এক্সপ্লোর

Gujrat Water Tank Collapsed: ২১ কোটির জলের ট্যাঙ্ক ! পরীক্ষা করতে গিয়েই বিপত্তি, উদ্বোধনের আগেই ভাঙল হুড়মুড়িয়ে

Surat Water Tank: জলের ট্যাঙ্কের কতটা ক্ষমতা, তা পরীক্ষা করার জন্যই ইঞ্জিনিয়াররা সুবিশাল এই ট্যাঙ্ক জলপূর্ণ করেছিলেন । আর তাতেই ঘটে বিপত্তি। উদ্বোধন হওয়ার আগেই হুড়মুড় করে ভেঙে পড়ল।

Gujrat Water Tank Collapsed: ২১ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল জলের ট্যাঙ্ক। ৩৩টি গ্রামে এই ট্যাঙ্ক থেকেই পৌঁছে যাওয়ার কথা ছিল জলের। কিন্তু সেই জলের ট্যাঙ্কই ভেঙে পড়ল প্রথম দিনেই। এই ঘটনায় ইতিমধ্যেই গুজরাত পুলিশ ইতিওধ্যেই মামলা দায়ের করেছে। এমনকি এই ঘটনার পর ধরপাকড়ও শুরু করা হয়েছে পুলিশের তরফে। Gaipagla Group Water Supply Scheme- এর গর্ব হতে চলেছিল প্রচুর অর্থ ব্যয় করে নির্মাণ করা এই জলের ট্যাঙ্কটি। তার পরিবর্তে গুজরাত প্রশাসনের কাছে একপ্রকার লজ্জা হয়ে দাঁড়িয়েই শুরুতেই এই জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনা।          

গত ১৯ জানুয়ারি ১৫ মিটার উঁচু এই জলের ট্যাঙ্ক পরীক্ষা করার জন্য ভর্তি করেছিলেন ইঞ্জিনিয়াররা। তারকেশ্বর গ্রামে রয়েছে এই জলের ট্যাঙ্ক। আসলে এই জলের ট্যাঙ্কের কতটা ক্ষমতা, তা পরীক্ষা করার জন্যই ইঞ্জিনিয়াররা সুবিশাল এই ট্যাঙ্ক জলপূর্ণ করেছিলেন । আর তাতেই ঘটে বিপত্তি। উদ্বোধন হওয়ার আগেই হুড়মুড় করে ভেঙে পড়েছে ওই বিশাল আয়তনের ট্যাঙ্ক। ৯ লক্ষ লিটার জল ভরা ছিল ওই ট্যাঙ্কে। আর মুহূর্তেই তা ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। অত বড় ট্যাঙ্কে জল ভরার পরেই যে তা হুড়মুড় করে ভেঙে পড়ে যাবে, তা কল্পনা করেননি কেউই।             

চোখের সামনে অত বড় জলের ট্যাঙ্ক ভেঙে বিপুল পরিমাণে জল বেরিয়ে আসায়, একপ্রকার জলোচ্ছ্বাস তৈরি হয়েছিল ওই এলাকায়। জলের ট্যাঙ্ক আচমকা ভেঙে পড়ায় তিনজন শ্রমিকও আহত হয়েছিল। গোটা এলাকায় যেন খোঁড়াখুঁড়ির কাজ করা হয়েছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্টিলের টুকরো, পাথরের বড় বড় টুকরো। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারাও। তাঁদের অভিযোগ, নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি করা হয়েছিল জলের ট্যাঙ্কটি। তাই জন্যই এই পরিণতি হয়েছে।                       

নির্মাণের পর উদ্বোধনের আগেই ভেঙে গিয়েছে সুবিশাল জলের ট্যাঙ্ক। নিঃসন্দেহে এ ঘটনা লজ্জার। ঠিক কতটা নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল এই জলের ট্যাঙ্ক নির্মাণে, তা নিয়েই উঠছে প্রশ্ন। কারা এর পিছনে রয়েছে, কী কী সামগ্রী ব্যবহার করা হয়েছে, কেন এই জলের ট্যাঙ্ক এত তাড়াতাড়ি ভেঙে গেল - এই দিকগুলি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। সেই সঙ্গে চলছে ধরপাকড়ও।                   

সেরা শিরোনাম

Rejinagar By Elections: Gyanesh Kumar: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়িয়ে পথে নামল INDI জোট
Gyanesh Kumar: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়িয়ে পথে নামল INDI জোট
SIR Row: ‘জ্ঞানেশ নন, বিজেপি-কে জেতাচ্ছেন গণেশ’, দাবি সম্বিত পাত্রের, পাল্টা বিরোধীদের
‘জ্ঞানেশ নন, বিজেপি-কে জেতাচ্ছেন গণেশ’, দাবি সম্বিত পাত্রের, পাল্টা বিরোধীদের
ABP Ananda Top 10, 6 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 6 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Gyanesh Kumar Resignation Demands: ‘ভোটচোর গদ্দি ছোড়’, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পথে I.N.D.I.A শিবির, পুলিশে ছয়লাপ রাজধানী, উত্তেজনা চরমে
‘ভোটচোর গদ্দি ছোড়’, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পথে I.N.D.I.A শিবির, পুলিশে ছয়লাপ রাজধানী, উত্তেজনা চরমে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget