এক্সপ্লোর

Junagadh Violence: মসজিদ ভাঙার নোটিস, তার পরই ভাইরাল ভিডিও, উত্তপ্ত গুজরাতের জুনাগড়, নিহত ১, আটক ১৭৪

Gujarat News: যদিও এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। দরগার বাইরে দুই ব্যক্তিকে পেটানোর অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে।

নয়াদিল্লি: একমাসের বেশি সময় কেটে গেলেও, এখনও অগ্নিগর্ভ উত্তর-পূর্বের মণিপুর। এবার বিজেপি শাসিত গুজরাতেও ছড়াল হিংসা। মসজিদ ভাঙার নোটিসকে ঘিরে ধুন্ধুমার বাধল জুনাগড়ে (Junagadh Violence)। তাতে এক নাগরিকের মৃত্যু হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন পুলিশের চার জন। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৭৪ জনকে আটক করা হয়েছে। যদিও এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। দরগার বাইরে দুই ব্যক্তিকে পেটানোর অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। তা থেকেই পরিস্থিতিত উত্তাল হয়ে ওঠে বলে অভিযোগ (Gujarat News)। 

গুজরাতের জুনাগড় জেলায় শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে।  জুনাগড় পৌরসভার পুলিশ সুপার এমএ ছাবড়া জানিয়েছেন, গত ১৪ জুন মাজেওয়াড়ি গেটের গেবান শাহ মসজিদকে নোটিস ধরানো হয়।  পাঁচ দিনের মধ্যে সঠিক নথিপত্র জমা দিতে না পারলে মসজিদ ভেঙে ফেলা হবে বলে জানানো হয় নোটিসে। ১৪ তারিখের নোটিস হলেও, মসজিদের গায়ে সেটি লাগানো হয় ১৬ জুন। তাতেই শুক্রবার রাতে মসজিদের কাছে ৫০০-৬০০ জনের জমায়েত হয়। 

এসপি ছাবড়া জানিয়েছেন, ডেপুটি সুপার, তাঁর অধীনস্থ পুলিশকর্মীরদের বিশাল বাহিনী ঘটনাস্থলে গিয়ে ভিড়কে বোঝানোর চেষ্টা করে। তাতে ৪৫ মিনিট ব্যয় হয়। রাস্তার উপর থেকে ভিড় সরানোর চেষ্টাও করা হয়। তাতেই রাত সওয়া ১০টা নাগাদ পুলিশকে লক্ষ্য করে ইট এবং পাথরবৃষ্টি শুরু হয়। ভিড়ের মধ্যে থেকে ধ্বনি দেওয়া শুরু হয়। তাতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।  কাঁদানে গ্যাসের শেল এবং ডাই মার্কার গ্রেনেড ফাটানো হয়। ভিড়ের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে চার জন পুলিশ কর্মী আহত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬২ বছরের এক বৃদ্ধের। পুলিশের দাবি, তিনি ওই ভিড়ের অংশ ছিলেন না। রাস্তার পাশে দাঁড়িয়ে পরিস্থিতি দেখছিলেন। সংঘর্ষের মাঝে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন: Manipur Violence: মধ্যরাতেও আগুন জ্বলল মণিপুরে, থানায় অগ্নিসংযোগের চেষ্টা, কাঁদানে গ্যাস-রবার বুলেট ছুড়ে সামাল

যদিও এই ঘটনায় পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে। কারণ সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে একটি দরগার বাইরে দুই ব্যক্তিকে পেটাতে দেখা যায় দুই পুলিশ কর্মীকে। ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি অবিপি আনন্দ। তবে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, বেশ কয়েক জনকে সারিতে দাঁড় করিয়ে পুলিশ একনাগাড়ে পিটিয়ে চলে। তাতেই এলাকায় উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ উঠছে। যদিও জুনাগড় পুলিশ জানিয়েছে, ওই ভিডিও সম্পর্কে কিছু জানা নেই তাদের। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: জাতিগত শংসাপত্র যাচাইয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
জাতিগত শংসাপত্র যাচাইয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget