এক্সপ্লোর

Aadhar and Bank Account Link: ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড জুড়তে চান ? কীভাবে করবেন এই কাজ ?

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যোগ করতে চাইলে কিছু নিদিষ্ট ধাপ পেরোতে হবে। ব্যাঙ্কের শাখায় না গিয়েও অ্যাকাউন্টের সঙ্গে জোড়া যায় এই আধার নম্বর।

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ অনুযায়ী, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যোগের বিষয়টি বাধ্যতামূলক নয়। এরপরও কোনও সুবিধার জন্য এই কাজ করতে চাইলে মেনে চলুন এই নিয়ম। নির্দিষ্ট ধাপ পেরোলেই গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে জুড়ে যাবে আধার কার্ড।

ব্যাঙ্কের শাখায় গিয়ে কীভাবে এই কাজ করবেন ?
  
প্রথমে ব্যাঙ্কের শাখায় যান।
সেখানে আপনার আধার কার্ড অথবা ই-আধার কার্ড নিয়ে যান।
ব্যাঙ্কে এই বিষয়ে চিঠি লিখে আবেদন করুন।
ব্যাঙ্কে আবেদনপত্রের সঙ্গে আধার কার্ডের প্রতিলিপি জমা দিন।
যাচাইয়ের প্রক্রিয়া শেষ হলেই গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে।
এই প্রক্রিয়া সম্পন্ন হলেই গ্রাহকের ব্যাঙ্কের রেজিস্টার্ড নম্বরে এসএমএস পাঠাবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

কীভাবে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করবেন ?

প্রথমে ইন্টারনেট ব্যাঙ্কিং পোর্টালে লগ ইন করুন।
এবার আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কের সেকশনে যান।
যে ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলো আধার কার্ডের সঙ্গে জুড়তে চান, তা আগে নির্দিষ্ট করুন।
এরপর আধার নম্বর লিখে 'সাবমিট' বটনে প্রেস করুন।
আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরের শেষ দুটো সংখ্যা এখানে দেখতে পাবেন।
গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণের স্ট্যাটাস এসএমএস-এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।

নোট: ওপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর জোড়ার জন্য স্টেট ব্যাঙ্কের নিয়ম সম্পর্কে বলা হয়েছে। অন্য ব্যাঙ্কে আলাদা নিয়ম থাকতে পারে। সেক্ষেত্রে গ্রাহককে ব্যাঙ্ক বা ব্যাঙ্কের পোর্টালে ঢুকে বিষয়টি জানতে হবে।

মোবাইল অ্যাপ দিয়ে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যোগ করবেন ?

প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ডাউনলোড করুন।
এবার অ্যাপ খুলে অ্যাকাউন্টের ইউজার নেম,পাসওয়ার্ড সেখানে জমা দিন।
কোনও ধরনের সিকিউরিটি ভেরিফিকেশন থাকলে তা পূরণ করুন।
Requests/Service-এ ক্লিক করুন।
সেখানে লিঙ্ক আধার, আপডেট আধার নম্বর ছাড়াও এই ধরনের কিছু অপশন আসতে পারে।
যে অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর জুড়তে চান সেটি নির্দিষ্ট করুন।
এবার আধার কার্ড নম্বর দিন।
আপনাকে নম্বর নিশ্চিত করার জন্য ফের আধার কার্ড নম্বর দিতে বলতে পারে।
কোনও টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা থাকলে তাতে অনুমতি দিন।
শেষে 'আপডেট' অথবা 'কনফার্ম'-এ ক্লিক করুন।
  
এটিএম-এ কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত করবেন ?

প্রথমে আপনার ব্যাঙ্কের এটিএম কাউন্টারে যান।
ডেবিট কার্ড দিয়ে পিন নম্বর দিন।
সেখানে আধার কার্ড লিঙ্ক করার জন্য অপশন দেখাবে।
এবার এখানে আধার নম্বর টাইপ করুন।
নম্বর নিশ্চিত করার জন্য ফের একবার নম্বর দিতে হতে পারে।

ফোন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত করবেন ?

এই ক্ষেত্রে ফোন ব্যাঙ্কিং নম্বরে ডায়াল করুন।
সেখানে একের পর এক নির্দেশ দেওয়া হবে গ্রাহককে।
আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করার অপশন আসবে।
একবার আধার নম্বর দেওয়ার কথা বললে সেখানে নিজের আধার নম্বর দিন।
এবার নম্বর নিশ্চিত করার জন্য 'ইয়েস' বটনে ক্লিক করতে বলবে 'প্রম্ট কল'।
একবার ইয়েস করলেই আপনার কাজ হয়ে যাবে।

https://uidai.gov.in সাইটে গিয়ে ব্যাঙ্কের সঙ্গে আধার নম্বর যোগ হয়েছে কিনা তা জানতে পারবেন গ্রাহক।এ ছাড়াও রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ইমেইল আইডিতে মেসেজ যাবে।

সেরা শিরোনাম

News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Mysterious Death: নুডলস থেকে ফুড পয়জনিং নয়, ৩ শিশু-সহ একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যুর আসল কারণ প্রকাশ্যে
নুডলস থেকে ফুড পয়জনিং নয়, ৩ শিশু-সহ একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যুর আসল কারণ প্রকাশ্যে
Viral Video: পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget