এক্সপ্লোর

Heart Attack : কর্ণাটকে হার্ট অ্যাটাকে মৃতদের মধ্যে অনেকেই ক্যাব বা অটো ড্রাইভার, কেন হল এমনটা?

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও স্পষ্ট করে বলেন, কেন হাসানে হঠাৎ হৃদরোগে মৃতদের এক-তৃতীয়াংশই অটো ও ক্যাব চালক।

 বেঙ্গালুরু: চলতি বছরের মে এবং জুন মাসে  কর্ণাটকের হাসান জেলায় হৃদরোগে  একের পর এক মৃত্যুর ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে। সব থেকে আশ্চর্যের বিষয় হল, হদরোগে মৃতদের বেশিরভাগই ৪৫ এর কম বয়সী। এবার আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এল । নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত তথ্য অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে যাঁরা আকস্মিকভাবে মারা গিয়েছেন, তাঁদের মধ্যে প্রায় ৩০ শতাংশ মানুষই পেশায় অটো এবং ক্যাব চালক। রাজ্য সরকার নিযুক্ত একটি তদন্ত কমিটির রিপোর্টে সামনে এসেছে এই তথ্য। তরুণদের মধ্যে  আকস্মিক হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনার মধ্যেই এই তথ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। ভয়ে এই পেশায় থাকা অনেক মানুষই।  বেঙ্গালুরুর শ্রী জয়দেব ইনস্টিটিউট অফ কার্ডিওভাসকুলার সায়েন্সেসের ডিরেক্টর ডঃ কে এস রবীন্দ্রনাথের নেতৃত্বে গঠিত হয়েছিল এই কমিটি।  ৪০ দিনের মধ্যে হার্ট অ্যাটাকে ২৪ জনের মৃত্যুর কারণ খতিয়ে দেখার দায়িত্ব ছিল এই কমিটির। 

এই কমিটি নিশ্চিত করেছে ২৪ জনের মধ্যে ১০ জনের ক্ষেত্রে ইসিজি রিপোর্ট দেখে স্পষ্ট হয়েছে,  মৃত্যুর কারণ হৃদরোগই। এদের মধ্যে তিনজনের হৃদরোগের ইতিহাস ছিল। এর মধ্যে একজনের আগে বাইপাস সার্জারিও হয়েছিল।  একজন পূর্বে অ্যাঞ্জিওপ্লাস্টি করান। আরেকজন ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথিতে আক্রান্ত ছিলেন। এই ১০ টি সম্ভাব্য হৃদরোগজনিত মৃত্যুর মধ্যে অন্তত আটটি ক্ষেত্রে দেখা গিয়েছে, এঁরা নিয়মিত মদ্যপান করতেন।  ছয়টি ক্ষেত্রে দেখা গিয়েছে , এঁরা ধূমপান করতেন।  বাকি চার চারজনের মধ্যে একজনের আগে থেকেই দীর্ঘস্থায়ী কিডনি রোগ ছিল। আরেকজনের আগে সড়ক দুর্ঘটনা ঘটেছিল। আরেকজনের তীব্র গ্যাস্ট্রোএন্টেরাইটিস ছিল। এছাড়াও সন্দেহ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারেন।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও স্পষ্ট করে বলেন  "আমরা তথ্য বিশ্লেষণ করেছি, মৃতদের মধ্যে ১৪ জনের বয়স ৪৫ বছরের কম, যাদের মধ্যে ১৯, ২১ এবং ২৩ এবং ১০ জনের বয়স ৪৫ বছরের বেশি। কিন্তু গত বছরের মে এবং জুনের তুলনা করলে, মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়নি।" তিনি আরও বলেন, মৃতদের মধ্যে প্রায় ৩০% অটো এবং ক্যাব চালক ছিলেন। তাদের অনেকেই হাসানের বাসিন্দা ছিলেন কিন্তু বেঙ্গালুরুতে থাকতেন । এই মৃত্যুগুলির সঙ্গে তাঁদের জীবনধারা এবং পেশাগত চাপ যুক্ত বলে মনে করছেন তিনি। তিনি উল্লেখ করেন, অনেকের ক্ষেত্রেই গাড়ি চালানোর সময় দীর্ঘ সময় বসে থাকা, অনিয়মিত খাদ্যাভ্যাস, ধূমপান, শারীরিক কার্যকলাপের অভাব, মানসিক চাপ এবং কম ঘুম, এদের শারীরিক সমস্যার কারণ হয়ে থাকতে পারে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jalpaiguri News: তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, 'প্রতিবাদে মানসিক অত্যাচার..বেতন বন্ধ
তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, 'প্রতিবাদে মানসিক অত্যাচার..বেতন বন্ধ", ভয়াবহ অভিযোগে শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী
Abhishek Banerjee Sevashray : সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ', ক্যাম্পে গেলেই মিলবে শংসাপত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের
সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ', ক্যাম্পে গেলেই মিলবে শংসাপত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের
Woman BJP Worker Attacked: নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১
নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত

ভিডিও

TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget