এক্সপ্লোর

Gujarat School: ধর্ষণে বাধা দেওয়ায় ৬ বছরের মেয়েকে খুন, স্কুল চত্বরেই ফেলা হল দেহ, গ্রেফতার ৫৫ বছরের অধ্যক্ষ

POCSO Act: গুজরাতের আমদাবাদের একটি স্কুলে এই ঘটনা ঘটেছে।

আমদাবাদ: গুজরাতে প্রধান শিক্ষকের লালসার শিকার হল ছ'বছরের শিশুকন্যা। স্কুলের মধ্যেই শিশুটিকে প্রধান শিক্ষক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। বাধা দেওয়ায় গলা টিপে হত্যা করেন তিনি, স্কুল চত্বরেই একরত্তির দেহ ফেলে দেন। পুলিশের তদন্তে গোটা বিষয়টি সামনে এসেছে। ৫৫ বছর বয়সি ওই প্রধান শিক্ষিককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত অপরাধ স্বীকার করেছেন বলে জানা গিয়েছে। (Gujarat School)

গুজরাতের আমদাবাদের একটি স্কুলে এই ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার স্কুল চত্বর থেকে মেয়েটির দেহ উদ্ধার হয়। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ময়নাতদন্তে দেখা যায়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে শিশুটিকে। এর পর তদন্ত শুরু করে পুলিশ। ১০ জনের একটি তদন্তকারী দল তৈরি করা হয়। (POCSO Act)

মেয়েটির মা পুলিশকে জানান, প্রধান শিক্ষক গোবিন্দ নটের সঙ্গেই রোজ স্কুলে যেত মেয়ে।  এর পর প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, ওই দিন মেয়েটিকে স্কুলে নামিয়ে দিয়ে একটি কাজে বেরিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর এই দাবি যুক্তিযুক্ত বলে মনে হয়নি পুলিশের। গোবিন্দের ফোন ঘেঁটে লোকেশন বের করলে দেখা যায়, ওই দিন দেরিতে স্কুলে এসেছিলেন তিনি। এর পর জিজ্ঞাসাবাদে ভেঙে পড়েন তিনি, অপরাধ স্বীকার করেন। 

পুলিশ আধিকারিক রাজদীপ সিংহ ঝালা জানিয়েছেন, ঘটনার দিন সকাল ১০টা বেজে ২০ মিনিটে মেয়েটিকে বাড়ি থেকে গাড়িতে তোলেন তিনি। মেয়েটির মা ছিলেন সাক্ষী। কিন্তু মেয়েটি স্কুলে পৌঁছয়নি বলে জানান স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে মেয়েটির সহপাঠীরা। পরে জানা যায়, মেয়েটির উপর যৌন নির্যাতন চালান অভিযুক্ত। মেয়েটি চিৎকার করলে মুখ চেপে ধরেন এবং শ্বাসরোধ করে খুন করেন।

এর পর গাড়িতে মেয়েটির দেহ রেখেই স্কুলে পৌছন অভিযুক্ত প্রধান শিক্ষক। বিকেল ৫টা নাগাদ স্কুলের পিছনের অংশে দেহটি ফেলে দেন। মেয়েটির স্কুলব্যাগ এবং জুতো রেখে দেন শ্রেণিকক্ষের বাইরে। প্রথমে গোটা বিষয়টি অস্বীকার করলেও, অভিযুক্ত দোষ স্বীকার করে নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার আওতায়, যৌন নির্য়াতন থেকে শিশু সুরক্ষা আইনে (POSCO) মামলা দায়ের হয়েছে।

গুজরাতের শিক্ষামন্ত্রী কুবের দিন্দোর জানিয়েছেন, এই ঘটনা সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক। তদন্তে যাতে কোনও ফাঁক না থাকে, নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। অপরাধ প্রমাণ হলে কড়া শাস্তিপ্রদানের আশ্বাস দেওয়া হয়েছে পরিবারকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক
'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক
News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget