এক্সপ্লোর

বিরল কৃতিত্ব 'স্পেস এক্স'-এর, প্রথম বেসরকারি রকটে চেপে মহাকাশে মানুষ পাঠাল নাসা, অভিনন্দন ট্রাম্পের

প্রায় এক দশক পর, ফের আমেরিকার মাটি থেকে মহাকাশচারীদের পাঠানো হল।

ওয়াশিংটন: মহাকাশ উৎক্ষেপণে নতুন ইতিহাস রচনা করল মার্কিন সংস্থা 'স্পেস এক্স'। মহাকাশ অভিযানে বিরল কৃতিত্ব। অর্জন করল এলন মাস্কের মালিকানাধীন এই রকেটযান নির্মাণকারী সংস্থা। প্রথমবার বেসরকারি সংস্থার তৈরি রকেটে চড়ে মহাকাশে অবস্থিত আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাড়ি দিলেন নাসার দুই মহাকাশচারী।

প্রায় এক দশক পর, ফের আমেরিকার মাটি থেকে মহাকাশচারীদের পাঠানো হল। শেষবার, ২০১১ সালে মহাকাশচারীদের উৎক্ষেপণ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মহাকাশযান সঠিকভাবেই লো-আর্থ অরবিটে পৌঁছে গিয়েছেন। ২ মহাকাশচারী নিরাপদেই রয়েছেন।

এতদিন সরকারি উদ্যোগে, সরকারি সংস্থার তৈরি মহাকাশযান অন্তরীক্ষে পাড়ি দেন ২ নভশ্চর বব বেনকেন ও ডাগ হারলে।  এই প্রথম কোনও বেসরকারি সংস্থার তৈরি মহাকাশযানে আন্তজার্তিক স্পেস স্টেশনে পাঠানো হল মহাকাশচারী।

বিরল কৃতিত্ব 'স্পেস এক্স'-এর, প্রথম বেসরকারি রকটে চেপে মহাকাশে মানুষ পাঠাল নাসা, অভিনন্দন ট্রাম্পের

স্পেস এক্স তৈরি করেছে ওই মহাকাশযান।  আমেরিকার ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টারের ৩৯এ লঞ্চ কলমপ্লেক্স থেকে গতকাল (মার্কিন সময়ে) ওই স্পেস এক্স তৈরি ফ্যালকন ৯ রকেটে শিপ মহাকাশের উদ্দেশে পাড়ি দেয়।

স্পেস এক্সই প্রথম বেসরকারি সংস্থা যারা মহাকাশে রকেটে মানুষকে পাঠাল।  এর আগে আমেরিকা, রাশিয়া ও চিন মহাকাশচারী পাঠিয়েছে।

রকেট বেসরকারি সংস্থার তৈরি হলেও তা মহাকাশে পাঠানোর ব্যবস্থা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মহাকাশে সাফল্যের সঙ্গে পাড়ি দেন ২ মহাকাশচারী।

করোনায় বিপর্যস্ত মার্কিন মুলুক ও আমেরিকাবাসীদের জন্য কিছুটা হলেও ভালো খবর বয়ে এনেছে এই উৎক্ষেপণ। কোভিড-১৯ এর কারণে ইতিমধ্যেই ১ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষের বেশি। ৪ কোটি মানুষ চাকরি হারিয়েছেন।

উৎক্ষেপণের আগে স্পেস এক্স, নাসা ও মহাকাশচারীদের শুভেচ্ছা জানান ট্রাম্প। বলেন, এটা দেশের কাছে বড় অনুপ্রেরণার বিষয়। আমরা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, যা অবর্ণনীয়। তার মধ্যে আমেরিকা ঠিক রয়েছে।

সেরা শিরোনাম

Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Shiva Sharma Death Case: পছন্দ দামি উপহার, নেতাদের সঙ্গে যোগ শ্রদ্ধার! শিব শর্মা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
পছন্দ দামি উপহার, নেতাদের সঙ্গে যোগ শ্রদ্ধার! শিব শর্মা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget