এক্সপ্লোর

Gurmeet Ram Rahim Singh: দুই শিষ্যাকে ধর্ষণে জেল, আবারও জেল থেকে 'ছুটি' পেলেন রাম রহিম, নির্বাচনের ঠিক আগে

Dera Sacha Sauda: হরিয়ানার সিরসায় ডেরা-র আশ্রমে দুই মহিলা শিষ্যাকে ধর্ষণের দায়ে ২০ বছরের জেল হয় রাম রহিমের।

নয়াদিল্লি: অক্টোবর মাসে বিধানসভা নির্বাচন হরিয়ানায়, তার আগে ফের 'ছুটি' নিয়ে জেল থেকে বেরিয়ে এলেন গুরমিত রাম রহিম সিংহ। ২১ দিনের প্যারোল মঞ্জুর হয়েছে ডেরা সাচা সওদা প্রধানের। মঙ্গলবার সকালেই জেল থেকে বেরিয়ে এসেছেন তিনি।  সকাল ৬.৩০টা নাগাদ রোহতকের সুনারিয়া জেল থেকে বেরিয়ে আসেন। আপাতত উত্তরপ্রদেশের বাগপতে ডেরার আস্তানায় তিনি থাকবেন বলে জানা গিয়েছে। এদিন সকালে বিলাসবহুল গাড়ির কনভয় জেলে ঢোকে। গাড়িতে চেপে, ভিভিআইপি ফটক দিয়ে বেরিয়ে যান রাম রহিম। (Gurmeet Ram Rahim Singh)

হরিয়ানার সিরসায় ডেরা-র আশ্রমে দুই মহিলা শিষ্যাকে ধর্ষণের দায়ে ২০ বছরের জেল হয় রাম রহিমের। পাশাপাশি, একাধিক খুনের মামলাও রয়েছে তাঁর বিরুদ্ধে। কিন্তু বারং বার আদালত থেকে প্যারোল আদায় করে নিয়েছেন তিনি। বার বার তাঁর প্যারোল এবং ছুটির আবেদন মঞ্জুর করা নিয়ে পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে আবেদনও জমা পড়ে। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে রাজ্যের সর্বোচ্চ আদালত। রাম রহিমের ২১ দিনের 'ছুটি' মঞ্জুর করা হয়। (Dera Sacha Sauda)

রাম রহিমের প্যারোল এবং ছুটি'র বিরোধিতা করে আদালতে আবেদন জানিয়েছিল শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি। কিন্তু আদালত জানায়, কোনও রকম স্বেচ্ছাচারিতা এবং পক্ষপাতিত্ব ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরই এ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার রয়েছে। হরিয়ানা কারা বিভাগের উপর রাম রহিমের 'ছুটি' মঞ্জুরটি ছেড়ে দেয় আদালত। শেষ পর্যন্ত জেল থেকে বেরিয়ে এলেন রাম রহিম।

আরও পড়ুন: RG Kar News: আরজি কর কাণ্ডে সরব বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত, CBI তদন্তের 'আশা' অভিনেত্রীর

শুধুমাত্র ধর্মগুরু হিসেবেই নয়, রাজনৈতিক ভাবেও প্রভাব-প্রতিপত্তি রয়েছে রাম রহিমের। তাই হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে তাঁর 'ছুটি' মঞ্জুর হওয়া নিয়ে প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, বার বার কোন যুক্তিতে রাম রহিম জেলের বাইরে বেরিয়ে আসছেন, প্রশ্ন উঠছে তা নিয়েও। এ নিয়ে সমালোচনায় সরব হয়েছেন অনেকেই। যদিও ১৫ অগাস্ট জন্মদিন পালন করতেই রাম রহিম 'ছুটি' নিয়েছেন বলে ডেরা-সূত্রে জানা যাচ্ছে।

এর আগে, চলতি বছরের জানুয়ারি মাসে ৫০ দিনের প্যারোলে জেল থেকে বেরিয়ে আসেন রাম রহিম। ২০২৩ সালের নভেম্বর মাসে ২১ দিনের, সেবছর জুলাই মাসে ৪০ দিন, ২০২৩ সালের জানুয়ারি মাসে ৩০ দিন, ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে ৮৩ দিনের প্যারোলে জেল থেকে বেরিয়ে আসেন রাম রহিম।  ২০২৩ সালে ৪০ দিনের প্যারোলে বেরিয়ে তরোয়াল দিয়ে পেল্লাই কেকও কাটতে দেখা যায় তাঁকে। গত দু'বছরে আট বার প্যারোল এবং 'ছুটি'তে জেল থেকে বেরিয়ে আসেন তিনি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bihar News : মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু বিহারে
মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু বিহারে
West Bengal News Live : আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?

ভিডিও

SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget