এক্সপ্লোর

Heavy Rainfall in HP: হিমাচলে হড়পা বান-প্রবল বৃষ্টি, মৃত ৯, নিখোঁজ ৭

মৌসম ভবনের তরফে জানান হয়েছে এখনই বৃষ্টি কমার কোনও লক্ষণ নেই। বরং বাড়বে বৃষ্টি।

হিমাচল প্রদেশ: প্রবল বৃষ্টিতে আচমকাই হরপা বান নেমে এল হিমাচল প্রদেশে। এর ফলে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৭ জন। মুষলধারে বৃষ্টির মধ্যেই এই বান নেমে আসে। সংবাদ সংস্থা পিটিআইয়ের তরফে এই খবর জানান হয়েছে।

বুধবার সকালে বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানান হয় কুলুতে ৪ জন, চাম্বায় ১ জন এবং লাহৌল-স্পিতিতে ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান হয়েছিল। একের পর এক বিপর্যয় জারি রয়েছে হিমাচলে। বুধবার ভোর ৬.১৫ নাগাদ কুলুতে ২৬ বছরের যুবতী পুনম ও তাঁর ৪ বছরের শিশুকে ব্রহ্মগঙ্গায় আচমকাই আসা হড়পা বান ভাসিয়ে নিয়ে চলে যায়। পরে উদ্ধার হয় দেহ। এমনটাই জানিয়েছিলেন সে রাজ্যের বিপর্যয় মোকাবিলা ম্যানেজমেন্টের প্রধান।

লাহৌলিতে মঙ্গলবার রাতে নামা হড়পা বানে ভেসে যায় শ্রমিকদের দু’টি তাঁবু ও একটি জেসিবি গাড়ি।নিখোঁজ ব্যক্তিদের তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। যদিও প্রবল বৃষ্টির জেরে আটকে রয়েছে উদ্ধার কাজ।  বুধবার সকাল থেকে তল্লাশির কাজ শুরু হলেও অনেকেই নিখোঁজ। 

মৌসম ভবনের তরফে জানান হয়েছে এখনই বৃষ্টি কমার কোনও লক্ষণ নেই। বরং বাড়বে বৃষ্টি। ইতিমধ্যেই একাধিক জেলায় লাল সতর্কতা জারি হয়েছে। হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে প্রবল এই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। লাহৌল-স্পিতিতে বহু রাস্তা বন্ধ রয়েছে। আবহাওয়াবিদ সুরেন্দার পাল জানিয়েছেন, কিন্নর, লাহোল-স্পিতি, ছাম্পা সহ একাধিক এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। নিচু এলাকাগুলিতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।

এদিকে, জম্মু-কাশ্মীরের কিশতোয়ারে ভয়াবহ মেঘ ভাঙা বৃষ্টির জেরে তলিয়ে গেল বহু বাড়ি। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের, নিখোঁজ ৪০। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন সূত্র। জম্মু ও কাশ্মীর পুলিশ, রাজ্য বিপর্যয় বাহিনী এবং সেনাবাহিনী এর দলগুলি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজের চেষ্টা করছেন। কিন্তু প্রাকৃতিক বিপর্যয় বৃদ্ধি পাওয়ায় সেই কাজ ব্যাহত হচ্ছে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
JeM Terrorist in Bardhaman: জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে খাগড়াগড়ের ধাঁচে পরিকল্পনা, নির্দেশ আসত পাকিস্তান থেকে?
জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে খাগড়াগড়ের ধাঁচে পরিকল্পনা, নির্দেশ আসত পাকিস্তান থেকে?
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
BJP News : 'একমাত্র বিজেপিই দেশকে প্রধানমন্ত্রী মোদির মতো...', দলত্যাগ জল্পনার মধ্যেই বড় বিবৃতি কেন্দ্রীয় নেতার...
'একমাত্র বিজেপিই দেশকে প্রধানমন্ত্রী মোদির মতো...', দলত্যাগ জল্পনার মধ্যেই বড় বিবৃতি কেন্দ্রীয় নেতার...

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget