এক্সপ্লোর

হাথরসকাণ্ড: রিপোর্ট জমা করতে আরও ১০ দিন সময় সিটকে

ইতিমধ্যেই সিটের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে হাথরসের পুলিশ সুপার ও ডিএসপি সহ সাত পুলিশকর্মীকে সাসপেন্ড করেছেন যোগী আদিত্যনাথ...

লখনউ: হাথরসকাণ্ডের তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট)-কে আরও ১০ দিন সময় দিল উত্তরপ্রদেশ সরকার। আজই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে রিপোর্ট পেশের কথা ছিল সিটের। তদন্তে আরও কিছু সূত্র উঠে আসায় তিন সদস্যের বিশেষ তদন্তকারী দলকে আরও ১০ দিন সময় দেওয়া হয়েছে। হাথরসকাণ্ডে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে গঠিত হয় সিট।

ইতিমধ্যেই সিটের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে হাথরসের পুলিশ সুপার ও ডিএসপি সহ সাত পুলিশকর্মীকে সাসপেন্ড করেছেন যোগী আদিত্যনাথ। ওই পুলিশকর্মীদের পলিগ্রাফ ও নারকো টেস্টের সুপারিশও দেওয়া হয়েছে।

নির্যাতিতার পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেছে সিট। এর জন্য তারা গ্রামে তিনদিন ছিল। পাশাপাশি, শনিবারই, এই ঘটনার সিবিআই তদন্তের সুপারিশও করেছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।

এদিকে, হাথরসকাণ্ডে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে হলফনামা উত্তরপ্রদেশ সরকারের। সর্বোচ্চ আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের আর্জি। উত্তরপ্রদেশ সরকারের আবেদনে উল্লেখ, রাজ্য সরকারের বদনাম করার জন্য বিভ্রান্তিমূলক প্রচার চালানো হচ্ছে। নিরপেক্ষ তদন্তকে প্রভাবিত করাই এর উদ্দেশ্য।

পাশাপাশি, সুপ্রিম কোর্টে পেশ করা হলফনামায় যোগী সরকারের দাবি, নির্যাতিতার মৃত্যুর পর হিংসাত্মক ঘটনা এড়াতেই মা-বাবার সঙ্গে কথা বলে রাতেই সত্কার করা হয়।

সম্প্রতি, ফরেন্সিক রিপোর্টে দাবি করা হয়েছে, এমন নির্দিষ্ট প্রমাণ মেলেনি যা থেকে প্রমাণিত হয় যে নিহত তরুণী ধর্ষিতা হয়েছিলেন। জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজের ওই রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশও করে যোগী প্রশাসন।

গতকালের শুনানিতে হাথরসকাণ্ডকে চমকে দেওয়ার মতো ঘটনা, অত্যন্ত অস্বাভাবিক ব্যাপার ও ভয়ঙ্কর ও বিরল ঘটনা -- হিসেবে উল্লেখ করে শীর্ষ আদালত।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
Gyanesh Kumar: দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পুলিশ, ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা ছিল
দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পুলিশ, ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা ছিল
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা
অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা
Tushar Gandhi: পুলিশের হাতে আটক মহাত্মা গাঁধীর প্রপৌত্র, অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার অভিযোগ, ককরোচদের সমর্থনে আন্দোলনে নামছিলেন
পুলিশের হাতে আটক মহাত্মা গাঁধীর প্রপৌত্র, অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার অভিযোগ, ককরোচদের সমর্থনে আন্দোলনে নামছিলেন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget