এক্সপ্লোর

নাগরিকত্বের প্রতিশ্রুতি দেওয়া হলে বাংলাদেশের অর্ধেক মানুষই দেশ ছেড়ে ভারতে চলে আসবে, কে দায়িত্ব নেবে? বললেন কেন্দ্রীয় মন্ত্রী

পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের কয়েকটি অত্যাচারিত সম্প্রদায়ের জন্য মানবিক কারণেই সিএএ করা হয়েছে বলে সওয়াল করে রেড্ডি অভিযোগ করেন, কিছু লোক অবশ্য ওই দেশগুলির মুসলিমদেরও এ দেশের নাগরিকত্ব দেওয়ার জন্য আসরে নেমেছে।

নয়াদিল্লি: ভারতের নাগরিকত্বের প্রতিশ্রুতি দেওয়া হলে বাংলাদেশের অর্ধেক মানুষই দেশ ছেড়ে দেবে বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডির। হায়দরাবাদে সন্ত রবিদাস জয়ন্তী পালন অনুষ্ঠানে রেড্ডি সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) –এর বিরোধিতা করায় তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, বলেন, উনি প্রমাণ করুন কী করে এই আইন ১৩০ কোটি ভারতবাসীর স্বার্থবিরোধী হয়! রেড্ডির বক্তব্য, ভারত বাংলাদেশিদের এ দেশের নাগরিকত্ব নেওয়ার প্রস্তাব দিলে অর্ধেক বাংলাদেশ খালি হয়ে যাবে। অর্ধেক বাংলাদেশিই ভারতে চলে আসবে। ওদের দায়িত্ব কে নেবেন, রাহুল গাঁধী না কেসিআর?’ ওই দুজনকে আক্রমণ করে রেড্ডি বলেন, ওঁরা অনুপ্রবেশকারীদের জন্য নাগরিকত্ব চান। সেইসঙ্গে বলেন, সিএএ-তে একটিও যদি ১৩০ কোটি ভারতবাসীর একজনের বিরুদ্ধেও একটি শব্দ থাকে, তবে ভারত সরকার তা খতিয়ে দেখতে তৈরি তবে পাকিস্তানি বা বাংলাদেশি মুসলিমদের জন্য নয়। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের কয়েকটি অত্যাচারিত সম্প্রদায়ের জন্য মানবিক কারণেই সিএএ করা হয়েছে বলে সওয়াল করে রেড্ডি অভিযোগ করেন, কিছু লোক অবশ্য ওই দেশগুলির মুসলিমদেরও এ দেশের নাগরিকত্ব দেওয়ার জন্য আসরে নেমেছে। টিআরএস, তাদের ‘বন্ধু দল’ এআইএমআইএমকে কটাক্ষ করে কেসিআরের দল ভোটব্যাঙ্ক রাজনীতিতে মদত দিচ্ছে বলেও অভিযোগ করেন রেড্ডি। বলেন, টিআরএস, মুখ্যমন্ত্রীকে (কেসিআর) অনুরোধ করছি। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, সিএএ-তে এদেশের ১৩০ কোটি মানুষের একজনও ক্ষতিগ্রস্ত হবেন, এটা প্রমাণ করে দেখান। উদ্বাস্তু ও অনুপ্রবেশকারীদের কখনই এক সারিতে বসানো যায় না বলে দাবি করে কংগ্রেসের মতো দলগুলি বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব চাইছে বলে অভিযোগ করেন তিনি। রেড্ডির মতে, ভোটার আইডি কার্ড, আধার বা রেশন কার্ডের মতো নথিপত্র ও কোনও সুযোগসুবিধা ছাড়াই কিছু শরণার্থী গত ৪০ বছর ধরে ভারতে বসবাস করছেন।

সেরা শিরোনাম

Bangladesh Unrest : ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
Musk On Jensen Huang: জেনসেন হুয়াংয়ের প্রশংসায় ইলন মাস্ক, তবে এবার কি তাঁকে দেখা যাবে টেসলা বা স্পেসএক্সে?
জেনসেন হুয়াংয়ের প্রশংসায় ইলন মাস্ক, তবে এবার কি তাঁকে দেখা যাবে টেসলা বা স্পেসএক্সে?
Akhilesh Yadav: অখিলেশ যাদবের রোড শোয়ে ফুল ছড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু BJP নেতার ছেলের
অখিলেশ যাদবের রোড শোয়ে ফুল ছড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু BJP নেতার ছেলের
Cyclone Akvan : দুর্যোগের মুখে বাঙালির প্রিয় পুরী, দুর্যোগ শুরু পশ্চিমবঙ্গেও, আসছে বড় ধাক্কা ?
দুর্যোগের মুখে বাঙালির প্রিয় পুরী, দুর্যোগ শুরু পশ্চিমবঙ্গেও, আসছে বড় ধাক্কা ?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget