এক্সপ্লোর

Himachal Landslide: হিমাচলে প্রকৃতির প্রলয়, মেঘ ভাঙা বৃষ্টি-ধসে বাড়ছে মৃত্যু, নদীগ্রাসে ঘর-বাড়ি

Himachal Flash Flood: মেঘ ভাঙা বৃষ্টি এবং হড়পা বানে কার্যত ধুয়ে-মুছে গেল গ্রামের পর গ্রাম। 

নয়া দিল্লি: ২৪ ঘণ্টার আগে ও পরে। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) একাধিক জেলায় মুহূর্তে বদলে গেল পরিস্থিতি। মেঘ ভাঙা বৃষ্টি (Cloudburst) এবং হড়পা বানে (Flash Flood) কার্যত ধুয়ে-মুছে গেল গ্রামের পর গ্রাম।                                          

হিমাচলে প্রদেশে ২৪ ঘণ্টারও কম সময়ে বন্যা পরিস্থিতিতে জেরবার একাধিক জেলা। আকস্মিক বন্যায় মুহূর্তে ভেসে গিয়েছে সাতজন। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু মান্ডি জেলার সম্বল গ্রামের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে কীভাবে নদীর তোড়ে ভেসে যাচ্ছে গোটা এলাকা।   

ভাইরাল রয়েছে সেই ভিডিও। সেখানে ভিডিওর শুরুতেই যিনি ক্যামেরা ধরেছেন তিনি আকস্মিকতায় বলছেন, 'ওহ মাই গড'। এরপর দেখা যায় জলের ভয়ঙ্কর তোড়ে ভেসে যাচ্ছে এলাকা, বাড়িঘর সব। এ যেন প্রকৃতির প্রলয়।                                  

ইতিমধ্যেই এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলায় শুরু হয়েছে উদ্ধারকাজ। অনুসন্ধান এবং ত্রাণকাজও চলছে জোরকদমে। রবিবার রাতে সোলান জেলায় মেঘ ভাঙা বৃষ্টিতে সাত জনের মৃত্যু হয়েছে। সিমলায় একটি শিবমন্দিরে ভূমিধসে ন'জন মারা গিয়েছে। 

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সকলকে নিরাপদ স্থানে সরে যেতে বলেছেন। ভূমিধস-প্রবণ এলাকাগুলি থেকে দূরে কোথাও আশ্রয় নিতে বলেছেন তিনি। প্রশাসন যাতে সবধরণের সাহায্য করে, সেই বিষয়টিও দেখভাল করতে নির্দেশ দিয়েছেন তিনি।  

আরও পড়ুন, রাতের আকাশে আলোক ঝর্ণা, বেনজির উল্কাপাতের সাক্ষী থাকতে চলেছে বিশ্ব

শিমলার ডেপুটি কমিশনার আদিত্য নেগি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, শিমলা শহরে দুটি ভূমিধসে ১৫ থেকে ২০ জন লোক চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বেশ কিছু মানুষ বাড়ি মাটির নিচে চাপা পড়ে রয়েছে বলেও সূত্রের খবর। 

রাজ্য জরুরি অপারেশন সেন্টারের মতে, বিপর্যয়ের কারণে রাজ্যে ৭৫২টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sudip Banerjee:আজ সকাল ১১টায় সর্বদলীয় বৈঠকের ডাক, স্বীকৃতি পেতে চলেছে NCPI
আজ সকাল ১১টায় সর্বদলীয় বৈঠকের ডাক, স্বীকৃতি পেতে চলেছে NCPI
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Amit Shah: অমিত শাহের ৩ দিনের রাজ্য সফরের আজ শেষ দিন, রবির সকালে কী কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ?
অমিত শাহের ৩ দিনের রাজ্য সফরের আজ শেষ দিন, রবির সকালে কী কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Argentina Vs Spain: মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
Embed widget