এক্সপ্লোর

মোবাইলেই কেটে যেত বহু ঘণ্টা ! আসক্তি কাটিয়ে উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর কলকাতার স্রোতশ্রীর

উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯। পেয়েছেন শাখাওয়াত মেমোরিয়ালের ছাত্রী স্রোতশ্রী রায়।

কলকাতা: পরীক্ষাটা পুরো হলে আরও আনন্দিত হতাম, শীর্ষ স্থানে থেকেও গলায় আক্ষেপ শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলের ছাত্রী স্রোতশ্রী রায়ের। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৯। অঙ্ক, ফিজিক্স, স্ট্যাটিসটিকস, কেমিস্ট্রিতে ১০০য় ১০০। ইংলিশে ৯৯। বাংলায় ৯২। ফিজিক্স, স্ট্যাটিসটিকস, কেমিস্ট্রি পরীক্ষা হয়নি করোনা পরিস্থিতিতে।

সাফল্যের কারণ হিসেবে বেশিক্ষণ পড়া, খুঁটিয়ে পড়াশুনা, এই ধরনের উত্তর তো সবার কাছ থেকেই আসে। স্রোতশ্রীও তার ব্যতিক্রম নয়। তবে সকলকে চমকে দিয়ে শীর্ষস্থানাধিকারী এই ছাত্রী জানালেন, টেস্টের আগে অবধি মোবাইলে খুবই ব্যস্ত থাকতেন স্রোতশ্রী। কোনও কোনও সময় দিনে ১২ ঘণ্টাও। এতক্ষণ মোবাইল, সোশ্যাল মিডিয়া নিয়ে নেওয়ার ফল ভুগতে হয়েছিল মেধাবী মেয়েকেও। টেস্ট পরীক্ষার নম্বর আসে মাত্র ৮০ শতাংশ। খুবই মন খারাপ হয়ে যায় স্রোতশ্রীর। মোবাইলেই কেটে যেত বহু ঘণ্টা ! আসক্তি কাটিয়ে উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর কলকাতার স্রোতশ্রীর এরপর স্কুল ও গৃহশিক্ষকদের পরামর্শে মোবাইলকে জীবন থেকে দূরে সরিয়ে দেন তিনি। এরপর শুধুই পড়া, পড়া আর পড়া। দিনে ৬-৭ ঘণ্টার পড়াশুনা আর সেগুলোই বারবার মনে করাই ভাল রেজাল্টের মন্ত্র। কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে চান স্রোতশ্রী। বিদেশে পড়াশুনা করতে যাওয়ার ইচ্ছে আছে কি? তাঁর উত্তর, মা-বাবার একমাত্র সন্তান তো, বয়স হয়েছে অভিভাবকদের, তাই বিদেশ যাওয়া নিয়ে কুণ্ঠা আছে। এর আগে অন্য স্কুলে পড়তেন তিনি। যখন শাখাওয়াতে একাদশে ভর্তি হলেন, তখন প্রায় পেরিয়ে গেছে একমাস। পড়াও হয়ে গেছে অনেকটাই। সেই সমস্যাটাও পেরিয়ে আসা স্রোতশ্রীর কাছে ছিল বিরাট চ্যালেঞ্জ।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Weather Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভারী বর্ষণের আশঙ্কা রাজ্যের এই জেলাগুলিতে, হলুদ সতর্কতা জারি করে বড় আপডেট IMD-র
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভারী বর্ষণের আশঙ্কা রাজ্যের এই জেলাগুলিতে, হলুদ সতর্কতা জারি করে বড় আপডেট IMD-র
NCPI MP Faces Agitation : বিজেপির বিক্ষোভের মুখে NCPI সাংসদ, শুনতে হল 'এক নম্বরের চিটিংবাজ', 'চোর' স্লোগান
বিজেপির বিক্ষোভের মুখে NCPI সাংসদ, শুনতে হল 'এক নম্বরের চিটিংবাজ', 'চোর' স্লোগান
BJP News: BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
Sharad Kapoor: শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget