এক্সপ্লোর

Gujarat High Court : ধর্ষণ, ধর্ষণই, তা স্বামী করলেও ! জানিয়ে দিল আদালত

Violence Against Women : হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, মহিলাদের  প্রতি কুদৃষ্টি দেওয়া, নানারকম মৌখিক ও শারীরিক হেনস্থাকে ছোটখাটো অপরাধ হিসেবে দেখে সমাজ।

আহমেদাবাদ : ধর্ষণ, ধর্ষণই। তা যদি একজন পুরুষ তার স্ত্রীকেও করে, তাহলেও তা ধর্ষণই। জানিয়ে দিল আদালত ( Gujarat High Court ) । বিচারকের পর্যবেক্ষণ, মহিলাদের উপর যৌন নির্যাতন নিয়ে এখনও যে লুকোছাপা, রাখঢাক-গুড়গুড়, তা ভেঙে ফেলার সময় এসেছে। 

গুজরাত হাইকোর্টের বিচারপতি দিব্যেশ যোশীর পর্যবেক্ষণ ( Justice Divyesh Joshi ), সারা দেশে নারী নির্যাতনের যত অভিযোগ নথিভুক্ত হয়, তার থেকে আসল সংখ্যাটা অনেক বেশি। মহিলাদের হিংসা সয়ে যেতে হয়, এমনকী অত্যাচারের পরিবেশে থেকেও যেতে হয়। 

হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, মহিলাদের  প্রতি কুদৃষ্টি দেওয়া, নানারকম মৌখিক ও শারীরিক হেনস্থাকে ছোটখাটো অপরাধ হিসেবে দেখে সমাজ। এমনকী সিনেমার মতো জনপ্রিয় গণমাধ্যমে এই বিষয়গুলিকে তুচ্ছ করে বা স্বাভাবিক হিসেবেই দেখানো হয়ে থাকে, সেগুলিকে রোম্যান্টিক বিষয় হিসেবেও দেখানো হয় । এটা সত্যিই অনুশোচনা করার মতো বিষয়।  

"boys will be boys" - এই মনোভাব থেকে অনেকে এই অপরাধগুলিকে দেখে ও ক্ষমা করে দেয়, তার ফলে নির্যাতিতাদের উপর একটি  দীর্ঘস্থায়ী এবং ক্ষতিকর প্রভাব পড়ে। 

যে মামলার পরিপ্রেক্ষিতে এই পর্যবেক্ষণ তা হল,  পূত্রবধূকে ক্রমাগত নির্যাতন করা ও ভয় দেখানোর অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করা হয়। অভিযোগ, তার ছেলে ও স্বামী মিলে পুত্রবধূকে ধর্ষণ করত ও সেই ভিডিও তুলে পর্ণোগ্রাফির সাইটে পোস্ট করে টাকাও রোজগার করত তারা। আর পুরো ঘটনায় সামিল ছিল ওই মহিলাও। নির্যাতিতাকে ভয় দেখানো, অত্যাচার করা, কিছুই করতে বাদ রাখেনি সে। এই মামলায় জামিনের আবেদন করে অভিযুক্ত শাশুড়ি। তার জামিনের আর্জি নাকচ করে দেয় আদালত ও এই পর্যবেক্ষণ সামনে রাখেন বিচারপতি। 

তিনি আরও বলেন, "অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় (একজন মহিলার উপর অত্যাচার বা ধর্ষণের ক্ষেত্রে) অত্যাচারী পুরুষটি যদি নির্যাতিতার স্বামী হয় এবং অন্য পুরুষের মতো একই কাজ করলেও, শুধুমাত্র স্বামী হওয়ার জন্যই সে ছাড়া পেয়ে যায়। আমার বিবেচনায়, একজন পুরুষ একজন পুরুষ। একটি কাজ একটি কাজ। যে কোনও ধর্ষণ,ধর্ষণই।  সেটা যে করেছে সে তার স্বামী হলেও।' 

 অর্থনৈতিক নির্ভরতা এবং সামাজ থেকে একঘরে হয়ে যাওয়ার ভয়ে অনেক মহিলারা অভিযোগ করেন না বলে মনে করে আদালত। তাই  ভারতে মহিলাদের উপর হিংসার প্রকৃত ঘটনার সংখ্যা সম্ভবত নথিভুক্ত তথ্যের চেয়ে অনেক বেশি। পর্যবেক্ষণ আদালতের। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lahek Ali Arrested: 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Ayushman Card Scam : আয়ুষ্মান কার্ড তৈরির নামে কোটি টাকার জমি হাতানো ! অভিযুক্ত এক বিজেপি নেতা সহ ১০ জন
আয়ুষ্মান কার্ড তৈরির নামে কোটি টাকার জমি হাতানো ! অভিযুক্ত এক বিজেপি নেতা সহ ১০ জন
Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget