এক্সপ্লোর

Harda Firecracker Factory Blast: মধ্যপ্রদেশে বাজি কারখানায় তীব্র বিস্ফোরণ, আগুনে ভস্মীভূত ৫০টি বাড়ি, কেঁপে উঠল পাশের জেলাও

Madhya Pradesh Blast: বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে, হরদার সংলগ্ন সিওনি মালওয়া এবং নরেন্দ্রপুরমেও বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সেখানকার বাড়িঘরও কেঁপে ওঠে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

ভোপাল: মধ্যপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত কমপক্ষে ৫০টি বাড়ি। এখনও পর্যন্ত ছ'জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতের সংখ্যা ৬০। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। তবে তাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। (Harda Firecracker Factory Blast)

মধ্যপ্রদেশের হরদা জেলার বৈরাগড় গ্রামের ঘটনা। মঙ্গলবার সেখানে একটি বাজি কারখানায় তীব্র বিস্ফোরণ ঘটে এদিন। স্থানীয়রা জানিয়েছেন, পর পর বেশ কয়েক বার তীব্র বিস্ফোরণের শব্দ কানে আসে। এর পর আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। বাজি কারখানার সংলগ্ন একাধিক বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় ৫০টি বাড়ি। (Madhya Pradesh Blast)

বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে, হরদার সংলগ্ন সিওনি মালওয়া এবং নরেন্দ্রপুরমেও বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সেখানকার বাড়িঘরও কেঁপে ওঠে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। মধ্যপ্রদেশের মুখ্য়মন্ত্রী মোহন যাদব ইতিমধ্যেই জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, মন্ত্রী উদয়প্রতাপ সিংহ এবং শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছচ্ছেন। 

আরও পড়ুন: Anti-Cheating Bill: পরীক্ষায় নকল করলে ১০ বছর জেল, ১ কোটি পর্যন্ত জরিমানা, নয়া বিল কেন্দ্রের

বিস্ফোরণের পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ভোপাল মেডিক্যাল কলেজ এবং ইন্দৌরের হাসপাতালগুলিতেও উচ্চ সতর্কতা জারি হয়েছে। আগুনে পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসায় তৎপরতা শুরু হয়েছে সেখানে। ঘটনাস্থলে পৌছেছে দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বেতুলের কালেক্টর নরেন্দ্রকুমার সূর্যবংশী,  চিফ মেডিক্যাল অ্যান্ড হেল্থ অফিসার রবিকান্ত উইকে জানিয়েছেন, মেডিক্যাল টিম এবং একাধিক অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে ঘটনাস্থলে। 

বেতুল থেকে হরদায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলও পৌঁছেছে। পুলিশ, স্ট্রেচার, কম্প্রেসর মেশিনও পাঠানো হয়েছে ঘটনাস্থলে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশের উপস্থিতিতে চলছে উদ্ধারকার্য। তবে ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা গিয়েছে। আশেপাশের রাস্তাঘাটও আপাতত খালি করে দিয়েছে। কী থেকে এমন বিস্ফোরণ ঘটল, ওই বাজি কারখানায় কী এমন ছিল, যা থেকে এমন তীব্র বিস্ফোরণ, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
BJP News : কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget