এক্সপ্লোর

গাঁধী, গডসের মতাদর্শ পাশাপাশি চলতে পারে না, জেডি (ইউ) থেকে বহিষ্কারের পর নীতীশকে তোপ প্রশান্ত কিশোরের, উন্নয়ন নিয়েও কটাক্ষ

মুখ্যমন্ত্রীকে টার্গেট করে প্রশান্ত বলেছেন, নীতীশজী সবসময় বলেন, তিনি গাঁধীজি, জয়প্রকাশ নারায়ণ, লোহিয়ার আদর্শ ছাড়তে পারবেন না। তাহলে তিনি কী করে গডসের আদর্শ সমর্থনকারীদের সঙ্গে থাকতে পারেন! দুটো তো একসঙ্গে চলতে পারে না।

পটনা: জেডি (ইউ) থেকে বহিষ্কারের পর নীতীশ কুমারকে নিশানা করে প্রশান্ত কিশোরের বিস্ফোরক অভিযোগ। বিহারে ক্ষমতাসীন জেডি (ইউ)-বিজেপি জোট সরকারের উন্নয়ন মডেল নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বিজেপির সঙ্গে জোট বহাল রেখে ক্ষমতায় থাকার জন্য নীতীশকে আদর্শের প্রশ্নে আপসের অভিযোগে কাঠগড়ায় তুলেছেন প্রশান্ত। ভোট-কৌশল রচনাকারী প্রশান্ত বলেছেন, নীতীশকে স্পষ্ট করতে হবে, তিনি মহাত্মা গাঁধীর আদর্শ মানেন না নাথুরাম গডসের সমর্থকদের দর্শনে বিশ্বাস করেন? সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরোধিতায় বরাবর সরব প্রশান্ত। এজন্যই দলের রাজ্যসভা সদস্য পবন বর্মার পাশাপাশি প্রশান্তকেও জেডি (ইউ) থেকে বহিষ্কার করেন নীতীশ। আজ পটনায় বাত বিহার কী নামে এক প্রচার অভিযানের কথা জানান তিনি। ২০ ফেব্রুয়ারি শুরু হবে তার। মুখ্যমন্ত্রীকে টার্গেট করে প্রশান্ত বলেছেন, নীতীশজী সবসময় বলেন, তিনি গাঁধীজি, জয়প্রকাশ নারায়ণ, লোহিয়ার আদর্শ ছাড়তে পারবেন না। তাহলে তিনি কী করে গডসের আদর্শ সমর্থনকারীদের সঙ্গে থাকতে পারেন! দুটো তো একসঙ্গে চলতে পারে না। আপনি বিজেপির সঙ্গে থাকতে চাইলে আমার তাতে কোনও সমস্যা নেই, কিন্তু দু নৌকোয় পা দিয়ে চলা যায় না। এ নিয়ে আমার ও নীতীশজির অনেক আলোচনা হয়েছে। ওনার ভাবনাচিন্তা একরকম, আমার ভাবনা আমার মতো। গডসে আর গাঁধীজীর আদর্শের সহাবস্থান হতে পারে না, এ নিয়ে ওনার সঙ্গে আমার মতপার্থক্য হয়েছে। দলের নেতা হিসাবে আপনাকে বলতে হবে, আপনি কোন দিকে। পাশাপাশি নীতীশ সরকারের উন্নয়ন মডেল সম্পর্কেও কটাক্ষ করে প্রশান্ত ২০০৫ সালে বিহার দেশের গরিবতম রাজ্য ছিল, আজও তাই আছে বলে দাবি করেছেন। প্রশান্ত বলেন, গত ১৫ বছরে বিহারে উন্নয়ন হয়েছে বটে, কিন্তু তার গতি যেমনটা হওয়া উচিত ছিল, ততটা নয়। বিহারে শিক্ষার বেহাল দশা রয়েছে বলে অভিযোগ করে সেজন্য মুখ্যমন্ত্রীর প্রশংসা করে প্রশান্ত বলেন, উনি স্কুলছাত্রীদের বিনামূল্যে সাইকেল বিলি করেছেন, কিন্তু রাজ্যে শিক্ষার মান বাড়াননি। যদিও তাঁকে বহিষ্কারের সিদ্ধান্তের ব্যাপারে প্রশান্তের বক্তব্য, নীতীশজীর সঙ্গে আমার এখনও ভাল সম্পর্ক আছে। ওনার প্রতি আমি গভীর শ্রদ্ধাশীল। ওনার সিদ্ধান্ত নিয়ে কোনও প্রশ্ন করব না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget