এক্সপ্লোর

Gunman Attack:টেক্সাসের শপিং মলে বন্দুকবাজের হামলা, হত ৯

Bloodbath In Texas: বন্দুকবাজের হামলায় ফের রক্তাক্ত মার্কিন মুলুক। টেক্সাসের ডালাসে শপিং মলে এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল ৯ জনের।৭ জন জখম হয়েছেন।

ডালাস(টেক্সাস): বন্দুকবাজের হামলায় (Gunman Attack) ফের রক্তাক্ত মার্কিন মুলুক (US)। টেক্সাসের (Texas) ডালাসে শপিং মলে এলোপাথাড়ি গুলিতে (Bullet) মৃত্যু হল ৯ জনের। ৭ জন জখম হয়েছেন। গতকাল দুপুরে ডালাসের ওই শপিং মলে (Shopping Mall) গুলি চলে। উইক এন্ডে ভালই ভিড় ছিল। একের পর এক গুলির আওয়াজে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় হামলাকারীরও। হামলার কারণ স্পষ্ট নয়।

কী ঘটেছে?
প্রাথমিক ভাবে যা শোনা যাচ্ছে, তাতে কিছুটা অদ্ভুতভাবেই বন্দুকবাজের হামলার খবর পায় পুলিশ। আসলে ঘটনার সময় শপিং মলে উপস্থিত ছিলেন এক পুলিশ অফিসার। হঠাতই বুলেটের আওয়াজ শুনতে পান। টেক্সাসের পুলিশ বিভাগের প্রধান ব্রায়ান হার্ভের কথায়, 'গুলির আওয়াজ শুনে সে দিকেই ছুটে যান তিনি। বন্দুকবাজের সঙ্গে গুলির লড়াইও চলে তাঁর। পরে বন্দুকবাজকে নিকেশও করেন তিনি।' জখমদের চিকিৎসার জন্য অ্যাম্বুল্যান্সও ডাকেন ওই পুলিশ অফিসার। সূত্রের খবর, জখমদের মধ্যে ৫ বছরের শিশুও রয়েছে। একটি ভিডিওয় দেখা যায়, শপিং মলের বাইরে অন্তত তিনটি দেহ পড়ে রয়েছে। গুলির আওয়াজ শুনতেই দোকানি এবং ক্রেতা যে যেখানে পারেন, লুকিয়ে পড়েন। ঠিক ক'জন বন্দুকবাজ এই ঘটনায় জড়িত, প্রাথমিক ভাবে তা নিয়ে ধন্দ দেখা দিয়েছিল। পরে পুলিশের তরফে জানানো হয়, এক জনই হামলা চালিয়েছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট 'মর্মান্তিক ঘটনায়' শোকপ্রকাশ করেন। শোকপ্রকাশ করেছেন এলাকাবাসী। এই ধরনের ঘটনা মার্কিন মুলুকে অবশ্য নতুন নয়। নতুন বছরের গোড়াতেই বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হয়েছিল লস অ্যাঞ্জেলিসের মন্টেরি পার্ক।

আগেও রক্তাক্ত...
ডাউনটাউন লস অ্যাঞ্জেলিস থেকে অন্তত ৭ কিলোমিটার দূরে মন্টেরি পার্ক শহরে চিনা নতুন বছর উদযাপনে উপলক্ষ্যে দুদিন ধরে কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছিলেন। প্রাথমিক ভাবে উঠে আসে, অভিযুক্ত বন্দুকবাজ সম্ভবত কোনও পুরুষ। তবে সে ধরা পড়েছে নাকি মুক্ত, সেটি নিয়ে বেশ কিছুক্ষণ ধন্দ ছিল। লস অ্যাঞ্জেলিস কাউন্টি শেরিফের ডিপার্টমেন্টের দাবি, মন্টেরি পার্কের কাছে চিনা নববর্ষ উপলক্ষ্যে জড়ো হয়েছিলেন বহু মানুষ। সেখানেই আচমকা এলোপাথাড়ি গুলি চালায় বন্দুকবাজেরা। পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ হন ১৬ জন। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় শুরু হয় তল্লাশি। সোশ্যাল মিডিয়া ফুটেজে দেখা যায়, যন্ত্রণায় কাতরাতে থাকা জখমদের অ্যাম্বুল্যান্সের স্ট্রেচারে তোলা হচ্ছে। চার দিকে হইচই, শোরগোল। দিশাহারা মানুষজন। যে যে দিকে পারছেন, পালাচ্ছেন।ফের একই ধরনের ঘটনা আরও একবার আমেরিকার আগ্নেয়াস্ত্র আইন নিয়ে প্রশ্ন তুলে দিল।

আরও পড়ুন:জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

 

সেরা শিরোনাম

News Live Updates: সকাল সকাল অ্যাকশনে ইডি, পাঁচ জায়গায় তল্লাশি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা? বর্তমান সিগনেটরি কে? জানতে চান আধিকারিকরা
সকাল সকাল অ্যাকশনে ইডি, পাঁচ জায়গায় তল্লাশি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা? বর্তমান সিগনেটরি কে? জানতে চান আধিকারিকরা
Strait Of Hormuz : হরমুজ প্রণালী অতিক্রম করার পথে একাধিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কী ক্ষয়ক্ষতি ?
হরমুজ প্রণালী অতিক্রম করার পথে একাধিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কী ক্ষয়ক্ষতি ?
Jagannath Rath Yatra 2026: ‘ইচ্ছেমতো দিনে রথযাত্রা নয়’, ISKCON-কে কড়া বার্তা পুরীর গজপতি মহারাজার
‘ইচ্ছেমতো দিনে রথযাত্রা নয়’, ISKCON-কে কড়া বার্তা পুরীর গজপতি মহারাজার
Hyderabad News: ইঞ্জেকশনে টয়লেট ক্লিনার ভরে স্যালাইনে মিশিয়ে দিলেন স্ত্রী, বেঘোরে মৃত্যু স্বামীর, নেপথ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক
ইঞ্জেকশনে টয়লেট ক্লিনার ভরে স্যালাইনে মিশিয়ে দিলেন স্ত্রী, বেঘোরে মৃত্যু স্বামীর, নেপথ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget