুখ্যমন্ত্রী?
সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৩৩ শতাংশ মনে করছেন ভূপেন্দ্র প্যাটেল পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন। আপ তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণার আগে সমীক্ষা হয়েছে। তখনই ২১ শতাংশ উত্তরদাতা মনে করেছেন আপের কেউ মুখ্যমন্ত্রী হতে পারেন। পছন্দের তালিকায় তৃতীয় বিজেপিরই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।

কাজের মার্কশিট:
সমীক্ষা দেখাচ্ছে বিজেপি সরকারের কাজে খুশি ৪৪ শতাংশ। ভূপেন্দ্র প্যাটেলের কাজে খুশি ৩৯ শতাংশ। সমীক্ষায় উঠে এসেছে যে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির কাজে খুশি অন্তত ৬৫ শতাংশ।

আরও পড়ুন: গুজরাতে বিজেপি-র বিকল্প হয়ে উঠছে আপ! ২০ শতাংশের বেশি ভোটে ভাগ বসাতে পারে তারা, মিলছে ইঙ্গিত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget